• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা উঠবে ফাঁ*সিকাঠে? না কি আগেই দেবেন ইউনূসকে সাজা? কী করবে ভারত?

হাসিনা উঠবে ফাঁ*সিকাঠে? না কি আগেই দেবেন ইউনূসকে সাজা? কী করবে ভারত?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সোমবার ১৭ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিকমহলের নজর ছিল বাংলাদেশের ওপর। তার কারণ আমাদের সকলের জানা। এবার কিন্তু আন্তর্জাতিকমহলের নজর এখন ভারতের দিকে। কারণ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাব্যুনাল বা আইসিটি) ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই সাজা দেওয়া হয়েছে তাঁর আমলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ভারতের একটি দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি দেশে ফিরবেন। তবে কবে, সেটা কিন্তু স্পষ্ট তিনি জানাননি।
এই প্রতিবেদনের কেন্দ্রবিন্দুতে হাসিনা। সাজা ঘোষণার পর ঢাকায় শুরু হয়েছে জোর তৎপরতা। যে কোনও মূল্যে ইউনূসের অবৈধ সরকার বঙ্গবন্ধু কন্যাকে ফিরে পেতে বদ্ধপরিকর। গোল বেঁধেছে অন্যজায়গায়। কারণ, হাসিনা আছেন ভারতে। রায় ঘোষণার আগে বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল। বিবৃতিতে বলা হয়, ‘মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের দ্বিতীয় কোনও দেশ আশ্রয় দিলে তা অবন্ধুসুলভ আচরণ হবে। তা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্তদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে প্রত্যর্পণচুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব।’ ঢাকার দাবি মেনে দিল্লি কি হাসিনাকে সে দেশের হাতে তুলে দেবে?
ভারতের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, তারা রায়ের বিষয়টি নজরে রেখেছে। সে দেশের শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ রাখবে। হাসিনার প্রত্যর্পণ নিয়ে কিন্তু সাউথব্লক কিন্তু একটি শব্দ খরচ করেনি। রহস্য এখানেই। কী বলছে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি? এই চুক্তির মূল কথা একজন অভিযুক্তকে সে দেশে না ফিরিয়ে দেওয়ার অধিকার ভারতের রয়েছে। মানে, হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকাকে মুখের ওপর ‘না’ বলে দিলে তাদের করার কিছুই থাকবে না। কিন্তু এখানে যেহেতু কূটনীতির কূটচাল রয়েছে, তাই মুখে যতটা না বলা সহজ খাতায় কলমে ততটা নয়। এবার প্রত্যর্পণ চুক্তি নিয়ে দু-চার কথা।
২০১৩ সালে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা ২০১৬ সালে সংশোধন করা হয়। যদিও চুক্তি অনুযায়ী দু’দেশ অপরাধীদের হস্তান্তর করতে পারে, তবুও এখানে ‘ডুয়াল ক্রিমিনালিটি’ বা উভয় দেশে অপরাধ হিসেবে গণ্য হওয়ার নীতি কার্যকর। হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো এই নীতি পূরণ করলেও চুক্তিতে ভারতের জন্য একাধিক ব্যতিক্রমী সুযোগ রয়েছে।
এই চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারত যদি মনে করে এই প্রত্যর্পণ প্রস্তাব ‘অন্যায়’ বা ‘অত্যাচারমূলক’, তবে ভারত হাসিনাকে ফেরত নাও পাঠাতে পারে। চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজনৈতিক অপরাধে প্রত্যর্পণ নাকচ করা যেতে পারে। যদিও খুন, সন্ত্রাস বা আন্তর্জাতিক অপরাধগুলিকে রাজনৈতিক অপরাধ হিসেবে ধরা যাবে না। ফলে এই ধারায় ভারতের সুবিধা সীমিত। তবে চুক্তির ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারত চাইলে নিজ দেশে বিচার পরিচালনার যুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে।
এ দেশের বহিষ্কার আইন ১৯৬২ (এক্সট্রাডিশন অ্যাক্ট) মোদি সরকারের কাছে একটা মোক্ষম অস্ত্র। আইনের ২৯ নম্বর ধারায় বলা হয়েছে, ভারত যদি মনে করে প্রত্যর্পণ তুচ্ছ এবং/বা অন্যায়, এবং/বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং/বা ন্যায়বিচারের স্বার্থে ক্ষতিকর, তবে ভারত প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করতে পারে। এছাড়াও ভারত সরকার যে কোনও সময় প্রত্যর্পণের প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখে। সব মিলিয়ে আইনি কাঠামো ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়, দিল্লি যে হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাবে— তার সম্ভাবনা খুবই কম বলে বিশেষজ্ঞদের ধারণা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাসিনার সাজা ঘোষণার পরেই বাংলাদেশ সীমান্ত ঘিরে ভারতীয় সেনাঘাঁটি। কী ঘটতে চলেছে?

Next Post

হাসিনার সাজায় বিপদে ইউনূস। তত্ত্বাবধায়ক সরকার কি ফিরছে বাংলাদেশে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনার সাজায় বিপদে ইউনূস। তত্ত্বাবধায়ক সরকার কি ফিরছে বাংলাদেশে

হাসিনার সাজায় বিপদে ইউনূস। তত্ত্বাবধায়ক সরকার কি ফিরছে বাংলাদেশে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি