• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শেখ হাসিনাকে নিয়ে ভারতের হাতে কি কি বিকল্প আছে? বাংলাদেশই বা কি করতে পারে?

শেখ হাসিনাকে নিয়ে ভারতের হাতে কি কি বিকল্প আছে? বাংলাদেশই বা কি করতে পারে?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীনই ভারতের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি করেছিলেন। এমনকি সেই চুক্তিতে বেশ কয়েকটি ধারা রদবদলও করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী। এখন তিনি ক্ষমতায় নেই, কিন্তু তাঁর সেই চুক্তির রদবদলই তাঁকে এখন স্বস্তি দিচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে এখন একটাই আলোচনা, ক্ষমতায় থাকা কালে নয়াদিল্লির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিই গ্রহণ করেছিলেন শেখ হাসিনা। মজার বিষয় হল, ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতেই আশ্রয় নিয়েছেন। এবং সাজা ঘোষণার পরও তিনি বেশ নিশ্চিন্ত রয়েছেন। জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড হওয়ার পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন করে জটিল কূটনৈতিক সংকট দেখা দিয়েছে। ঢাকা হাসিনার প্রত্যর্পণ চাইছে, কিন্তু দিল্লি তাতে কোনও আগ্রহ দেখাচ্ছে না। ফলে সাবেক প্রধানমন্ত্রীর সাজা কার্যকর প্রায় অনিশ্চিত।
ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য প্রতিটি পথ খুলতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত সোমবার রায়দানের পরই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, দু’টি প্রক্রিয়াতেই ভারতকে চিঠি পাঠানো হবে।

ADVERTISEMENT

এখনও পর্যন্ত ভারতকে চিঠি পাঠানোর পাশাপাশি আবারও আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। যদিও ‌বাংলাদেশ সরকারের এই দুই আইনি পদক্ষেপ নিয়ে কোন বিতর্ক কম হচ্ছে না। তবুও কোনও ফাঁক রাখতে নারাজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাঁদের এখন একটাই লক্ষ্য, যে কোনও মূল্যে শেখ হাসিনা এবং অন্য সাজাপ্রাপ্তকে দেশে ফেরানো। জানা যাচ্ছে, এবার আন্তর্জাতিক অপরাধ আদালতেরও দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে মহম্মদ ইউনুসের সরকার। ১৯৯৮ সালের রোম সংবিধি অনুযায়ী ২০০২ সালে গঠিত ওই আদালতের এক্তিয়ারে স্পষ্ট বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তখনই পদক্ষেপ করতে পারে যদি সদস্য দেশের জাতীয় আদালত অভিযুক্তের বিচার করতে অক্ষম বা অনিচ্ছুক হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সে দেশের অপরাধ আদালত ইতিমধ্যে সাজা ঘোষণা করে দিয়েছে। তাই এখানে আইসিসি আর কিছু করতে পারবে না। কিন্তু ভারত কি কি করতে পারে এ ক্ষেত্রে, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মূলত ‘মানবিক দিক বিবেচনায়’ এবং পুরোনো মিত্র হিসেবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং কূটনৈতিক আইনের বিশ্লেষকদের মতে, ভারতের সামনে এখন চারটি বিকল্প আছে। সেগুলো হল, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করতে পারে। কিন্তু এটি এমন একটি পদক্ষেপ, যা দিল্লি মোটেও নিতে চায় না। দ্বিতীয় পথ হলো বর্তমান অবস্থান বজায় রাখা। কিন্তু আগামী বছর নতুন সরকার দায়িত্ব নিলে এটি দিল্লির জন্য আরও অস্বস্তি বয়ে আনবে। আর তৃতীয় বিকল্প হতে পারে শেখ হাসিনাকে চাপ দেওয়া। যেন তিনি নীরব থাকেন, কোনও বিবৃতি বা সাক্ষাৎকার না দেন। কিন্তু ভারত যুক্তি দিতে পারে, শেখ হাসিনার বিরুদ্ধে আনা ‘মানবতাবিরোধী অপরাধ’-এর অভিযোগগুলি আসলে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। শেখ হাসিনা যে রাজনৈতিক পদে ছিলেন বা তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তার জন্যই হাসিনার বিরুদ্ধে এই অভিযোগগুলি করা হয়েছে। এই যুক্তিতেই হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ফেরানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত সরকার বলতে পারে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হলে তিনি অন্যায্য বিচার, রাজনৈতিক নিপীড়নের শিকার হতে পারেন, অথবা তাঁর গুরুতর নিরাপত্তাগত ঝুঁকি রয়েছে। সেই ক্ষেত্রেও ভারতের প্রত্যর্পণ আইন অনুযায়ী ঢাকার অনুরোধ ফিরিয়ে দিতে পারে নয়াদিল্লি। ফলে, বাংলাদেশের ট্রাইবুনালে যে রায়ই হোক না কেন, তাঁকে আন্তর্জাতিক সংস্থাগুলিই মানতে নারাজ। তাহলে ভারতই বা কেন সেটা মানবে। ফলে, যতই ঢাকা লাফালাফি করুক না কেন, আসলে সবটাই তাঁদের ফাঁকা আওয়াজ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

যে কোনও মুহূর্তে একটা রফা হয়ে যেতে পারে! খোস মেজাজেই রয়েছেন হাসিনা

Next Post

বাংলাদেশে এখনও প্রবল ভারত বিরোধিতা! তবুও ডোভালকে খলিলুর বললেন, “সরি, ভেরি ভেরি সরি”

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে এখনও প্রবল ভারত বিরোধিতা! তবুও ডোভালকে খলিলুর বললেন, “সরি, ভেরি ভেরি সরি”

বাংলাদেশে এখনও প্রবল ভারত বিরোধিতা! তবুও ডোভালকে খলিলুর বললেন, "সরি, ভেরি ভেরি সরি"

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি