• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যে কোনও মুহূর্তে একটা রফা হয়ে যেতে পারে! খোস মেজাজেই রয়েছেন হাসিনা

যে কোনও মুহূর্তে একটা রফা হয়ে যেতে পারে! খোস মেজাজেই রয়েছেন হাসিনা

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজধানী ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দিয়েছে। গত সোমবার এই রায় আসার প্রায় ঘন্টাতিনেক পর ভারত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়ায় জানিয়েছিল, এই রায় তাদের “নজরে এসেছে”। এমনকি ওই বিবৃতিতে “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল” উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেও এক গভীর কূটনৈতিক বার্তা দিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক। এই আদালতের নাম উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখে ভারত কার্যত ইঙ্গিত দিয়েছিল যে তাঁরা এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে। আবার ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে সেটাও স্পষ্ট করা হয়েছিল। অর্থাৎ, ভারত মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কার্যত পাত্তাই দেয় না। তবে সে দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। কূটনৈতিক মহল বলছে, সে দিনই নয়া দিল্লি কার্যত বুঝিয়ে দিয়েছিল, শেখ হাসিনাকে নিয়ে মোদি সরকার ঠিক ভাবছে। তাঁরা যে সাবেক প্রধানমন্ত্রীকে ইউনূস সরকারের হাতে তুলে দেবে না, সেটাও ঘুরিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কি হতে পারে।
শেখ হাসিনার মুত্যুদণ্ডের রায় আসার পর বাংলাদেশের একটা অংশের মনোভাব হল ‘ফ্যাসিস্ট হাসিনা ভাবতেন, তাঁকে কেউ হারাতে পারবে না, চিরকাল ক্ষমতায় থাকবেন। তাঁর মৃত্যুদণ্ড আমাদের শহীদদের প্রতি ন্যায়বিচারের পথে একটি পদক্ষেপ। তাঁরা এখন এটাও দাবি তুলছেন, আমরা চাই তাঁকে ঢাকাতেই ফাঁসি দেওয়া হোক! কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি এত সহজ নয়। ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষোভকারীরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে ঢুকে পড়ার সামান্য কিছু সময় আগেই নাটকীয়ভাবে তিনি সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সেনার হেলিকপ্টার এবং একটি পরিবহন বিমানে ভারতে পালিয়ে আসেন। এখন তিনি দিল্লিতে বহাল তবিয়তে আছেন এবং গারদের বাইরে বহু দূরে। প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকার পরও গত ১৫ মাসে বাংলাদেশের বারবার আনুষ্ঠানিক অনুরোধেও ভারত সাড়া দেয়নি। ফলে এবারও যে ভারত সাড়া দেবে না, সেটা সহজেই অনুমেয়।
অপরদিকে আওয়ামী লীগের নেতৃত্বের দাবি, শেখ হাসিনার যে বিচার হয়েছে তা পুরোটাই একপক্ষীয় এবং সাজানো। অপরাধ ট্রাইবুনালের সরকারপক্ষ এবং সরকার নিযুক্ত আসামীপক্ষের আইনজীবী সকলেই যুদ্ধোপরাধীদের পক্ষে একসময় সাওয়াল করেছিলেন। ফলে তাঁদের নিয়োগের উদ্দেশ্য কি সেটা কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আওয়ামী লীগের নেতা কাদের সিদ্দিকি তো স্পষ্ট ভাষায় বলেই দিয়েছেন, এই রায় আগে থেকেই ঠিক করা ছিল। বিচার প্রক্রিয়া পুরোটাই নাটক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম যেমন বলেই দিয়েছেন, এই রায় কোনও প্রভাব ফেলবে না। আওয়ামী লীগ যেমন ঐক্যবদ্ধ ছিল, তেমনই থাকবে। তাঁর দাবি, দলের পক্ষ থেকে লড়াই থেমে থাকবে না, সে দলের শীর্ষ নেতারা যতই বাংলাদেশের বাইরে থাকুক না কেন। আর এটাই এখন আওয়ামী লীগের একমাত্র পথ। বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাঁর দোসরদের দুর্নীতি এবং অত্যাচার সে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের একটা আবেগ আবারও গড়ে উঠছে। তাই তাঁদের পরপর কর্মসূচিগুলি সফল হচ্ছে। আরেকটা বিষয়, আওয়ামী লীগের কর্মসূচিতে ককটেল বোমা, অগ্নিসংযোগের যে ঘটনা ঘটছে, সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আসলে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি সমর্থন ফিরিয়ে আনার জন্য বিদেশী শক্তির হাত রয়েছে। তাঁদের ইঙ্গিত ভারতীয় গুপ্তচর সংস্থার দিকে। ফলে তাঁরা মনে করছেন, যে কোনও মুহূর্তে একটা রফা হয়ে যেতে পারে। তখনই আওয়ামী লীগ ভোটে লড়ে বা না লড়ে স্বমহিমায় ফিরবে। যদি ভোটে লড়ার সুযোগ না পায় আওয়ামী লীগ, তাহলেও নির্দল বা ছোট দলের আড়ালেও ভোটে লড়বে আওয়ামী লীগ।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ডোভাল-খলিলুর বৈঠক নিয়ে এল বিস্ফোরক তথ্য খলিলুরকে চরম বার্তা দিয়ে দিলেন অজিত ডোভাল!

Next Post

শেখ হাসিনাকে নিয়ে ভারতের হাতে কি কি বিকল্প আছে? বাংলাদেশই বা কি করতে পারে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
শেখ হাসিনাকে নিয়ে ভারতের হাতে কি কি বিকল্প আছে? বাংলাদেশই বা কি করতে পারে?

শেখ হাসিনাকে নিয়ে ভারতের হাতে কি কি বিকল্প আছে? বাংলাদেশই বা কি করতে পারে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি