• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
একই দিনে হাসিনার সাজা অন্যদিকে গোপন বন্দর চুক্তিতে ইউনূস কি ঘটছে বাংলাদেশে?

একই দিনে হাসিনার সাজা অন্যদিকে গোপন বন্দর চুক্তিতে ইউনূস কি ঘটছে বাংলাদেশে?

Sumana Sarkar by Sumana Sarkar
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

যখন সারাদেশ ব্যস্ত ছিল শেখ হাসিনার সাজা ঘোষণা নিয়ে। ঠিক সেদিন অতি গোপনে দেশের একটি গুরুত্বপুর্ণ চুক্তি হয়ে গেল। যা প্রায় টেরই পেল না বাংলাদেশের জনগণ। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন প্রশ্ন, কেন শেখ হাসিনার রায় ঘোষণার দিন এই চুক্তি করা হল? কারণ সেদিন যে সমস্ত গণমাধ্যম, সাধারণ জনগণ হাসিনার সাজা ঘোষণা নিয়ে ব্যস্ত থাকবে, সেটা পরিষ্কার। তবে কি চুক্তিতে এমন কিছু করা হয়েছে, যেটা নিয়ে দেশে বিরোধীতা তৈরি হতে পারে? দেশের ক্ষতি হতে পারে, এমন প্রশ্নও উঠছে। কোনও নির্বাচিত সরকার হলে রাজনৈতিক স্বার্থে এই কাজ করলেও করতে পারে। কিন্তু একটি নিরপেক্ষ সরকার কেন এটি করল?
গত বছর মুহাম্মদ ইউনূসের সরকার দেশের শাসনভার হাতে নেওয়ার পর থেকেই বাংলাদেশের বেশ কয়েকটি বিষয় খবরের শিরোনামে আসে। একটি হল সেন্ট মার্টিন দ্বীপ। অন্যটি বন্দর এবং আর একটি করিডোর হিসাবে ব্যবহার করতে দেওয়া বাংলাদেশকে। যা ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে মুহাম্মদ ইউনূসের দূরত্ব তৈরি হয়। যমুনাভবন ও ক্যান্টনমেন্টের সংঘাত খবরের শিরোনামে আসে একাধিকবার। এদিকে এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপি, তারাও এই বিষয়ে বিরোধিতা করে। তবে শেষ রক্ষা বোধহয় হল না। অন্তত যে খবর সামনে এসেছে, তাতে এটাই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টির সামনে আসার পর এমন নানা প্রশ্ন উঠে আসছে। দুটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সূত্রের খবর, চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনালে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল এবং পানগাঁও অভ্যন্তরীণ অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালে কাজ করবে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ। চুক্তি অনুসারে, ললদিয়া টার্মিনালে ত্রিশ বছর এবং পানগাঁওয়ে ২২ বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানগুলো।
কিন্তু প্রশ্ন উঠছে, যেদিন প্রত্যেকে ব্যস্ত ছিলেন, সেদিন অতি গোপনে কেন এই সিদ্ধান্ত নিল অন্তবর্তীকালীন সরকার? এত তাড়াহুড়োর কি কোনও দরকার ছিল? যদিও পরে অন্তবর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছিল, জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদি এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে কেন এত তাড়াহুড়ো করল সরকার, সেই প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছেন বাংলাদেশের অন্দরে বহু মানুষ। এমনকি এই প্রশ্নও উঠছে, বন্দর নিয়ে পরবর্তীকালে কোনও সমস্যা তৈরি হলে, অন্তবর্তী সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জবাবদিহি কে করবে? এখনও বাংলাদেশের সব সংবাদমাধ্যমে এই বিষয়টি নিয়ে তুলে ধরা হয়নি। গুটি কয়েক সংবাদমাধ্যম এই নিয়ে প্রথমে খবর করে। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে অনেক মানুষের মধ্যে। এখন দেখার, শেষমেশ কি পরিস্থিতি তৈরি হয়!

ADVERTISEMENT

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

হাসিনার রায়ে কোন দিকে বাংলাদেশের ভবিষ্যৎ? বিশ্বের নজরে এখন ভারত

Next Post

ইউনূস কিচ্ছু করতে পারবেনা… আমাদের পাশে ভারত রয়েছে। পুত্রের বার্তায় হাসিমুখে ‘মা’ হাসিনা।

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূস কিচ্ছু করতে পারবেনা… আমাদের পাশে ভারত রয়েছে। পুত্রের বার্তায় হাসিমুখে ‘মা’ হাসিনা।

ইউনূস কিচ্ছু করতে পারবেনা... আমাদের পাশে ভারত রয়েছে। পুত্রের বার্তায় হাসিমুখে 'মা' হাসিনা।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি