• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ কি ‘ডিপস্টেট’-য়ের হাতে বন্দী? মার্কিন চাপে তারেক সরকার

বাংলাদেশ কি ‘ডিপস্টেট’-য়ের হাতে বন্দী? মার্কিন চাপে তারেক সরকার

administrator by administrator
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

নির্বাচন শেষ। ব্যালটবাক্স সিল হয়েছে। নির্বাচনে ফলাফলও ঘোষণা করা হয়ে গিয়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন জামায়াত ইসলাম। নতুন সরকার শপথ নিয়েছে। দীর্ঘ ১৮ মাসের পর বাংলাদেশে চলতে শুরু করেছে  গণতন্ত্রের রেলগাড়ি। প্রশ্ন ভোটেই কি একটি রাষ্ট্র চলে? না কি ভোটের বাইরে, ক্যামেরার বাইরে, মঞ্চের বাইরে আরও একটি অদৃশ্য শক্তি সুতো টানে? বাংলায় পালাবদল বেশ কয়েকটি শব্দের জন্ম দিয়েছে। তার মধ্যে বহুল চর্চিত শব্দ হল ডিপ স্টেট। এটা দেখা যায় না। অনুভব করা যায় না। অথচ এর শক্তি ভয়াবহ। হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পিছনে কাজ করেছে এই ডিপ স্টেট।

ADVERTISEMENT

একটা সহজ প্রশ্ন? জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা কি সব সিদ্ধান্ত তারাই নেন? সংবিধান বলবে “হ্যাঁ”। তবে পুরোটা নয়। রাষ্ট্র মানে শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা নয়। রাষ্ট্র মানে সামরিক বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, কৌশলতগত দফতর, বড়ো কর্পোরেট স্বার্থ, এমনকী আন্তর্জাতিক অর্থ সংস্থার চাপ। এই পুরো জালটাই রাষ্ট্র কাঠামো। নির্বাচন হল। সরকার বদল হল। কিন্তু রাষ্ট্র কাঠামোর আদৌ বদল হল কি? সচিবালয়েল ফাইল কি বদলে গিয়েছে? বডো় ব্যবসায়ীক চুক্তির দিক কি হঠাৎ উল্টে গেল? এখানেই আসে ডিপ স্টেট ধারণা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এটা কোনও গোপন অফিস নয়। কোনও কালো কাচের ঘর নয়। এটা একটা নেটওয়ার্ক। একদল প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা সরাসরি নির্বাচিত না হয়েও রাষ্ট্রের নীতি ও নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক দিক নির্দেশের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। তারাই হয়ে ওঠে নিয়ন্ত্রক শক্তি। রাষ্ট্রের ভিতরে আরও একটি রাষ্ট্র। দৃশ্যমান সরকারের নীচে অদৃশ্য কাঠামো। ডিপ স্টেট কীভাবে কাজ করে?

প্রথম কৌশল ধারাবাহিকতা। রাজনীতিবিদেরা পাঁচ বছর পর পর আসেন। কখনও একই সরকার বছরের পর বছ ক্ষমতায় থেকে যায়। কোনও কোনও সময় ক্ষমতায় ঘটে পালাবদল। কিন্তু পরিবর্তন হয় না আমলা মহলে। তারা থেকে যান দশকের পর দশক। একমাত্র অবসর নিলে তৈরি হওয়া শূন্যস্থানে অন্য এক আমলাকে নিয়োগ করা হয়। কোনও কোনও সময় একই আমলাকে দুটি দফতরের দায়িত্ব সামাল দিতে হয়। নীতির খসড়া তাদের হাতেই তৈরি হয়। নতুন মন্ত্রী অনেক সময় সেই ফাইলে সই করেন, যেটা তিনি নিজে লেখেননি।

দ্বিতীয় কৌশল তথ্যের নিয়ন্ত্রণ। গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা সংস্থা যদি নির্বাচিত সরকারকে নির্দিষ্টভাবে সাজানো তথ্য দেয়, তাহলে সেই সিদ্ধান্ত সেই তথ্যের ওপর দাঁড়ায়। তথ্য মানে ক্ষমতা, তথ্য মানে দিক নির্দেশ। তৃতীয় কৌশল হল অর্থনৈতিক প্রভাব। বড়ো কর্পোরেট গোষ্ঠী, আন্তর্জাতিক ঋণদাতা, ঋণদাতা, অস্ত্র ব্যবসা, জ্বালানি চুক্তি- এইগুলি কেবল অর্থনীতি নয়। এগুলি কৌশলগত সিদ্ধান্ত। রাষ্ট্র কোনও বড়ো ঋণের ওপরে নির্ভরশীল হলে, তা হলে তার অর্থনৈতিক স্বাধীনতা সীমিত হয়ে যায়। আর সেই সীমাবদ্ধতার ভিতরে ডিপ স্টেটের মতো কাঠামো কাজ করার সুযোগ পায়।

চতুর্থ কৌশল সংকটের সদ্ব্যবহার। রাজনৈতিক অস্থিরতা, আইন-শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক ধাক্কা –  স্থিতিশীলতার কথা বলে সামনে আসে ডিপ স্টেট। কখনও দেখা যায় সংকট এমনভাবে বাড়ে যাতে নির্দিষ্ট একটি শক্তি বাড়তি নিয়ন্ত্রণ পায়। তুরস্কে ডেরিন ডেভলেট শব্দটি আলোচনায় আসে।  অভিযোগ ছিল, সামরিক এবং বেসমারিক অভিজাতদের একটি নেটওয়ার্ক নির্বাচিত সরকারের বাইরে থেকেও সিদ্ধান্ত প্রভাবিত করত। মিশরেও একই অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টের মুখে শোনা গিয়েছে ডিপ স্টেট শব্দটি।

তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার। ডিপ স্টেট মানেই সব কিছু ষড়যন্ত্র না। সব অদৃশ্য প্রভাব দুষ্টচক্র নয়। রাষ্ট্রের ধারাবাহিকতা দরকার। পেশাদার আমলাতন্ত্র, নিরাপত্তা কাঠামো দরকার। কিন্তু যখন সেই কাঠামো নির্বাচিত নেতৃত্বের বাইরে নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়ন শুরু করে, তখন সেটা সমস্যা হয়ে ওঠে।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: Bangladesh Deep state
Previous Post

অভিনন্দনের আড়ালে হুমকি চিঠি ট্রাম্পের! বিপদ বাড়ল ঢাকার

Next Post

জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক খেলা শেষ সেনাপ্রধানের?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক খেলা শেষ সেনাপ্রধানের?

জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক খেলা শেষ সেনাপ্রধানের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি