• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিএনপি জোটে যেতে রাজি নয়! মাহফুজ-আসিফের পদত্যাগে ছাত্রদের রাজনীতি কী শেষ?

বিএনপি জোটে যেতে রাজি নয়! মাহফুজ-আসিফের পদত্যাগে ছাত্রদের রাজনীতি কী শেষ?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ ঘিরে বাংলাদেশ জুড়ে নতুন নতুন প্রশ্ন উঠেছে। তাঁরা কি আদৌ নির্বাচনমুখী? আগস্ট আন্দোলনের মুখ হয়ে ওঠা এই দুই ছাত্রনেতার সরে দাঁড়ানো কি ছাত্র রাজনীতির ভবিষ্যৎকে নতুন পথে ঠেলে দিচ্ছে? এই পদত্যাগ কি শুধু আনুষ্ঠানিকতা, নাকি বাংলাদেশে তরুণ নেতৃত্বের রাজনৈতিক শক্তির এক নতুন মোড়? এই প্রশ্নগুলির উত্তর খোঁজা কার্যত অসম্ভব। তবে একটা চেষ্টা করা যাক।
বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। তবে বুধবারই প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই রাজনৈতিক দল গঠন করেছে। প্রার্থী ঘোষণার পরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাবো বা পাবো না এটা বিবেচনা করে আমরা নির্বাচন করছি না। অর্থাৎ, তাঁরা কতগুলি আসনে জিতবে সেটা নিয়ে তাঁরা ভাবিত নয়। ওয়াকিবাহল মহলের বক্তব্য, এনসিপি এখনও জোটের রাস্তা খোলা রাখছে। তাই তাঁরা ১২৫ আসনে প্রার্থী দিয়েছে। এরপর চলবে দর কষাকষির পালা। নাহিদের বক্তব্যেই তা স্পষ্ট। অন্যদিকে পতিত স্বৈরশাসক বা আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়া জাতীয় পার্টির বা জাপার তিন নেতাকেও ১২৫ জনের তালিকায় রাখা হয়েছে বলেই দাবি। যা নিয়ে কড়া সমালোচনা করেছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। উল্লেখ্য ঢাকা ৭ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান তারেক মোহাম্মদ আদেলকে। অন্যদিকে রংপুর ১ আসনে জাতীয় ছাত্রসমাজের সদ্য বিদায়ী সভাপতি আল মামুন এবং নীলফামারী ৩ আসনে জাতীয় ছাত্রসমাজের সভাপতি আবু সাঈদ লিওনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। জানা যায়, এরা তিনজনই জুলাই আন্দোলনের সময় জাতীয় পার্টির দলীয় পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও সিরাজগঞ্জ ৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এরশাদ সরকারের সাবেক উপমন্ত্রী মনজুর কাদেরকে।
এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে বিতর্ক। জামাতের দাবি, জাতীয় পার্টি বরাবরই দাবি করে তাঁরা ভারতপন্থী। এনসিপির নাম না নিয়েই জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সদস্যের বক্তব্য, যদি কোন দল চিহ্নিত দোসরদের মনোনয়ন দেয় এটি অগ্রহণযোগ্য। যে দল তাদের জাতীয় পার্টির নেতাদের মনোনয়ন দিয়েছে তারা স্ববিরোধী ভূমিকা পালন করেছে। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকের দাবি, এনসিপি তরুণ প্রজন্মের রাজনৈতিক দল। এরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, কথা বলেছে। আর যদি তারা ফ্যাসিস্টদের মনোনয়ন দেয় তাদের কথার সাথে কাজের মিল রইলো না। জামাত ও বিএনপি নেতাদের বক্তব্য থেকে মনে হচ্ছে, এনসিপি জোটের রাস্তা খোলা রাখলেও প্রার্খী তালিকা নিয়ে বিতর্কের জেরে তা এখন বিশ বাও জলে। অন্যদিকে দিন দুয়েক আগেই জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ বা এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো রাজনৈতিক দলের সঙ্গে জোট ঘোষণা করেছে। কিন্তু বিএনপি বা জামায়তে ইসলামীর মতো বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি যদি জোট না করতে পারে তাহলে আসন্ন নির্বাচনে নাহিদ-সারজিসরা যথেষ্টই চাপে পড়বে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে অভিনব কৌশল নিচ্ছে ইউনূস সরকার!

Next Post

১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন সবাই সুযোগ না পেলে নির্বাচন বর্জন করবেন কাদের সিদ্দিকী

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
63
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
90
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
40
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
49
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
39
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন সবাই সুযোগ না পেলে নির্বাচন বর্জন করবেন কাদের সিদ্দিকী

১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন সবাই সুযোগ না পেলে নির্বাচন বর্জন করবেন কাদের সিদ্দিকী

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি