• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আল-কায়েদা, লস্কর, জৈইসদের ‘আঁতুড়ঘর’ বাংলাদেশে এবার হাজির তালিবানও!

আল-কায়েদা, লস্কর, জৈইসদের ‘আঁতুড়ঘর’ বাংলাদেশে এবার হাজির তালিবানও!

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারতের চাল নাকি?
বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আর দেড় মাস বাকি। এর মধ্যেই বাংলাদেশে ক্রমাগত বিদেশি জঙ্গি-জিহাদি নেতাদের আনাগোনা বেড়ে চলেছে। এতদিন দেখা গিয়েছিল, বাংলাদেশে অবাধে ঘুরে ধর্মপ্রচার এবং জঙ্গিবাদ প্রচার করে যাচ্ছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের শীর্ষ জঙ্গিনেতারা। এবার দেখা গেল আফগানিস্তান থেকে তালিবান সরকারের এক শীর্ষ নেতা বাংলাদেশে পৌঁছে গেলেন। আফগানিস্তানের তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমাদ নূর এখন বাংলাদেশে রয়েছেন। অথচ এই খবর অন্তর্বর্তী সরকারের পুলিশ প্রশাসন ও গোয়েন্দাদের কাছেই নেই। এমনকি বাংলাদেশের আফগান দূতাবাসও নাকি এ কথা জানে না। শীর্ষ তালেবান নেতা মোল্লা নূর আহমেদ নূর যিনি মোল্লা জাওয়ান্দি নামেও পরিচিত। এই ব্যক্তি তালিবান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এবং পাকিস্তানের সঙ্গে যে শান্তি আলোচনা হয়েছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও সেই আলোচনা ভেস্তে গিয়েছে। এখনও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

ADVERTISEMENT

এ হেন শীর্ষ তালিবান নেতা ঢাকায় আসা নিয়ে জোর চর্চা চলছে কূটনৈতিক মহলে। প্রসঙ্গত, পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বাংলাদেশি তরুণ নিহত হওয়ার খবর সে দেশের সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা সকলেই জানি। পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের বা টিটিপি-র হয়ে তাঁরা আফগানিস্তান পৌঁছে গিয়েছিলেন দুবাই ঘুরে। সেবারই প্রথম বাংলাদেশ যে জঙ্গি-জিহাদিদের কারখানা হয়ে উঠছে এমন অভিযোগ প্রথম সামনে আসে। গোটা ঘটনায় আফগানিস্তানের তালিবান শাসকদের ঘাড়ে দোষ চাপিয়েছিল পাকিস্তান। কারণ তেহরিক-ই-তালিবান আফগানিস্তান থেকেই তাঁদের কার্যক্রম পরিচালনা করে। তাঁদের লড়াই মূলত পাকিস্তানের সঙ্গেই। সে সময় অভিযোগ উঠেছিল, বাংলাদেশের মাদ্রাসাগুলি থেকে মগজধোলাই করে তরুণদের দুবাই হয়ে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার একটা বড় চক্র কাজ করছে। যারা টিটিপি বা অন্যান্য নিষিদ্ধ সংগঠনের জন্য প্রশিক্ষিত হয়। এই আবহেই তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক মোল্লা নূর আহমেদ নূর ঢাকায় এলেন, একের পর এক বৈঠক করছেন বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলির শীর্ষ নেতাদের সঙ্গে। তিনি বাংলাদেশের বিভিন্ন কাওমি মাদ্রাসা পরিদর্শন করছেন। অথচ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানেই না বিষয়টি। অথচ, বিমান সংস্থার তথ্য অনুযায়ী, ২১ ডিসেম্বর রাত ১১:৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মোল্লা জাওয়ান্দি ঢাকায় পৌঁছান। জানা গিয়েছে, তিনি ঢাকায় কিছু রাজনৈতিক ও মাদ্রাসা-ভিত্তিক গোষ্ঠীর সাথে বৈঠক করেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও রয়েছেন। বৈঠকে মাদ্রাসা শিক্ষক এবং বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক উপস্থিত ছিলেন। নিষিদ্ধ হরকাত-উল-জিহাদের সন্দেহভাজন বেশ কয়েকজন শীর্ষ নেতাকে তাঁর আশেপাশে দেখা গিয়েছে। তালিবান মন্ত্রী মোল্লা জাওয়ান্দি নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু সায়েম খালেদের জামিয়া কারামিয়া মাদ্রাসাতেও গিয়েছিলেন। পাশাপাশি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা, মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসাতেও তাঁকে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে খেলাফত মজলিসের আমির মামুনুল হক-সহ সাতজন ইসলামপন্থী নেতা আফগানিস্তান সফর করেছিলেন। তখন তাঁরা তালিবান সরকারের একাধিক মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছিল। এটা তাঁরই পাল্টা সফর হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নূর আহমাদ নূরকে বাংলাদেশ সরকারিভাবে আমন্ত্রণ জানায়নি। সে কারণে তার এই সফরকে ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, তালিবান সরকারের এই শীর্ষ মন্ত্রী কেন আচমকা বাংলাদেশ সফরে এলেন? কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর এখন পর্যন্ত রাশিয়া ছাড়া আর কোনও দেশ আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে ভারত-সহ কয়েকটি দেশ তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও তাঁদের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ রেখে চলে। সম্প্রতি তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করে গিয়েছেন এবং একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতাও হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর সফর ছিল সরকারি। তালিবান পররাষ্ট্রমন্ত্রীর পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমাদ নূর বাংলাদেশে আসা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে। পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতেই কি তাঁকে ঢাকা পাঠানো হল? এই প্রশ্নটাও উঠছে। কারণ, এই মুহূর্তে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মোটেই ভালো না। এই পরিস্থিতিতে খেলাফত মজলিস, হরকত উল মুজাহিদের মতো বাংলাদেশের কয়েকটি কট্টরপন্থী সংগঠনের প্রধানদের সঙ্গে বৈঠক নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি করেছে। তাহলে কি ভারতের পাল্টা চালেই তালিবান সরকার এবার বাংলাদেশে প্রবেশ করতে চাইছে?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

খালেদা জিয়ার মৃত্যু কি বাংলাদেশের রাজনীতির মোড় বদলে দিতে চলেছে?

Next Post

ঢাকায় জয়শঙ্করের বি*স্ফোরণ ইউনূসকে গোপন রেখে দিল্লির বার্তা নয়া সমীকরণে ঢাকা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঢাকায় জয়শঙ্করের বি*স্ফোরণ ইউনূসকে গোপন রেখে দিল্লির বার্তা নয়া সমীকরণে ঢাকা

ঢাকায় জয়শঙ্করের বি*স্ফোরণ ইউনূসকে গোপন রেখে দিল্লির বার্তা নয়া সমীকরণে ঢাকা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি