• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে অভিনব কৌশল নিচ্ছে ইউনূস সরকার!

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে অভিনব কৌশল নিচ্ছে ইউনূস সরকার!

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মুহাম্মদ ইউনূসের সরকারের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক আক্রোশ থেকে। এখন এই বক্তব্য গোটা বাংলাদেশের। শেখ হাসিনাকে ঢাকার আন্তর্জাতিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তও সেই প্রতিহিংসারই পরিণতি, তবে ওই আদালত নিয়ে উঠছে অসংখ্য প্রশ্ন। আর সবচেয়ে বড় বাস্তবতা হল, কার্যত দেড় বছর পার হওয়ার পরও মুহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তাকালীন সরকার বাংলাদেশ চালাতে পারছে না। প্রতিনিয়ত তাঁদের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছ। এমনকি, বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগের প্রতি সমর্থন নিঃশব্দ হলেও বাড়ছে। তবে এই মুহূর্ত পর্যন্ত যা খবর, তাতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহন করা খুব কঠিন।
সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো এক জরিপে দেখিয়েছে, বাংলাদেশের প্রায় জনগণের ৬৯ শতাংশ মানুষ চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক। ওয়াকিবহাল মহল মনে করছেন, এটা শুধু জরিপ নয়, মুহাম্মদ ইউনূস সরকারের জন্য এক ধরনের সংকেত। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্যতা পাবে না—এটা সরকারও বুঝতে হবে। কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল। কিন্তু আওয়ামী লীগকে এর বাইরেই রাখতে চাইছে ইউনূস সরকার। তবে ওয়াকিবহাল মহলের একটা অংশ দাবি করছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর নেপথ্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রশ্ন শুধু কীভাবে এবং কোন পথে দলটি ফিরবে।
এ ক্ষেত্রে বলা যায়, বাংলাদেশের মতোই বিগত দু-এক বছরে ‘জেন জি’ নেতৃত্বের আন্দোলনে ক্ষমতাসীন সরকারের পতন ঘটেছে শ্রীলঙ্কা ও নেপালে। জানা যাচ্ছে, সম্প্রতি নয়া দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি তুলেছেন। তিনি সাম্প্রতিক শ্রীলঙ্কা ও নেপালের দৃষ্টান্ত টেনে দাবি করেছেন, বিক্ষোভের জেরে ক্ষমতাসীন দলের পতনের পরও ওই দেশগুলোতে আন্দোলনকারীরা বিরোধী দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছে। তাই বাংলাদেশেও সব প্রধান রাজনৈতিক শক্তিকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ভারতের যুক্তি ছিল, শ্রীলঙ্কায় রাজাপক্ষে সরকারের পতনের পরও তাঁর দলকে ভোটে রাখা হয়েছিল। ঠিক তেমনই নেপালে তরুণদের বিক্ষোভে সরকার পতনের পরও কে পি শর্মা ওলির দলকে মাঠে নামতে দেওয়া হয়েছে। ফলে ওই দুই দেশেই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের পরিস্থিতি ঠিক উল্টো। গত বছরে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগকে সে দেশ থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছে একটা বড় অংশ। আর জুলাই গণহত্যা মামলার পর যেমন আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তেমনই বাংলাদেশের নির্বাচন কমিশন বলছে দলটির প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। ঠিক এই জায়গা থেকেই ভারত নিজেদের অবস্থান বদল করেছে। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী যেমন দাবি করছেন যে বাংলাদেশে বিগত তিনটি নির্বাচনে ঠিকঠাক ভোট হয়নি। সেই মোতাবেক বর্তমান সরকারের উচিৎ একটা সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়া। ওয়াকিবহাল মহল মনে করছেন, ভারতের বিদেশমন্ত্রীর এই মন্তব্য একটা বড় কূটনৈতিক চাল। তবে তিনি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত যুক্তিগ্রাহ্য এবং বাস্তবসম্মত। আসলে বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহনের দাবি জানিয়েছে বিশ্বের বহু মানবাধিকার সংগঠন একটা খোলা চিঠি দিয়েছে মুহাম্মদ ইউনূসকে। কিন্তু তাঁর কাছে এখন সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির বাধ্যবাধকতা। ফলে বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা হলেও আওয়ামী লীগ নিয়ে চুপ ইউনূস সরকার। তবে কৌশলে তিনি সবটাই ছেড়ে রেখেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ওপর। এখন দেখার তাঁরা কতদিন এটা ঠেকিয়ে রাখতে পারে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

নির্বাচনী ঘোষণার আবহে গোপন খেলা শুরু সেনাপ্রধান ওয়াকারের

Next Post

বিএনপি জোটে যেতে রাজি নয়! মাহফুজ-আসিফের পদত্যাগে ছাত্রদের রাজনীতি কী শেষ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিএনপি জোটে যেতে রাজি নয়! মাহফুজ-আসিফের পদত্যাগে ছাত্রদের রাজনীতি কী শেষ?

বিএনপি জোটে যেতে রাজি নয়! মাহফুজ-আসিফের পদত্যাগে ছাত্রদের রাজনীতি কী শেষ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি