• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে এখনও প্রবল ভারত বিরোধিতা! তবুও ডোভালকে খলিলুর বললেন, “সরি, ভেরি ভেরি সরি”

বাংলাদেশে এখনও প্রবল ভারত বিরোধিতা! তবুও ডোভালকে খলিলুর বললেন, “সরি, ভেরি ভেরি সরি”

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধিতা এমন একটা পর্যায়ে রয়েছে তাতে হাওয়া দিচ্ছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজে এবং তাঁর কয়েকজন উপদেষ্টা ক্রমাগত ভারতকে আক্রমণ ও হুমকি দিয়ে গিয়েছেন। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত তা নিয়ে ক্রমাগত হুমকি দিয়েছেন। এর পর থেকেই কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ নদিয়া, মালদা, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার মতো কয়েকটি জেলায় সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে তারা বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র সদস্যরা। সেটা নিয়েও শুরু হয়েছিল টানাপোড়েন। এমনকি দু-দেশের বাসিন্দারাও এই ধরণের সংঘাতে জড়িয়ে পড়েন বলে বেশ কয়েকটি খবর সামনে এসেছিল। এই আবহেই সীমান্ত সংঘাত আরও উস্কে দিয়েছিব বাংলাদেশে। তাদের দাবি ছিল, সীমান্তে বৈআইনি নির্মাণ চালাচ্ছে বিএসএফ। যদিও তা নিয়ে ভারতের কোনও প্রতিক্রিয়া ছিল না।

এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার অন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার চলছে। বেশ কয়েকটি মামলার মধ্যে একটি মামলার সাজা ঘোষণাও হয়ে গিয়েছে। তাতে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির সাজা হয়েছে। কিন্তু এই দুজনই এখন ভারতের আশ্রয়ে রয়েছেন, ফলে তাঁদের সাজা কার্যকর করতে হলে দুজনকে আগে বাংলাদেশে নিয়ে যেতে হবে। ঠিক এই আবহেই ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডঃ খলিলুর রহমান। তিনি একটি বৈঠকে অংশগ্রহন করতে এলেও দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে। এই বৈঠক নিয়েও চলছে জোরদার জল্পনা।
ভারত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সংগঠন ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভে’যোগ দিতে দিল্লি এসেছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আগেই বলেছি, তিনি এই সম্মেলনের ফাঁকে তাঁর কাউন্টার পার্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে একটি দীর্ঘ বৈঠক করেন। কূটনৈতিক মহলের দাবি, ওই বৈঠকের পরদিনই ছিল মূল সম্মেলন। আর তাৎপর্যপূর্ণভাবে ওই সম্মেলনে নিজের বক্তৃতায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন কিছু বক্তব্য দিয়েছেন, যা এখন মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। খলিলুর রহমান নিজের বক্তৃতা শুরুই করেন দিল্লি বিস্ফোরণের নিন্দা এবং হতাহতদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে। পাশাপাশি খলিলুর দাবি করেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত রাখার যে দৃষ্টিভঙ্গী কনক্লেভের রয়েছে, তার সঙ্গে বাংলাদেশ একমত। সন্ত্রাস প্রতিরোধে যথাযথ পদক্ষেপ করেছে ঢাকা। এমনকি তিনি নিজের বক্তৃতায় ভারতের সুরেই সুর মিলিয়ে বলেছেন, বাংলাদেশও সন্ত্রাসবাদ নিয়ে “জিরো টলারেন্স” নীতি নিয়ে চলছে। এটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, বুধবার বাংলাদেশে ইউনূস সরকারের আমলে সন্ত্রাসবাদী সংগঠনের নতুন করে বাড়বাড়ন্ত নিয়ে বুধবার খলিলুরের হাতে একটি বিশেষ রিপোর্ট বা “ডসিয়ের” তুলে দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাকিস্তানি মৌলবাদী নেতারা যে ভাবে বাংলাদেশের মাদ্রাসাগুলিতে ঘুরে ঘুরে ছাত্রদের জেহাদি পথে আসার আহ্বান জানাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রমান দেওয়া হয়েছে ওই ডসিয়েরে। এমনকি, দিল্লি বিস্ফোরণে জড়িত জঙ্গিদের বয়ান বা অন্যান্য প্রমান-সহ বেশ কয়েকটি তথ্য ওই ডসিয়েরে দেওয়া হয়েছে, যাতে এই ঘটনায় বাংলাদেশের যোগাযোগ স্পষ্ট রয়েছে। অন্যদিকে তবে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের দেশান্তরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে দুই পড়শি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কোনও কথা হয়নি বলে জানাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কয়েকটি সূত্র। সবমিলিয়ে এটা বলাই যায়, বাংলাদেশে যে যতই বাঘ থাকুক না কেন, আসলে তাঁরা সত্যের সামনে দাঁড়িয়ে “সরি, ভেরি ভেরি সরি” বলে পার পাওয়ার চেষ্টা করেন। যেমনটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বলেছেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

শেখ হাসিনাকে নিয়ে ভারতের হাতে কি কি বিকল্প আছে? বাংলাদেশই বা কি করতে পারে?

Next Post

সর্বোচ্চ আদালতের রায়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার। কী পরিণতি হতে চলেছে ইউনূসের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সর্বোচ্চ আদালতের রায়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার। কী পরিণতি হতে চলেছে ইউনূসের

সর্বোচ্চ আদালতের রায়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার। কী পরিণতি হতে চলেছে ইউনূসের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি