• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ক্ষমতা ছাড়া আগেই ইুউনূসের গোপন মিশন! নিজেই নিজেকে ভিআইপি তকমা

ক্ষমতা ছাড়া আগেই ইুউনূসের গোপন মিশন! নিজেই নিজেকে ভিআইপি তকমা

administrator by administrator
3 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ক্ষমতা হস্তান্তরের ঠিক একদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ থেকে একজন বিশ্বস্ত অফিসার গেলেন বিজি প্রেসে। একটি বিশেষ আদেশ হাতে হাতে প্রিন্ট করে একটি মাত্র কপি নিয়ে আসেন। কী ছিল সেই অতি গোপনীয় গেজেটে? আর কেনই বা এটা নিয়ে এতো রাখঢাক? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার ঠিক আগে নিজেকে এক বছরের জন্য ঘোষণা করলেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি। ওই গেজেটে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-য়ের ধারা ২ (ক) অনুযায়ী এই মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি এক বছরের জন্য স্পেশ্যাল সিকিউরিটি ফোর্স এসএসএফের নিরাপত্তা পাবেন। গেজেটটি জারি করেন, তৎকালী প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্না। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছেন। এ বিষয়ে জানতে বিভিন্ন সংবাদমাধ্যমের দফতর থেকে ফোন করা হয়েছিল। তিনি ফোন ধরেননি।

ADVERTISEMENT

ওই আইনের ২ (ক) ধারায় বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পাশাপাশি সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ঘোষিত কোনও ব্যক্তিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে। আইন অনুযায়ী বিদায়ী সরকার প্রধানদের স্বয়ংক্রিয়ভাবে এসএসএফের নিরাপত্তা দেওয়া হয় না। প্রজ্ঞাপন জারি হলেই তবে তা কার্যকর হয়। এই বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, ১০ ফেব্রুয়ারি জারি হওয়া গেজেটটি গভর্নমেন্ট প্রেসে মুদ্রিত হয়েছে ইউনূসের দফতর থেকে পাঠানো নথির ভিত্তিতে। তিনি বলেন, “ওটি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসেছিল। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে দেওয়া হয়নি। ”প্রশ্ন করা হয়, গেজেট ওয়েবসাইটে প্রকাশ না হলে তা কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, কোন গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হবে, আর কোনটি হবে না, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট দফতরের।  অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা থাকাকালীন প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন, এসএসএফ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনও আইন লঙ্ঘন করেননি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রশ্ন উঠছে, আইনগতভাবে ইউনূস কি এটা করতে পারেন? সংবিধান কি গেজেট জারি করার অধিকার দিয়েছে? গেজেট জারি করতে কি রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয় না? রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু কি জানতে এই গোপন পরিকল্পনার কথা? ড. ইউনূসের নিরাপত্তা এতটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল কেন? ক্ষমতা গ্রহণের আগে তাঁকে দেখা গিয়েছে নিজের হাতে নিজের গাড়ির দরজা লাগাতে। তা দেখে অনেকে বাহবা দিয়েছিলেন। ক্ষমতা ছাডার পরে তাঁর এসএসএফের প্রোটোকলের প্রয়োজন হয়ে পড়ল কেন? এটা কি ক্ষমতার সূক্ষ্ম অপব্যবহার?

১০ ফেব্রয়ারি, ২০২৬। ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে জারি করা হয় গেজেট। আইনি ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১। এই আইনের আওতায় ভিভিআইপি স্ট্যাটাস পেলে তিনি পাবেন ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা এসএসএফ প্রোটোকল। বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জ সুবিধা এবং রাষ্ট্রীয় পর্যায়ের আনুষ্ঠানিক প্রোটোকল। প্রশ্ন হল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যিনি নির্বাচিত নয়, বরং অস্থায়ী প্রশাসনক প্রধান, তাঁর জন্য এক বছরের ভিভিআইপি মর্যাদার কি স্বাভাবিক? গেজেট বলা হয়েছে – “এটা রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হয়েছে।” ধরে নেওয়া যেতে পারে রাষ্ট্রপতি চুপ্পু এটা জানতেন। তাঁর অনুমোদনের পরেই এটি জারি করা হয়েছে। কিন্তু তাই যদি হয়ে থাকে, তাহলে এটা নিয়ে এতো তাডা়হুড়ো কেন? এতো গোপনভাবে করা হল কেন? আরও বড়ো প্রশ্ন, যখন একজন ক্ষমতাধারী ব্যক্তি নিজের ক্ষমতা ব্যবহার করে নিজের জন্য নিশ্চিত করেন, তখন সেটিকে ‘conflict of interest’ বলা যাবে কি না?’

বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনও ব্যবস্থাই নেই। ইউনূস সরকার গঠিত হয়েছে বিশেষ পরিস্থিতিতে, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে। ঐতিহাসিকভাবে তত্ত্বাধায়ক সরকারের যে ধারণা, অর্থাৎ সংবিধানের সংশোধনী অনুসারে, সেই সরকারের কাজ নির্বাচন আয়োজন। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইউনূস সরকারকে দেওয়া হয়নি। পূর্বতন সরকার বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। যা জন্ম দিয়েছে বিতর্কের। সেই বিতর্কের তালিকায় যুক্ত হল আরও একটি।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: Bangladesh Yunus gazette VVIP
Previous Post

দিল্লির পরেই ঢাকায় ট্রাম্পের ‘দূত’। হাসিনাকে ফেরাতে বড়ো সিদ্ধান্ত!

Next Post

ইউনূসের বিরুদ্ধে মামলার সুনামি ! হাসিনার মাস্টারপ্ল্যানে বিপদে ইউনূস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
72
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
76
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
27
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ইউনূসের বিরুদ্ধে মামলার সুনামি ! হাসিনার মাস্টারপ্ল্যানে বিপদে ইউনূস

ইউনূসের বিরুদ্ধে মামলার সুনামি ! হাসিনার মাস্টারপ্ল্যানে বিপদে ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি