• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের নেতৃত্বে নির্বাচন বিসর্জন! সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ঘোষণা

ইউনূসের নেতৃত্বে নির্বাচন বিসর্জন! সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ঘোষণা

Gopa Dutta by Gopa Dutta
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের নির্বাচনের আগে প্রথম সাংবাদিক সম্মেলন আওয়ামী লীগের। দীর্ঘ ১৭ মাস পর দিল্লিতে আওয়ামী লীগের প্রথম সাংবাদিক সম্মেলন। রাজধানী দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কথা জানান বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্ট ও আইনজীবী নিঝুম মজুমদার। সাংবাদিক সম্মেলন দেশে এবং বিদেশে থাকা আওয়ামী লীগের কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন বাংলাদেশে অবৈধকারী ইউনূস সরকার নির্বাচন নিয়ে জলঘোলা করছে তখন আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে, নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ প্রস্তুত। সাংবাদিক সম্মেলন করে তারা বলছে, নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নেই, কিন্তু তা হতে হবে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে, ইউনূস সরকারের অধীনে নয়। আওয়ামী লীগের নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে, বাংলাদেশে যদি নতুন কোনও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। একইসঙ্গে ইউনূস সরকারকে তোপ দেগে বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত কোনও নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না। তাদের মতে, সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশ আমাদের দেশ। হাসিনা এবং আমরা অন্যান্যরা যাঁরা দেশের বাইরে আছি, তাঁরা ফিরে আসতে চাই। কিন্তু অন্তবর্তী সরকারকে আসন্ন নির্বাচন আইন মেনে সুষ্ঠু ভাবে সম্পন্ন করাতে হবে। বর্তমান সরকার আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা করছে। এর আগে যতবার নির্বাচন হয়েছে প্রত্যেকবার জনগণের রায়ে ক্ষমতায় এসেছি। জনগণই সব। ইউনূস সরকারকে আক্রমণের পাশাপাশি, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে সেই আশ্বাস দেন তারা সাংবাদিক সম্মেলন থেকে। মাহমুদ বলেন, ইউনুস সরকার বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন করাতে অক্ষম। তারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। মুহাম্মদ ইউনূস তাই জন্যই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। ভার্চুয়ালী মাধ্যমে হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছেন ইউনুস। তাই জন্যই তাঁর দলকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে বলেন তারা, জুলাই গণবিক্ষোভে ১৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের একটি রিপোর্ট। সেই রিপোর্টকে সাংবাদিক সম্মেলন থেকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেছেন বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী। তাঁর কথায়, “২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক রিপোর্টে বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন ঘটেনি।” তাঁর অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের ওই রিপোর্টে একরকমভাবে উপস্থাপন করা হয়েছে। এক তরফাভাবে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তারা জনতার উদ্দেশ্যে বলেছেন, অন্তবর্তী সরকার বদলান, সরকার বদলের পাশাপাশি নিয়ম বদলান, তাহলেই তারা প্রতিযোগীতা করবে। আওয়ামী লীগ এক ঢিলে তিন পাখি মারতে চেয়েছে। প্রথমত, আন্তর্জাতিক অডিয়েন্সকে দেখানো যে, দলটি গণতান্ত্রিক উপায়ে বিশ্বাসী। দ্বিতীয়ত, বর্তমান ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে। তৃতীয়ত, অভ্যন্তরীণ নেতা কর্মীদের বোঝানো যাচ্ছে তারা যেকোনো সময়ে ফিরে আসতে পারে। বারবার ইউনূসের তরফে বলা হয়েছে, আওয়ামী লীগ নাকি হারিয়ে গেছে, কিন্তু তারা যে হারিয়ে যায়নি, নেতা-কর্মীরা যে ভয় পায়নি সেই বার্তাই সাংবাদিক সম্মেলন থেকে দিয়েছেন হাছান মাহমুদ। সাংবাদিক সম্মেলনের পর এখনও পর্যন্ত ইউনূস সরকারের কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সাংবাদিক সম্মেলন আগামী দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।

ADVERTISEMENT

Author

  • Gopa Dutta
    Gopa Dutta

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর হিসাবে কর্মরত। ২০২২ সালে রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ৩ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট, হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

‘ব্যালটে নৌকা নাই তাই ভোট নাই’ কৌশলগত কোন দিকে এগোচ্ছেন আওয়ামী ভোটার

Next Post

ওয়াকারের সমর্থনে ভারতের সেনাপ্রধান! কাদের বিরুদ্ধে যুদ্ধের আগাম প্রস্তুতি?

Gopa Dutta

Gopa Dutta

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর হিসাবে কর্মরত। ২০২২ সালে রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ৩ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট, হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
39
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
14
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ওয়াকারের সমর্থনে ভারতের সেনাপ্রধান! কাদের বিরুদ্ধে যুদ্ধের আগাম প্রস্তুতি?

ওয়াকারের সমর্থনে ভারতের সেনাপ্রধান! কাদের বিরুদ্ধে যুদ্ধের আগাম প্রস্তুতি?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি