• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নির্বাচনের পরেই ক্ষমতায় সেনাবাহিনী!  সেনা কর্মকর্তার ভয়ংকর ইঙ্গিত

নির্বাচনের পরেই ক্ষমতায় সেনাবাহিনী! সেনা কর্মকর্তার ভয়ংকর ইঙ্গিত

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
36
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আগামীকাল, বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে সেখানে ভোট হতে চলেছে। ভোট সকাল সাড়ে সাতটা থেকে। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদের ওপর গণভোট। বাংলাদেশের ১২ কোটি ৭৬ লক্ষ ৯৫ হাজার ১৮৩ তাদের পরবর্তী সরকার বেছে নেবেন। রাতের দিকে স্পষ্ট হয়ে যাবে, কারা আগামী পাঁচবছর বাংলাদেশ শাসন করবে। ভোট নিয়ে সর্বশেষ একটি জনমত সমীক্ষা প্রকাশিত হয়েছে। সেই জনমত সমীক্ষার রিপোর্ট অনুসারে, বাংলাদেশ শাসন করবে বিএনপি। দ্বিতীয় স্থানে থাকতে চলেছে জামায়াত। এনসিপি, যাদের হাত ধরে বাংলাদেশে পালাবদলের সূচনা, তারা জনমানসে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। জনমত সমীক্ষার রিপোর্ট বলছে, তারা খুব বেশি হলে পাঁচ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ ভোট পেতে পারে। কোনও কোনও মহল থেকে আবার এটাও আশঙ্কা করা হচ্ছে যে শেষ মুহূর্তে নির্বাচন বাতিলও হয়ে যেতে পারে। বিশেষ একটি গোষ্ঠী ভোট বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে।

ADVERTISEMENT

তবে ভোটের ঠিক আগে সেনাবাহিনীর এক কর্তা যে বার্তাটি দিলেন সেটি ভয়ংকর। তিনি জানিয়েছেন, নির্বাচিত নেতারা আবার ব্যর্থ হলে সেনাবাহিনী আবার জনগণের পাশে দাঁড়াবে। ভারতীয় নিউজ ম্যাগাজিন দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এই কথা বলেছেন। কে এই ফজলে এলাহি? তিনি বেগম জিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। আর ওয়াকারউজ্জামানের “বিশ্বস্ত সেনাপতি”।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কথা বলেছেন, ২৪-য়ের গণআন্দোলন নিয়েও। সাংবাদিক নম্রতা বিজি আহুজা তাঁর কাছে জানতে চান, ২০২৪-য়ের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সেই সংকটময় সময়ে সেনাপ্রধান আপনাকে ডেকেছিলেন। সেই মুহূর্ত এবং তারপর কী ঘটেছিল ?

জবাবে অবসরপ্রাপ্ত মেজর বলেন, “মধ্যরাতের কিছু পর আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমাকে জানানো হয় পরদিন সকালে সেনাপ্রধান আমার সঙ্গে দেখা করতে চান। সেই সময় দিনগুলি ছিল ভয়ংকর উত্তেজনাপূর্ণ। ঝুঁকির বিষয়টি সবাই বুঝেছিল। আমার সন্তানরা বিদেশে থাকে। পরিবার ভীষণ উদ্বিগ্ন ছিল। কিন্তু আমার জন্য সিদ্ধান্তটা সহজ ছিল। আমি একজন সেনাকর্মকর্তা। সেনাপ্রধান ডাকলে তাঁর সঙ্গে দেখা করাটা আমার কর্তব্য। সকাল ঠিক ১০টা নাগাদ আমি তাঁর বাসভবনে যাই। তিনি আগেই সেখানে ছিলেন। ” অবসরপ্রাপ্ত মেজর আরও বলেন বসার আগেই তিনি তিনটি বিষয় পরিষ্কার করে দেন। প্রথমত তিনি আর কোনও রক্তপাত চান না। দ্বিতীয়ত ক্ষমতা আঁকড়ে থাকার কোনও ইচ্ছে তাঁর নেই। তৃতীয় বিষয়টি হল এই সংকটের সমাধান হতে হবে প্রধান রাজনৈতিক অংশীজনদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে। সেনাপ্রধান মনে করেছিলেন পরিস্থিতি এমন একা জায়গায় পৌঁছেছে যে বিলম্ব হলে বিশৃঙ্খলা ও নিয়ন্ত্রণহীন সহিংসতা শুরু হবে। তিনি আমাকে ডেকেছেন কারণ, তাঁর ধারণা ছিল রাজনৈতিক বিভাজনের উর্ধ্বে সমাজের বিভিন্ন অংশে আমি মোটামুটি গ্রহণযোগ্য। রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারব। তিনি আমাকে দ্রুততম সময়ে আলোচনা আয়োজন করার নির্দেশ দেন। আমি প্রত্যুত্তরে বলি, যথাসাধ্য চেষ্টা করব। কথা শেষের দিকে। সময় তখন প্রায় সকাল ১০টা ২৫–তিনি আমাকে জানান, পাঁচ মিনিটের মধ্যে ভারতীয় সেনাপ্রধান তার সঙ্গে কথা বলবেন। তিনি আমাকে থাকতে বলেন, কিন্তু আমি না করি। ভবিষ্যতে ভুল ব্যাখ্যা বা বিশ্বাসহানির কোনো সুযোগ রাখতে চাইনি। আমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাই।

হাসিনার দেশ থেকে চলে যাওয়ার বিষয়টি তিনি কীভাবে দেখছেন, এই প্রশ্ন করা হলে অবসরপ্রাপ্ত মেজর খুব কঠোর ভাষায় ব্যবহার করেছেন। ফজলে এলাহি আকবর বলেন, “এটি একটি যৌক্তিক প্রশ্ন। বহু নাগরিক মনে করেন, তাকে হেফাজতে নিয়ে দ্রুত বিচারের মুখোমুখি করা উচিত ছিল, বিশেষ করে বছরের পর বছর দমন-পীড়নের প্রেক্ষাপটে। এই অনুভূতি বোঝা যায়। কিন্তু সংকট ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে দেখলে, তাকে চলে যেতে দেওয়ায় ব্যাপক রক্তপাত এড়ানো গেছে।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “ খুব দ্রুত। ফোনকল, বিমানের গতিবিধি, ট্রান্সপন্ডারের অনুপস্থিতি–সব মিলিয়ে বোঝা যায়, এটি কেবল একতরফা বাংলাদেশি সিদ্ধান্ত ছিল না। শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্কের কারণে আমি মনে করি, ভারতও তাকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। না হলে তার প্রাণনাশের বাস্তব আশঙ্কা ছিল। এতে কি প্রত্যর্পণ বিষয়ে ভারতের ওপর দায়িত্ব পড়ে? ”তিনি আরও বলেন, “ সব দিক থেকে জনতা এগিয়ে আসছিল। সেনাবাহিনী নির্বিচারে গুলি চালাতে পারত না। একটি জাতীয় সেনাবাহিনী নিজের জনগণের ওপর গুলি চালাতে পারে না। সে সময় সহিংসতা বেড়ে গেলে, প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী অপূরণীয় ক্ষতির মুখে পড়ত। সে অর্থে, তার প্রস্থান দেশকে স্থিতিশীল করতে সাহায্য করেছে। ”

সাক্ষাৎকারে যে অংশের মধ্যে অশনি সংকতে রয়েছে, সেই বিষয়ে আলোকপাত করা যাক। অবসরপ্রাপ্ত মেজরকে প্রশ্ন করা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার কী হওয়া উচিত? জবাবে অবসরপ্রাপ্ত মেজর বলেন,  “শাসনব্যবস্থা–শুধু নির্বাচন জেতা নয়। বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করতে হবে।  রাজনীতিকরণ ও দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থা নাগরিককে অনিরাপদ করে তোলে এবং সংবিধানকে অর্থহীন করে দেয়। বিচার বিভাগের স্বাধীনতা মৌলিক। এটি আরেকটি ঐতিহাসিক সুযোগ। বাংলাদেশ অতীতে অনেক সুযোগ হারিয়েছে। তরুণ প্রজন্ম অধৈর্য এবং দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচিত নেতারা আবার ব্যর্থ হলে, ইতিহাস বলে– আরেকটি অভ্যুত্থান ঘটবে এবং সেনাবাহিনী আবারও জনগণের পাশে দাঁড়াবে।”

 

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দিল্লির মাস্টার প্ল্যানে হিসাব বদলে যাচ্ছে বাংলাদেশে!

Next Post

সমুদ্রে ভারতের বাজিমাত। আন্দামানে উল্টে গেল বাংলাদেশের জাহাজ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সমুদ্রে ভারতের বাজিমাত।  আন্দামানে উল্টে গেল  বাংলাদেশের জাহাজ

সমুদ্রে ভারতের বাজিমাত। আন্দামানে উল্টে গেল বাংলাদেশের জাহাজ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি