• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভোটের মুখে ফের সংঘাতে জেনারেল ওয়াকার ও মুহাম্মদ ইউনূস! কে জিতবেন?

ভোটের মুখে ফের সংঘাতে জেনারেল ওয়াকার ও মুহাম্মদ ইউনূস! কে জিতবেন?

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৪ সালের ৫ আগস্ট দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে লিপিবদ্ধ থাকবে। ওইদিন এক তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণ-আন্দোলন বা অভ্যুত্থান যেভাবেই এ বিষয়কে দেখা হোক না কেন এটা যে স্বতঃস্ফূর্ত ব্যাপার ছিল না, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। বাংলাদেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজেই ওই অভ্যুত্থানকে একটি মেটিকুলাস ডিজাইনের অঙ্গ হিসাবে তুলে ধরেছিলেন। অর্থাৎ এটি একটি গভীর পরিকল্পনার ফসল। আর এই গভীর পরিকল্পনাটি যে মার্কিন মুলুকেই হয়েছিল তাও আজ স্পষ্ট। যাইহোক, পরবর্তী সময় এটাও বোঝা গিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এই গণঅভ্যুত্থানকে প্রচ্ছন্ন মদত দিয়েছিলেন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। যদিও এই সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূসকে তিনি বসাতে পক্ষপাতী ছিলেন না। তবে আন্দোলনকারী ছাত্রদের দাবির কাছে নতিস্বীকার করতে হয়েছিল জেনারেল ওয়াকারকে। এরপর বহুবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে এসেছে। কিন্তু এবার তাঁদের মধ্যে বিবাদ বেশ জটিল।

ADVERTISEMENT

বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন আর খুব বেশি দেরী নেই। আগামী ১২ ফেব্রুয়ারি হবে সংসদ নির্বাচন এবং একইসঙ্গে হবে গণভোট। মুহাম্মদ ইউনূস নিজে, এবং তাঁর সমর্থকরা গণভটে “হ্যাঁ”-কে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে গণভটে “হ্যাঁ” জয়যুক্ত হলে আগামী নির্বাচিত সাংসদরা, বাংলাদেশের সংবিধান সংশোধনকারী গণপরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন পরবর্তী ছয় মাস পর্যন্ত। এর জন্য নির্বাচন পরবর্তী একটি জাতীয় সরকার গঠনের যাবতীয় তোড়জোড় চালিয়ে যাচ্ছে ইউনুস ও তাঁর সঙ্গী জামাত-এনসিপি। আওয়ামী লীগকে বাদ রেখে এই নির্বাচনে যাতে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায় সেদিকেও চেষ্টা চালানো হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। তবে এই মুহূর্তে বাংলাদেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী মুখ্য সংস্থা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেমে কাজ করছে। ফলে মুহাম্মদ ইউনূস বোঝেন এর জন্য সেনাবাহিনীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কিন্তু তাঁর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীতেই তিনি নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিতে পারেননি। তিনি এবং তাঁর দোসররা বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন জেনারেল ওয়াকারকে ক্ষমতাচ্যুত করতে সেনাবাহিনীর ভিতরে একটি ক্যু বা অভ্যুত্থান করানোর। সেই চেষ্টা বিফলে গিয়েছে। এবার ইউনূসের সামনে একটি অপ্রত্যাশিত সুযোগ এসেছে। জানা যাচ্ছে, চলতি বছরের ১৭ জানুয়ারী অবসর গ্রহণের আগে লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার পর চিফ অফ জেনারেল স্টাফ বা বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএস পদটি শূন্য হয়েছে। এখন ইউনুস সাহেব চাইছেন ওই পদে নিজের পছন্দের কাউকে বসিয়ে সেনাবাহিনীর মধ্যে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। বাংলাদেশ সেনাবাহিনীর গঠনতন্ত্র অনুসারে এই সিজিএস পদটি ঠিক সেনাপ্রধানের নিচে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ দাবি করছে, চিফ অফ জেনারেল স্টাফের শূন্য পদ পূরণ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে নতুন করে বিবাদ সৃষ্টি হয়েছে।

যেটা জানা যাচ্ছে, মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী সিজিএস নিয়োগের বিষয়ে মুখোমুখি বিবাদে জড়িয়ে গিয়েছেন। যেখানে জেনারেল ওয়াকার উজ জামান সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে ওই পদে চাইছেন, সেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ২৪তম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সিজিএস পদে চাইছেন। সংঘাতের সূত্রপাত এখানেই। উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনীর এই সিজিএস পদটি কেবলমাত্র আনুষ্ঠানিক নয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর যাবতীয় অপারেশনাল কাজকর্ম যেমন তদারকি করেন, তেমনই বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কেনাকাটা বা কোন অস্ত্র কিনতে হবে সেটাও ঠিক করেন। ফলে এই পদে যদি মুহাম্মদ ইউনূস নিজের পছন্দের সেনা জেনারেলকে বসিয়ে দিতে পারেন তাহলে কেল্লাফতে। এটাই আটকানোর জন্য মরিয়া চেষ্টা করে চলেছেন জেনারেল ওয়াকার।

উল্লেখ্য সিজিএস পদে বহাল হতে হলে ২৪তম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে জেনারেল পদে উন্নীত হতে হবে। যেটা হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াবেন ওয়াকারপন্থী সেনা জেনারেলরা। কারণ তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, তিনি বিএনপি নেতৃত্বের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ফলে আবারও নতুন করে সংঘাতে জড়িয়েছেন বাংলাদেশের দুই প্রবল ক্ষমতাসীন ব্যক্তি। এখন দেখার ভোটের আগে কে জেতেন!

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বিদায় রজনীতে বিতর্কের আরেক নাম ‘মুহাম্মদ ইউনূস’

Next Post

যৌ’ন ব্যবসায়ী এপস্টেইন তালিকায় ইউনূসের নাম! কি কি করেছেন তিনি?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
যৌ’ন ব্যবসায়ী এপস্টেইন তালিকায় ইউনূসের নাম! কি কি করেছেন তিনি?

যৌ'ন ব্যবসায়ী এপস্টেইন তালিকায় ইউনূসের নাম! কি কি করেছেন তিনি?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি