• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খালেদা জিয়ার প্রয়াণ কি তারেকের জন্য আশির্বাদ? যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে তাঁকে

খালেদা জিয়ার প্রয়াণ কি তারেকের জন্য আশির্বাদ? যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে তাঁকে

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 ১৯৮৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের মাস তিনেক আগে দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। সেবার তাঁর অকাল প্রয়াণে শুধু কংগ্রেস নয়, আবেগে ভেসে গিয়েছিল গোটা দেশ। সেই নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ৪১৪টি আসনে জয়লাভ করেছিল।‌ কংগ্রেসের এই ভূমিধস জয় দেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু এক স্মরণীয় মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘মৃত ইন্দিরা জীবিত ইন্দিরা থেকেও বেশি ভয়ংকর’। মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের সাবেক সেনানায়ক তথা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী তথা সে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাৎপর্যপূর্ণভাবে আর মাত্র মাস দেড়েক পর বাংলাদেশে বহু চর্চিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে চলেছে। যদিও সেই নির্বাচন আদৌ সময়মতো হবে কিনা সেটা এখনও অনিশ্চিৎ। তবে একটা বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতিতে জোরদার চর্চা শুরু হয়েছে, বেগম খালেদার মৃত্যু কি বিএনপির জন্য আশির্বাদ নিয়ে আসবে? তাঁর ছেলে তারেক রহমানকে কি প্রধানমন্ত্রীর আসনে বসাতে সক্ষম হবে?
গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ খারিজ করে সমস্ত মামলার দায়মুক্তি দেওয়া হয়। একইভাবে তারেক রহমানের ক্ষেত্রেও যাবতীয় দায়মুক্তি দেওয়া হয়েছে। এর ফলে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে তো বটেই, বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যেও খালেদাকে নিয়ে আবেগের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। অন্তর্বর্তী সরকারও খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছিল। ফলে খালেদা জিয়ার মৃত্যু আসন্ন নির্বাচনে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। এদিকে আঠারো মাস কারাগারে এবং দীর্ঘ সতেরো বছর বিদেশে কাটানোর পর সশরীরে আবার বাংলাদেশের রাজনীতির মাঠে নেমেছেন তাঁর ছেলে তারেক রহমান। গ্রেফতারির ভয় এবং প্রাণের শঙ্কা মাথায় নিয়েই তিনি ঢাকায় ফিরেছেন। আর তাঁর ফেরার পরই বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আলাদা একটা যোশ ফিরে আসে। এবার তাঁদের প্রিয় নেত্রীর মৃত্যু একটা আবেগের জায়গাও করে দিল। ফলে সময়মতো ভোট হলে বিএনপির বিপুল জয় প্রত্যাশিত। এখন দেখার বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত খালেদা জিয়ার স্মৃতি এবং তাঁকে ঘিরে আবেগ প্রয়াত ইন্দিরা গান্ধির মতোই শক্তিশালী হয়ে ওঠে কিনা।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গত দেড় বছর ধরেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে তাঁর মা খালেদা জিয়ার স্বাস্থ্য যখন অত্যন্ত সংকটাপন্ন সেই অবস্থায় তাঁর বাংলাদেশে না ফেরার সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। সেসময় তারেকের একটি ফেসবুক পোস্ট নিয়ে কম বিতর্ক হয়নি। তবে তিনি দেশে ফিরলেন, কিন্তু এমন একাট সময় যখন তাঁর মা প্রকৃতই মৃত্যু সয্যায়। মায়ের মৃত্যুর আবেগ ধরে তাঁর রাজনৈতিক গতিপথ এগোলেও এবার অনেক ধরনের চ্যালেঞ্জও রয়েছে তারেক রহমানের সামনে। তারেকের প্রথম চ্যালেঞ্জই হল তাঁর নিরাপত্তা। দেশে ফেরার পর থেকে বিএনপি এবং তিনি নিজেও জীবনের শঙ্কা নিয়ে চিন্তিত। ফলে তাঁকে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন ভোটে তাঁকে জনসংযোগ করা নিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে। পাশাপাশি দীর্ঘদিন পর দেশে ফিরে এখানকার রাজনৈতিক পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জও আছে। কেন তিনি দীর্ঘদিন বিদেশে থাকলেন, কেন তিনি তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ রাজনৈতিকভাবে মোকাবিলা করলেন না, এসব নিয়েও যেমন প্রশ্নবিদ্ধ হতে হবে তারেক জিয়াকে। তেমনই আরেকটি প্রশ্নও সামনে এসেছে সেটি হল, লন্ডনে তাঁর আয়ের উৎস কি ছিল। এর কোনও সঠিক উত্তর এখনও নেই।
পাশাপাশি তারেক রহমানকে নতুন নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলাও করতে হবে। বিএনপির শীর্ষ নেতা হিসেবে জাতীয় নির্বাচন ঘিরে নানা কৌশল নির্ধারণ বা অনিশ্চয়তা মোকাবিলা যেমন তাঁকে করতে হবে। তেমনই বর্তমান বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, বিরোধী পক্ষের সমালোচনা বা চাপ, কূটনৈতিক পর্যায়ে অবস্থান, সাংগঠনিক নিয়ন্ত্রণ শক্ত করা, এমন বিভিন্ন বিষয় থাকবে। আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হল, জামাতের উত্থানকে মোকাবিলা করা। এখন জামায়তে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে অনেক শক্তিশালী অবস্থানে আছে। ফলে জামাতকে টেক্কা দেওয়ার কৌশলও তাঁকে বের করতে হবে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাসিনা নাকি ইউনূস বেগম জিয়ার প্রয়াণে দায়ী কে?

Next Post

খালেদা জিয়ার মৃত্যু কি বাংলাদেশের রাজনীতির মোড় বদলে দিতে চলেছে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
খালেদা জিয়ার মৃত্যু কি বাংলাদেশের রাজনীতির মোড় বদলে দিতে চলেছে?

খালেদা জিয়ার মৃত্যু কি বাংলাদেশের রাজনীতির মোড় বদলে দিতে চলেছে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি