• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের ডন দাউদ কে এই ফয়সাল মাসুদ করিম?

বাংলাদেশের ডন দাউদ কে এই ফয়সাল মাসুদ করিম?

Sumana Sarkar by Sumana Sarkar
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
41
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের ডন দাউদ। হাদি-কাণ্ডে নাম উঠে এসেছে ফয়সাল মাসুদ করিমের। জানেন কে এই দাউদ খান? এক সময় করতেন ছাত্রলীগ। এখন তার পক্ষে ওকালতি করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা। আওয়ামীলীগ এবং বিএনপি দুই দলের তরফে আশীর্বাদ পেয়েছেন এই ব্যক্তি। আসলে কথা হচ্ছে, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে নিয়ে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর গুলির ঘটনায় যাকে সন্দেহ করা হচ্ছে তার নাম দাউদ খান। বয়স ৩৫ বছর। জন্ম পটুয়াখালীর একটি গ্রামে। বাবা হুমায়ুন কবির। মা হাসি বেগম। থাকতেন ঢাকার মনমুদপুরের আদাবর থানার ৪১ নম্বর বাড়িতে। রাজধানীর আদাবর থানার ছাত্রলীগের সদস্য ছিলেন ফয়সাল করিম মাসুদ। সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন, তিনি ছিলেন আদাবরের ছাত্রলীগের সভাপতি। ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি। তবে আদাবর থানায় ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ফয়সাল কখনও আদাবর থানার কমিটিতে ছিলেন না। ছাত্রলীগের সদস্য পদ পরিচয়কে ব্যবহার করে এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছেন। কিন্তু ছাত্রলীগ করাকালীন জামাইয়েত শিবিরে যোগাযোগের জন্য ছাত্রলীগ তাঁকে বহিষ্কার করে।
এরপর থেকেই ডানপন্থী দলের সঙ্গে তার সখ্যতা। ছাত্রলীগের নেতা হিসাবে আদাবরে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বহুবার দেখা গিয়েছে ফয়সাল করিম মাসুদকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও ছিল ঘনিষ্ঠতা। জানা যায়, ফয়সাল করিম মাসুদ ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন র্যা বের হাতে। সেই সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচটি গুলি উদ্ধার হয়। ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য আবেদন করেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
জানা যায়, গুলি কাণ্ডের আগেই হাদির নির্বাচনী প্রচারে দেখা গিয়েছে মাসুদকে। এমনকি হাদির সঙ্গে ফয়সালের সঙ্গে পরিচয় হয়েছিল কিছুদিন আগেই। ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হয়ে বিএনপি, আওয়ামী লীগ-সহ ডানপন্থী দলে ভিড়েছেন। জানা যাচ্ছে, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির সঙ্গে তার সখ্যতাও তৈরি হয়। কিন্তু এখন তিনি পুলিশের সন্দেহের তালিকায়।
এদিকে হাদির বাঁচার সম্ভাবনা নিয়ে কিছু নিশ্চিত করে বলতে পারছে না চিকিৎসকরা। ইতিমধ্যেই এয়ারঅ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে হাদিকে। এদিকে হামলার ঘটনায় ব্যবহৃত বাইকটিকে উদ্ধার করা গিয়েছে। এর আগে বাইকের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছিল। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় শ্রমিক। বাইকে যারা ছিল বলে জানা গিয়েছে, তারমধ্যে দাউদ খান এবং বাইক চালক আলমগীর হোসেন। একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারা সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়েছে। তারা রয়েছে গুয়াহাটিতে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এই দুই মতিঝিল থেকে সিলেটগামী একটি ট্রেনে ওঠে। অপারেশনের পর তারা একঘণ্টার জন্য তাদের মোবাইল বন্ধ করে। পরে যখন মোবাইল সুইচঅন করে তখন দেখা যায়, দাউদ এবং আলমগীর রয়েছে মতিঝিলের শাপলা চত্বরে। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল পেয়েছে এই দুইয়ের গতিবিধির একটি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায়, তারা সিলেট যাওয়ার একটি ট্রেনে উঠেছে। বসে রয়েছে জানালার পাশে। গুলি করার সময় যে পোশাক তারা পরেছিল, সেই পোশাকেই তারা ট্রেনে চেপে বসে। গোয়েন্দারাও পেয়েছে একটি সিসিটিভির ফুটেজ। সেই ফুটেজ আসল কি না, তা নিশ্চিত করতে গোয়েন্দারা ব্যবহার করেন আর্টিফিসিয়াল ইন্টেলিজ্যান্স বা এআই। এআই নিশ্চিত করেছে এটা আসল ভিডিও। এবং সেখানে যাঁদের দেখা গিয়েছে, তারা হাদির ঘাতক। সিলেট যাওয়ার উদ্দেশ্য ভারতে পালিয়ে যাওয়া। গত ১২ ডিসেম্বর রাতে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে। এছাড়াও গুলি-কাণ্ডে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে দেশের অন্দরে প্রতিবাদ কর্মসূচি অব্যহত রয়েছে। তবে নির্বাচন যতই এগিয়ে আসছে, বাংলাদেশের অন্দরে এমন ঘটনা, অনেক ক্ষেত্রেই প্রশ্ন তুলে দিচ্ছে। আদেও নির্বাচন হবে কি বাংলাদেশে? তবে যে দাউদ খানের নাম উঠে এসেছে, তাতে যাচ্ছে, এই দাউদকে আশ্রয় দিয়েছিল প্রথমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিই। এমনকি ওসমান হাদিরও খুব কাছের ছিল। আর তার মূল্য তাকে দিতে হচ্ছে। এখন দেখার, হাদি-কাণ্ডের ঘটনা কোন দিকে গড়ায়!

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! মাথায় হাত বিএনপি’র

Next Post

‘ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো হবে”! ইউনূস আশ্রয়ে হুমকিতে পারদর্শী হাসনাত

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
‘ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো হবে”! ইউনূস আশ্রয়ে হুমকিতে পারদর্শী হাসনাত

'ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো হবে''! ইউনূস আশ্রয়ে হুমকিতে পারদর্শী হাসনাত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি