• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের ইচ্ছা মুখ খুললেন সেনাপ্রধানের বিরুদ্ধেও, ফাঁস হল ওয়াকারের ষড়যন্ত্র!

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের ইচ্ছা মুখ খুললেন সেনাপ্রধানের বিরুদ্ধেও, ফাঁস হল ওয়াকারের ষড়যন্ত্র!

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
42
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 একটা বিষয়ের মধ্যে ভীষণ মিল, সেটা হল গত বছর আওয়ামী লীগ সরকারের জবরদস্তি পতনের প্রায় ১৪ মাস পর গণমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপিকে সাক্ষাৎকার দিয়েছিলেন। একমাসের মাথায় প্রথমবার মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। তিনিও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন। উল্লেথযোগ্য মিল হল দুজনেই বর্তমান শাসক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। যা বিশ্ব শান্তির জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের জন্য খুব একটা সুখকর নয়। এর মধ্যে কি কোনও মিল রয়েছে? তা নিয়ে নিশ্চই চর্চা চলবে। তবে আগে একটু দেখে নেওয়া যাক, বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষোভ ঠিক কোথায়। কাকে কাকে তিনি কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন।
প্রথমেই বলেছি, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মূলত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন। তবে সাহাবুদ্দিন চুপ্পু যে সময়ে এই সাক্ষাৎকার দিয়েছেন সেটাও খুব তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রয়টার্সে রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, তিনি হোয়াটসঅ্যাপে এই সাক্ষাৎকার দিয়েছেন। এর অর্থ হল তাঁর সঙ্গে কোনও মিডিয়ার প্রতিনিধিদের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, এমনকি তাঁর প্রেস উইংকেও সরিয়ে দেওয়া হয়েছে। যদিও খুবই স্পষ্টভাবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু রয়টার্সকে বলেছেন, “আমার কণ্ঠস্বর দমিয়ে রাখা হয়েছে”। আবার তিনি বলেছেন, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। এটা নিশ্চই মুহাম্মদ ইউনূসের জন্য ভালো বিজ্ঞাপন হবে না। অন্যদিকে আরও তিনি জানিয়েছেন, মুহাম্মদ ইউনূস তাঁকে একপাশে সরিয়ে রেখেছেন। অর্থাৎ, গোটা চাপটাই এখন নোবেলজয়ীর ঘাড়ে গিয়ে পড়বে। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি সে দেশের সেনাপ্রধানকে নিয়েও কিছু মন্তব্য করেছেন। সেটাও কম গুরুত্বপূর্ণ নয়।
রয়টার্স দাবি করেছে, ঢাকায় তাঁর সরকারি বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। তাঁদের দাবি, দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম কোনও আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “যদি তাঁরা আমাকে বলে যে তাঁরা তাঁদের নিজস্ব রাষ্ট্রপতি নির্বাচন করার পরিকল্পনা করছে, তাহলে আমি সরে যাব”। ওয়াকিবহাল মহলের মতে, আসলে তিনি এটা বোঝাতে চেয়েছেন, বাংলাদেশে ক্ষমতাসীন গোষ্ঠী চাইছে মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করতে। যা বাংলাদেশের রাজনৈতিক মহলে বহু চর্চিত। ঘুরিয়ে সাহাবুদ্দিন চুপ্পুও এবার সেই কথাই বলে দিলেন। রাষ্ট্রপতি আরও বলেছেন, ইউনূস প্রায় সাত মাস ধরে তাঁর সঙ্গে দেখা করেননি, এমনকি তাঁর প্রেস বিভাগও কেড়ে নেওয়া হয়েছে। আবার গত সেপ্টেম্বরে, বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলি থেকে তাঁর ছবিও সরিয়ে ফেলা হয়েছে। এটা তাঁর কাছে যথেষ্ট অপমানজনক বলেও মন্তব্য করেছেন সাহাবুদ্দিন চুপ্পু। অর্থাৎ, তাঁর অভিযোগের তির মুহাম্মদ ইউনূসের দিকে। কিন্তু সেনাবাহিনী নিয়েও রাষ্ট্রপতি মুখ খুলেছেন।
রাষ্ট্রপতি চুপ্পু বলেছেন, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখছেন। এমনকি তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধানও। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের আগে হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় একপাশে সরে দাঁড়িয়েছিল সেনাবাহিনী। সেটাই হাসিনার ভাগ্য নির্ধারণ করেছিল। যদিও শাহাবুদ্দিন রয়টার্সকে বলেছেন, জেনারেল ওয়াকার উজ জামান নাকি তাঁকে স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষমতা দখলের কোনও ইচ্ছা তাঁর ছিল না। উল্লেখ্য, বর্তমান বাংলাদেশে হাসিনা আমলের কোনও কিছু অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মত বঙ্গভবনে থেকে যান রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন। তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়াতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাঁকেই সই দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে। যদিও তিনি একবার দাবি করেছিলেন, যে শেখ হাসিনার কোনও পদত্যাগপত্র তিনি হাতে পাননি, বা তাঁর কাছে এসে পৌঁছয়নি। এরপরই বঙ্গভবনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে রাষ্ট্রপতির অভিমানের কারণ যে সেনাপ্রধানও, সেটাও ঘুরিয়ে বলে দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। আর পরবর্তী নির্বাচন হয়ে গেলেই তিনি সরে যেতে চান সেটাও স্পষ্ট করেছেন।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

রয়টার্সকে সাক্ষাৎকারে পদত্যাগের কথা ইউনূসকে গুগলি দিলেন রাষ্ট্রপতি চুপ্পু?

Next Post

কঠিন চ্যালেঞ্জ বললেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কঠিন চ্যালেঞ্জ বললেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কঠিন চ্যালেঞ্জ বললেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি