• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের হাইকমিশনারকে তলব করে বিপাকে ঢাকা! কড়া বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দিল, “নিজের দায়িত্ব পালন করতে”

ভারতের হাইকমিশনারকে তলব করে বিপাকে ঢাকা! কড়া বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দিল, “নিজের দায়িত্ব পালন করতে”

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা নিয়ে এই মুহূর্তে গোটা বাংলাদেশ উত্তাল। মূল অভিযুক্ত হিসেবে একজনকে চিহ্নিত করেছে সে দেশের গোয়েন্দারা। ওই সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তাঁকে এখনও খুঁজে পাওয়া না গেলেও তাঁর আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর কম্পিউটার জব্দ করেছে পুলিশ। এমনকি তাঁর পরিবারের একজন সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশের আইন-শৃংখলা বাহিনী। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই ঘটনার সাথেও ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সঙ্গে ভারত সরকারকেও দুষতে শুরু করেছে। সেখানেই থেমে না থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোজা ডেকে পাঠায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতে বসে হাসিনা যে ভাবে তাঁর সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন, তা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতন্ত্রের জন্য বিপজ্জনক। পাশাপাশি তাঁরা লিখেছে, আসন্ন নির্বাচনের আগে এ নিয়ে উদ্বেগ বেড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। তাই এ বিষয়ে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, হাসিনা ও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রাপ্ত সাজার মুখোমুখি করতে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণেরও আহ্বান জানিয়েছে বাংলাদেশের মুহম্মদ ইউনূসের সরকার। যদিও ভারত এর জবাব দিতে মুহূর্ত দেরি করেনি।

ADVERTISEMENT

পাল্টা বিবৃতি দিয়ে ভারত সরকার জানিয়ে দিয়েছে, বাংলাদেশি জনতা ভারতের কাছে বন্ধুবৎসল। বাংলাদেশের সাধারণ জনতার স্বার্থের পরিপন্থী কোনও কাজে ভারতের মাটি ব্যবহার করে করতে দেওয়া হয় না। লক্ষ্যণীয় বিষয় হল, নয়া দিল্লির বিবৃতিতে “বাংলাদেশি জনতা” বা সাধারণ মানুষের কথা উল্লেখ করা হয়েছে। এখানে ইউনূস সরকারের নাম পর্যন্ত নেওয়া হয়নি। কূটনৈতিক মহল মনে করছেন, এটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা প্রকাশ। অর্থাৎ মুহাম্মদ ইউনূসের অবস্থা এখন, “গাঁয়ে মানে না আপনি মোড়ল” গোছের হয়ে গেছে। তিনি নিজেকে সোয়া শের ভাবছেন, কিন্তু তাঁর প্রতিবেশী তাঁকে পাত্তাও দিতে নারাজ। ভারতের জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত সবসময় বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে। এ বিষয়ে ভারত সরকার যে ধারাবাহিক ভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে আসছে। কূটনৈতিক মহলের মতে, এটা যথেষ্ট কড়া বার্তা। কারণ ভারত বরাবরই অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বলে আসছে। কিন্তু ইউনূস সরকার ভারতকে কাঠগড়ায় তুলতে ব্যাস্ত। কূটনৈতিক মহলের মতে, এ ভাবে কোনও বিদেশী কূটনীতিককে ডেকে সাবধান করা হয় তখন, যখন তাঁদের হাতে নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে। এবং সেটা তাঁর হাতে হস্তান্তর করেই সাবধান করা হয়, বা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এটাই কূটনৈতিক শিষ্টাচার। কিন্তু মুহাম্মদ ইউনূস সরকার তা করেনি, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মাকে তলব করে, একটা বিবৃতি জারি করে দেয়। সেটা আবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে। সেখানে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে যে শরিফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা রোধে ভারত সরকার যেন বাংলাদেশের সাথে সহযোগিতা করে এবং তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হলে তাদেরকে যেন ভারতীয় কর্তৃপক্ষ অবিলম্বে পাকড়াও করার উদ্যোগ নেয় এবং বাংলাদেশের কাছে তাদেরকে প্রত্যর্পণ করে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিন্তু ওসমান হাদিকে হত্যার চেষ্টা করা ওই ব্যক্তি কি আদৌ ভারতে পালিয়ে এসেছে? কি প্রমাণ আছে বাংলাদেশের হাতে? যেখানে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে আইন-শৃংখলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, ওসমান হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামি দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। অর্থাৎ, বাংলাদেশের মধ্যেই কিছু একটা ঘটেছে। ওসমান হাদি, যিনি নিজেই ভারত বিদ্বেষী ছিলেন। তিনি বরাবরই ভারতকে টার্গেট করেছেন। উল্লেখ্য একটি বিতর্কিত ম্যাপ প্রকাশের পরই তাঁর ওপর হামলা হয়। এটুকু অভিযোগের ভিত্তিতে ভারতকে কাঠগড়ায় তুলেছে এক শ্রেনির মানুষ। আর তাতেই তাল মিলিয়েছে অন্তরবর্তী সরকার। ভারত আপাতত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের দাবি। কিন্তু বেশিদিন হয়তো সহ্য করবে না মুহাম্মদ ইউনূসের এই দম্ভ। এটা মাথায় রাখতে হবে ঢাকাকে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাদিকে খু’নের চেষ্টা করা ফয়সালের আসল পরিচয় কি? ঘোলা জলে মাছ ধরছে পিনাকী-ইলিয়াসরা

Next Post

বিদেশে অর্থ পাচার করছেন ইউনুস! হাসিনাপুত্রের অভিযোগের সত্যতা কত?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিদেশে অর্থ পাচার করছেন ইউনুস! হাসিনাপুত্রের অভিযোগের সত্যতা কত?

বিদেশে অর্থ পাচার করছেন ইউনুস! হাসিনাপুত্রের অভিযোগের সত্যতা কত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি