• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগকে নিয়েই  তারেকের বড়ো পরিকল্পনা। দিল্লিতে বসে ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা!

আওয়ামী লীগকে নিয়েই তারেকের বড়ো পরিকল্পনা। দিল্লিতে বসে ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা!

administrator by administrator
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
45
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামীদিনে আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন, তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তারেক রহমান এই প্রথম যে তেমন ইঙ্গিত দিলেন, তা নয়। নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও তাকে এই একই বিষয়ে বলতে শোনা যায়। তাঁকে কখনও প্রশ্ন করা হয় – আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাকে তিনি কী ভাবে দেখছেন ? বা আওয়ামী লীগ সুপ্রিমো হাসিনার দিল্লি অবস্থানকেই তিনি এবং তাঁর দলীয় নেতৃত্ব কীভাবে দেখছে? এই সব প্রশ্নের তিনি একই রকম উত্তর দিয়েছেন। সেই সব উত্তরের মূল সুর – তিনি চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসুক। ভোটারদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন। বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের উদ্দেশ্যেও। বার্তা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। বাংলাদেশের রাজনৈতিকমহল বলছে, বিএনপির জন্য আওয়ামী লীগ বেশ নিরাপদ। আর জামায়াত ঠিক ততটাই ভয়ংকর। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আর আওয়ামী লীগ ভিন্ন বিপরীত মেরুর রাজনৈতিক দল হলেও দুইয়ের মধ্যে মিল কিন্তু এক জায়গায়। এই দুটি দল উগ্র ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেয় না। রাজনৈতিক বিশ্লেষকেরা নিশ্চিত ছিলেন, বিএনপি ক্ষমতায় এলে তারা আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করে দেবে। গত চলতি বছর জানুয়ারিতে Time Magazine – তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সরাসরি উত্তর দেননি। তবে বলেছেন, রাজনীতিতে কোনও দলকে নিষিদ্ধ ঘোষণার তিনি পক্ষপাতি নন। তিনি এটা বিশ্বাস করেন না। এই বিষয়ে তাঁর একটা স্পষ্ট অবস্থান রয়েছে। তারেক যা বলেছেন, তাঁর বাংলা তর্জমা করলে দাঁড়ায় – “ কোনও দল নিষিদ্ধ নয়। আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয়, তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কী?” ২০২৪-য়ে ভয়াবহ রাজনৈতিক বিভক্তি এবং চাপের সময়ে দোর্দন্ড প্রতাপে হাসনাতরা দাপিয়ে বেড়াচ্ছে, তখনও কিন্তু বিএনপি তাঁর গণশক্তি নিয়ে বা তাঁর আওয়াজ এবং সমর্থন নিয়ে আওয়ামী লীগকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করে ফেলার দাবির সঙ্গে সহমত পোষণ করেনি।বিএনপি তাদের অবস্থান পরিষ্কার ছিল। এমনকী ৭৫-য়ে বঙ্গবন্ধু হত্যার পর প্রেসিডেন্ট জিয়ার ভয়াবহ প্রতিকূল পরিবেশেই কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়। প্রেসিডেন্ট জিয়ার আমলেই স্বাধীনতা যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামি, ছাত্র শিবির রাজনীতিতে ফিরে আসার অনুমোদন পায়। এমনকী গোলাম আজমের মতো বিতর্কিত ব্যক্তিতকে পর্যন্ত রাজনীতিতে ফিরে আসার  সুযোগ তৈরি করে দেওয়া হয়। এই আদর্শিক অবস্থান কিন্তু জিয়ার আমল থেকেই। অর্থাৎ, বিএনপি কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতি নয়। সকল মত ও পথের ব্যক্তিকে তারা রাজনীতি করতে দেয়। আওয়ামী প্রসঙ্গে তারেক রহমানের অবস্থান সেই দৃষ্টিভঙ্গীতে দেখলে একেবারেই ব্যতিক্রমী নয়। তারেক রহমান জানেন, ২০২৪-য়ের অগাস্ট থেকে ২৫-য়ের ডিসেম্বরের  তাঁর পা রাখার আগে পর্যন্ত তাঁর দলকে মাইনাস করে ফেলার একটা সর্বাত্মক চেষ্টা চলে। রাজপথে তো বলা হচ্ছিল, ফ্যাসবাদ বিদায় করেছি, এবার চাঁদাবাজকে বিদায় করব। চাঁদাবাজ মানে বোঝানো হয়েছে বিএনপিকে। হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। তারেক রহমানকেও দেশে ফিরতে দেওয়া হবে না। বিএনপিকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে।  ভোটের আগের দিন পর্যন্ত এই ধরনের প্রচার চালানো হয়েছে।

ADVERTISEMENT

সেই অবস্থায় তারেক রহমান জানেন, ২০০৭ থেকে যে বিএনপিকে কেন্দ্র করে যে একটা মাইনাস প্রক্রিয়া চলছে, তাতে বহু পক্ষকে বুঝিয়ে তাকে রীতিমতো একরকমের সমঝোতায় আসতে হয়েছে। বার্তা দিতে হয়েছে তার আমলে বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ কী হবে। আর Time Magazine-কে দেওযা সাক্ষাৎকারে তারেক পরিষ্কার বলেছেন, তিনি চাইছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। ফিরে আসুক আইনের শাসন। তারেকের ভাষ্যে  “Our first priority will be to ensure the rule of law,” says Rahman. “To make sure that people are safe on the street, safe to do business.”

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: awami-league-tarique-delhi-hasina
Previous Post

খলিলুরকে নিয়ে মাস্টারস্ট্রোক তারেকের ! ভারত বিদ্বেষ থেকে বন্ধু দিল্লি?

Next Post

ট্রাম্পের চিঠি আসলে ইউনূস যুগের ক্ষতির খতিয়ান

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ট্রাম্পের চিঠি  আসলে ইউনূস যুগের ক্ষতির খতিয়ান

ট্রাম্পের চিঠি আসলে ইউনূস যুগের ক্ষতির খতিয়ান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি