• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা নাকি ইউনূস বেগম জিয়ার প্রয়াণে দায়ী কে?

হাসিনা নাকি ইউনূস বেগম জিয়ার প্রয়াণে দায়ী কে?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আশির দশকের আগে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে পুরুষদের একচেটিয়া দখলে থাকা একটি বধ্যভূমি। সেখানে প্রথম নারীদের প্রবেশাধিকার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেই বধ্যভূমিতে নারীদের লড়াই করার সুযোগ করে দিয়েছিলেন তিনিই। এরপর আসরে নামেন শেখ হাসিনা, যিনি বঙ্গবন্ধু মুজিবর রহমানের কন্যা। এরপর বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছিল এই দুই নারীকে কেন্দ্র করেই। কখনও তাঁদের রাজনৈতিক লড়াই ছাপিয়ে গিয়েছিল ব্যক্তিগত আক্রমণে, কখনও আবার ভোটের ময়দানে। এই মুহূর্তে বাংলাদেশের এই দুই নারীই কার্যত রাজনীতির ময়দান থেকে দূরে। বেগম জিয়ার প্রয়াণ হল, আর শেথ হাসিনা পালিয়ে ভারতের আশ্রয়ে। ফলে আর এই দুই নারীর লড়াই আর দেখবে না বাংলাদেশের জনগণ।
বলা হয়, শেখ হাসিনা ও খালেদা জিয়ার উত্থান কেবল নেতৃত্বের পরিবর্তন ছিল না, ছিল ক্ষমতার ভাষা বদলে যাওয়া। দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই নারীর দ্বন্দ্বই বাংলাদেশের রাজনীতির মূল অক্ষ হয়ে থেকেছে। সেই অক্ষ ভেঙে যাওয়ার অর্থ শুধু একজন নেত্রীর অনুপস্থিতি নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের পতন। ফলে আবারও বাংলাদেশের রাজনীতি হয়ে উঠবে পুরুষতান্ত্রিক। সে যাই হোক, বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়েও কিন্তু উঠছে বিতর্ক। তাঁর মৃত্যুর দায় কার, সেটা নিয়ে কাঁটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। যদিও শেখ হাসিনার আমলে দীর্ঘদিন অসুস্থ থাকা খালেদা জিয়া জেলবন্দি ছিলেন। তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার মৃত্যুতে অতীত শত্রুতা ভুলে শোকবার্তা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি ২০০৪ সালে ঢাকার পথে সেই গ্রেনেড হামলার অতীত স্মৃতি দূরে সরিয়ে বিএনপি চেয়ারপার্সনকে ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথিকৃৎ’ বলে উল্লেখ করছেন মুজিব কন্যা। এটা তো তাঁর সৌজন্যতা। কিন্তু খালেদার মৃত্যুর পর তাঁর বিরুদ্ধেও উঠেছে অভিযোগের আঙ্গুল।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দুর্নীতির দু’টি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জেলে গিয়েছিলেন। তাঁর মোট ১৭ বছরের জেলের সাজা হয়। কিন্তু হাসিনার সরকারই এক অন্তর্বর্তী আদেশে তাঁর সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাঁকে শর্তসাপেক্ষে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর থেকে খালেদা জিয়া বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। তবে স্বাধীনভাবে তাঁর যাতায়াতের উপর ছিল নানা বিধিনিষেধ। এরপর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেয় এবং খালেদা জিয়ার সাজা মকুব করে মুক্তি দেওয়ার কথা জানানো হয়। এখন বলা হচ্ছে, হাসিনার আমলে তাঁকে জেলে রেখে দীর্ঘদিন মানসিক অত্যাচার চালিয়ে তাঁকে আরও অকার্যকর করে দেওয়া হয়েছে। ফলে তিনি শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন।
তবে আরও একটি মত উঠে আসছে। চিকিৎসকদের কঠোর নিষেধাজ্ঞা এবং জীবনশঙ্কার তোয়াক্কা না করেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়াকে উপস্থিত করানো হয়েছিল। খালেদার মৃত্যুর পর এই বিষয়টি নিয়ে সে দেশের জনমানসে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাবি করা হচ্ছে, ইউনূসের অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে একপ্রকার জোরপূর্বকই তাঁকে সেই অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন। তাঁকে নাকি কথা দেওয়া হয়েছিল, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুহাম্মদ ইউনূস তাঁর ভাষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে স্বীকৃতি দেবেন। কিন্তু সেটা তো তিনি করেননি, উল্টে পরিকল্পিতভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে ব্যবহার করেছিল। নিজেদের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে এবং বিএনপি তাঁদের পাশে আছে, এমন কিছু কৃত্রিম বার্তা দেশবাসীকে দিতেই সরকার সেই ‘নির্মম নাটক’ সাজিয়েছিল। এদিকে চিকিৎসকদের আপত্তি সত্ত্বেও বেগম জিয়া ওই অনুষ্ঠানে হুইল চেয়ারে বসেই হাজির হয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অন্তর্বর্তী সরকার যখন নিজেদের গ্রহণযোগ্যতা সংকটে ভুগছে, ঠিক তখনই বেগম জিয়ার অসুস্থতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একজন মুমূর্ষু রোগীর জীবনকে ঝুঁকির মুখে ফেলে এক নির্মম চিত্রনাট্য সাজিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। এটাকে তাঁর ভবিষ্যৎ রাষ্ট্রপতি হওয়ার সুপ্ত বাসনারই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বাংলাদেশের রাজনৈতিক মহল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশে ভারতের চাণক্য সৌজন্যের পিছনে কূটনীতি

Next Post

খালেদা জিয়ার প্রয়াণ কি তারেকের জন্য আশির্বাদ? যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে তাঁকে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
খালেদা জিয়ার প্রয়াণ কি তারেকের জন্য আশির্বাদ? যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে তাঁকে

খালেদা জিয়ার প্রয়াণ কি তারেকের জন্য আশির্বাদ? যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে তাঁকে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি