• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত কেন রাশিয়ার থেকে এত অ’স্ত্রশ’স্ত্র কিনছে?

ভারত কেন রাশিয়ার থেকে এত অ’স্ত্রশ’স্ত্র কিনছে?

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অর্থনৈতিকভাবে ‘একঘরে’ করতে চেয়েছিল আমেরিকা। চাপানো হয়েছিল একাধিক নিষেধাজ্ঞা। ফলে রুশ অর্থনীতি অনেকটাই তলানিতে পৌঁছে গিয়েছিল। সেখানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়া থেকে নিরিবিচ্ছিন্নভাবে অপরিশোধিত তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা করে দিলেছিল ভারত। এমনটাই অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর এর জেরেই তিনি ভারতের উপর খড়গহস্ত হয়ে চড়া ট্যারিফ চাপিয়েছিলেন। আরও অনেকগুলি পদক্ষেপ নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত যেন রাশিয়ার থেকে তেল না কেনে। কিন্তু মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে বাণিজ্যচুক্তি নিয়ে টালবাহানা করে ভারত নিজের কাজ নিরবে চালিয়ে যায়। এবার ভ্লাদিমির পুতিনের পালা। ৪ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভারতে এলেন। দুদিনের সফরে তিনি ভারতকে শুধু ধন্যবাদই জানাননি সঙ্গে এক ঝুড়ি উপহারও দিয়ে গেলেন। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে দুটি বিষয়। একটি প্রতিরক্ষা চুক্তি, অন্যটি অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা। যা মার্কিন আধিপত্যকে দমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
রাশিয়ায় তৈরি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন, এবার থেকে তা তৈরি করবে ভারত। দুই দেশই এ ব্যাপারে সম্মত হয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এ দেশে রুশ প্রতিরক্ষা সরঞ্জামের যাবতীয় প্রযুক্তি এবার ভারতেই তৈরি হলে তা হবে ভারতের কাছে উল্লেথযোগ্য উন্নতির সূচক হবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আবার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এই চুক্তি ভারতের সামরিক শক্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। যেমন, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম, সুখোই ফাইটার জেট ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে এই তালিকায়। ভারতীয় সেনাবাহিনী যে সব প্রযুক্তি বা অস্ত্র ব্যবহার করে, তার বেশিরভাগই রাশিয়ায় তৈরি। ফলে সেই অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন হয়, তা এত দিন রাশিয়া থেকে আনাতে হতো। এতে সময় এবং খরচ দুটিই বাড়ে। এবার এই সমস্যা মিটে যাবে। জানা যাচ্ছে, এসইউ-৫৭ পঞ্চম প্রযুক্তির স্টেলথ ফাইটার জেট এবং এস-৫০০ এয়ার ডিফেন্স নিয়েও নাকি রাশিয়ার সাথে আলোচনা শুরু করেছে নয়া দিল্লি। নতুন সমঝোতা পত্রে স্বাক্ষর, ‘মেক ইন ইন্ডিয়া’র আওতায় সামরিক সরঞ্জাম যৌথ গবেষণা ও উৎপাদনে জোর দেওয়া হয়েছে।
এবার আসা যাক অর্থনৈতিক সমঝোতার দিকে। ২০২০ সালে ভারতের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র ৮ বিলিয়ন ডলার। পরবর্তী ৫ বছরে অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে যা এসে তা দাঁড়িয়েছে ৬৮.৭২ বিলিয়ন ডলারে। ভারত মাত্র ৪.৮৮ বিলিয়ন ডলারের পণ্য পাঠায় পুতিনের দেশে। অন্যদিকে, প্রায় ৬৩.৮৪ বিলিয়ন ডলারের পণ্য রাশিয়া থেকে ভারতে আসে। এর মধ্যে বেশিরভাগই অপরিশোধিত তেল। ফলে দুদেশের বাণিজ্যে একটা বিপুল ঘাটতি রয়েছে। এবার এটা ব্যালেন্স করার জন্য ভারত ও রাশিয়া একমত হয়েছে। সবচেয়ে বড় পদক্ষেপটি হল, রাশিয়ার SBER BANK ভারতের NIFTY 50 সূচকের সাথে যুক্ত একটি মিউচুয়াল ফান্ড চালু করা। যা রাশিয়ান বিনিয়োগকারীদের ভারতের ইকুইটি বাজারে সরাসরি বিনিয়োগের সুযোগ করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়াতে ভারত ডলারের পরিবর্তে রাশিয়ার থেকে রুপিতে তেল কেনে। যেহেতু রাশিয়া ভারত থেকে কম সামগ্রী আমদানি করে সেহেতু সেই রুপি খরচ করার সুযোগ কম। ফলে রাশিয়ার কাছে বিপুর পরিমান ভারতীয় রুপি জমে গিয়েছে। এবার সেই সঞ্চিত এবং উদ্বৃত্ত ভারতীয় রুপি ব্যবহার করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় রুপি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ডলার বা ইউরোতে রূপান্তর করা যাচ্ছে না। এবার রাশিয়া নতুন চালু হওয়া নিফটি ৫০-ভিত্তিক মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগ পণ্যের মাধ্যমে ভারতীয় আর্থিক বাজারে উদ্বৃত্ত ভারতের রুপি ফিরিয়ে দেবে। এতে ভারতের শেয়ার বাজার আরও চাঙ্গা হবে। রাশিয়া চাইছে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সালের মার্চ মাসের মধ্যে ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে। আর এই দ্বিপাক্ষিক বাণিজ্য স্থানীয় মূদ্রা অর্থাৎ রুশ রুবল ও ভারতীয় রুপিতে হলে ডলারের পতন অবশ্যম্ভাবী। যা মার্কিন যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্যে এক চরম চপেটাঘাত। পাশাপাশি, ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি এবং ভারতের এত ভারী মাত্রায় অস্ত্রশস্ত্র কেনা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে একটা নতুন মাত্রা আনতে চলেছে। একদিকে পাকিস্তান ও বাংলাদেশ অন্যদিকে চিনকেও বড় বার্তা দেওয়া হল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ বাংলাদেশি ছাত্রদের! দেশের সর্বনাশ ডেকে আনল ইউনূস?

Next Post

হাসিনা পুতিন বৈঠকের ভাইরাল ভিডিও আসল রহস্যটা কি?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
37
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
31
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনা পুতিন বৈঠকের ভাইরাল ভিডিও আসল রহস্যটা কি?

হাসিনা পুতিন বৈঠকের ভাইরাল ভিডিও আসল রহস্যটা কি?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি