• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খালেদা জিয়ার মৃত্যু কি বাংলাদেশের রাজনীতির মোড় বদলে দিতে চলেছে?

খালেদা জিয়ার মৃত্যু কি বাংলাদেশের রাজনীতির মোড় বদলে দিতে চলেছে?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মাত্র ৫ দিন ১৭ বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিলেন তাঁর একমাত্র জীবিত পুত্র তারেক রহমান। প্রসঙ্গত, ১৭ বছর আগে বাংলাদেশ ছাড়ার সময় এই তারেকই বলেছিলেন, তিনি আর রাজনীতি করবেন না। কিন্তু বাংলাদেশে ফিরে তাঁর প্রথম বার্তাই ছিল রাজনৈতিক। এমনকি নতুন করে ‘নতুন দেশ গড়ার’ স্বপ্নও দেখালেন তিনি। এখন বিএনপির অভিবাবক খালেদা জিয়া প্রয়াত। ফলে এবার দলের যাবতীয় দায়দায়িত্ব তাঁর ছেলের কাঁধেই এসে পড়বে, এটাই স্বাভাবিক। যদিও কয়েকমাস ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেকই সবকিছু পরিচালনা করছিলেন লন্ডনে বসে। তবে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, বেগম জিয়া অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরামর্শ ছেলে তারেক এবং ঢাকায় থাকা শীর্ষ নেতাদের দিতেন। বিদগ্ধ রাজনৈতিক খালেদার সেই সমস্ত পরামর্শ অনেকটাই সাহায্য করতো বিএনপি নেতাদের রণকৌশল ঠিক করতে। কিন্তু এখন থেকে সেটা হওয়ার নয়। ফলে যাবতীয় সিদ্ধান্ত তারেকের উপরই ন্যাস্ত হয়ে যাবে। তবে এসব কিছুকে ছাপিয়ে যে প্রশ্নটা সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহলে, সেটা হল বেগম খালেদা জিয়ার মৃত্যু কি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আমূল বদলে দেবে?
খালেদা জিয়ার মৃত্যু কী বিএনপি-র জন্য বাড়তি ডিভিডেন্ড এনে দেবে নাকি নেতৃত্বহীনতার মুখে পড়বে দল? এটা সময়ই বলবে। তারেক রহমান বিদেশে থেকেছেন কিন্তু দল থেকে দূরে থাকেননি। সময়ে সময়ে দলকে এবং সভ্য-সমর্থকদের গুরুত্বপূর্ণ বার্তা, বাংলাদেশের দিকে সবসময় নজর রাখা সবই তিনি করেছেন লন্ডনে বসে। কিন্তু এবার তারেক বাংলাদেশেই রয়েছেন। ফলে বাড়তি সুবিধা তিনি পাবেন সেটা নিঃসন্দেহে বলা যায়। বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখনও বাংলাদেশ থেকে দূরে। শেখ হাসিনার দলের রাজনৈতিক কার্যক্রম এখনও নিষিদ্ধ। এই পরিস্থিতিতে বিএনপির সুবিধা ছিলই। এবার খালেদা জিয়ার মৃত্যুর পর সহানুভূতি ও আবেগের বাড়তি সুবিধা পাবে তারেক। কিন্তু রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, আওয়ামী লীগ ছিল বিএনপির চেনা প্রতিপক্ষ। এবার তাঁদের লড়াই করতে হবে জামায়তে ইসলামী এবং এনসিপির সঙ্গে। জামাত দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোটে থাকায় প্রতিপক্ষ হিসেবে নতুন। অন্যদিকে এনসিপি কোনও কোনও জায়গায় জনপ্রিয়তার নীরিখে যথেষ্ট শক্তিশালী। অপরদিকে, বিগত দেড় বছরে জামাত ও ছাত্র শিবির বাংলাদেশে তাঁদের সংগঠনিক শিকড় আরও গভীরে প্রবেশ করিয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামাত তাঁদের সাংগঠনিক শক্তির পরিচয় দিয়েছে। বিএনপিকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে। ফলে এবার, তারেককে লড়তে হবে জামাত-সহ কয়েকটি সংগঠিত ইসলামিক দলের বিরুদ্ধে।
এক বছর আগে পর্যন্ত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দল ছিল আওয়ামী লীগ। এখন তাঁরা রাজনীতির ময়দানে না থাকায় তাঁদের ভোটব্যাঙ্কের দিকে নজর দিয়েছে বিএনপি। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী গোপালগঞ্জ, যা আওয়ামী লিগের অন্যতম ঘাঁটি, সেখানে এবার বাড়তি জোর দিচ্ছে বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক অলিন্দে এমন কানাঘুঁষোও শোনা যাচ্ছে, হাসিনার সঙ্গে নাকি তারেকের কথাও হয়ে গিয়েছে। ভারতও নাকি এই জায়গায় বড় ভূমিকা পালন করেছে। ফলে যে বিএনপির রাজনৈতিক ইউএসপি ছিল ভারত-বিরোধিতা, আজ সেই বিএনপিই ভারতকে নিয়ে একটা কথাও বলছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসিনা-হীন বাংলাদেশে এই পক্ষ টানার ক্ষেত্রে ব্রহ্মাস্ত্র হতে পারে খালেদা জিয়ার আবেগ। কিন্তু বিষয়টা এত সহজ নয়। কারণ, একদিকে জামাত ও এনসিপি অন্তর্বর্তী সরকারের তরফে কিছু সুযোগ-সুবিধা পাবে বলেই ধরে নেওয়া যায়। সরকার ও বিরোধী রাজনীতির সমীকরণে নতুন পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এখন দেখার, এই পরিবর্তন কতটা প্রভাব ফেলে বিএনপি ও বাংলাদেশের রাজনীতির উপর।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

খালেদা জিয়ার প্রয়াণ কি তারেকের জন্য আশির্বাদ? যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে তাঁকে

Next Post

আল-কায়েদা, লস্কর, জৈইসদের ‘আঁতুড়ঘর’ বাংলাদেশে এবার হাজির তালিবানও!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আল-কায়েদা, লস্কর, জৈইসদের ‘আঁতুড়ঘর’ বাংলাদেশে এবার হাজির তালিবানও!

আল-কায়েদা, লস্কর, জৈইসদের ‘আঁতুড়ঘর’ বাংলাদেশে এবার হাজির তালিবানও!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি