• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আসিফ-মাহফুজদের কেন কেউ দলে নিতে চাইছে না?

আসিফ-মাহফুজদের কেন কেউ দলে নিতে চাইছে না?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম অবশেষে পদত্যাগ করেছেন। কিন্তু তাঁরা এখন কোথায় যাবেন, বা কোন দলে যোগ দেবেন তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যহত। তবে শুক্রবার এক ফেসবুক বার্তা দিয়ে নিজের ব্যাপারে জানিয়ে দিলেন অন্যতম ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়ে দিয়েছেন, আপাতত কোনও রাজনৈতিক দল নয়, তিনি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র বা নির্দল প্রার্খী হয়েই ভোটে লড়তে চান। এর জন্য তিনি জনগণের কাছে দোয়া চেয়েছেন। অন্যদিকে মাহফুজ আলমও এখনও পর্যন্ত এনসিপি বা অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেননি। ফলে তাঁর বিষয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।
বুধবার বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দুই উপদেষ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা গ্রহণও করেছেন। তাঁদের দফতর বন্টনও করা হয়ে গিয়েছে। ফলে এখন চাইলেই যে তাঁরা সহজে আবার উপদেষ্টামণ্ডলীতে ফিরে আসবেন তা হওয়া খুব কঠিন। এরমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণ করা হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। অর্থাৎ বাংলাদেশে ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। ফলে এখন সেখানে অন্য কোনও রাজনৈতিক বিষয়ের থেকে নির্বাচন ভিত্তিক আলোচনাই বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসিফ মাহমুদের ফেসবুক বার্তা পরিস্থিতি পাল্টে দিয়েছে। তিনি যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিচ্ছেন না, বা এনসিপি দলে নিচ্ছে না এটা স্পষ্ট। এরপরই আসিফের ফেসবুক পোস্ট এই বিতর্ক আরও উস্কে দিয়েছে।
বাইট – আসিফ মাহমুদ
উল্লেখ্য দুই উপদেষ্টার পদত্যাগের ঘোষণা এসেছে এমন সময়, যখন দুজনের বিরুদ্ধেই উঠেছে ‘দ্বিচারিতা’, ‘রাজনৈতিক সুবিধা গ্রহণ’ এবং ‘জুলাই চেতনা’র সাথে ‘নৈতিক প্রতারণা’র অভিযোগ রয়েছে। পাশাপাশি আসিফের বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের গুরুতর অভিযোগ। এর আগে আসিফ মাহমুদ প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন, তাই উপদেষ্টা পদ ছাড়বেন। এমনকি গত ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদনও করেছিলেন। তখনই বিষয়টা আরও স্পষ্ট হয়েছিল। এবার ফেসবুক পোস্টে ঢাকার ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে ভোটে লড়ার ঘোষণা করেছেন আসিফ।
এই আসনে বিএনপির তরফে মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার ঢাকা-১০ আসনে ভোটে লড়বেন। অর্থাৎ আসিফের জন্য এখনও পর্যন্ত ত্রিমুখী লড়াই। কারণ, এনসিপি তাঁকে দলে না নিলেও ওই আসনটিতে তাঁরা কোনও প্রার্খী দেয়নি। তবে পরবর্তী সময় তাঁরা যে আসিফের বিরুদ্ধে প্রার্থী দেবে না, তার কোনও নিশ্চিয়তা নেই। কারণ, প্রথম পর্যায়ের প্রার্থী তালিকায় বিএনপি আসিফের জন্য ঢাকা-১০ আসনটি ফাঁকা রেখেছিল। এখন তাঁরা প্রার্থী দিয়ে দিয়েছেন। বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সামনে তাই এবার কঠিন লড়াই। তাঁর বিরুদ্ধে যেমন কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে, তেমনই স্বজন পোষণ ও টাকা নিয়ে নিয়োগের মতো অভিযোগও রয়েছে। যদিও এদিন ফেসবুক পোস্টে আসিফের দাবি, তাঁরা টাকা নেই, জনগণই তাঁর ভরসা। কিন্তু এই কথায় চিঁড়ে ভিজবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

ADVERTISEMENT

অন্যদিকে, জানা যাচ্ছে, লক্ষ্মীপুর-১ আসন থেকে ভোটে লড়তে পারেন মাহফুজ আলম। এ বিষয়ে জানতে চাইলে মাহফুজ আলম সংবাদমাধ্যমকে বলেন, তিনি দু-তিন দিন সময় নিচ্ছেন। এরপর নির্বাচন-সহ বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন। যদিও মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানিয়েছেন, তাঁর দাদা মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করবেন। তবে কোন দল সেটা খোসলা করেননি তিনি। সবমিলিয়ে দুই ছাত্র উপদেষ্টার রাজনৈতিক ভবিষ্যৎ এখন বিশ বাও জলে। তাঁদের কোনও রাজনৈতিক দল নিতে চাইছে না। আসিফকে নিয়ে জাতীয় পার্টি প্রথমে দাবি করলেও এখন যে তাঁরা দলে নিচ্ছে না এটা স্পষ্ট। একই হাল মাহফুজের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে দুই ছাত্র উপদেষ্টার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার সবে শুরু।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনে ইউনূস নয় প্রধান ভূমিকায় সেনাপ্রধান। কোথায় যাচ্ছে কোটি কোটি আওয়ামী লীগের ভোট

Next Post

রয়টার্সকে সাক্ষাৎকারে পদত্যাগের কথা ইউনূসকে গুগলি দিলেন রাষ্ট্রপতি চুপ্পু?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
রয়টার্সকে সাক্ষাৎকারে পদত্যাগের কথা ইউনূসকে গুগলি দিলেন রাষ্ট্রপতি চুপ্পু?

রয়টার্সকে সাক্ষাৎকারে পদত্যাগের কথা ইউনূসকে গুগলি দিলেন রাষ্ট্রপতি চুপ্পু?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি