• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বদলেছে বাংলাদেশের সরকার। এখনও ‘রাষ্ট্রপতি’র গদিতে থাকতে চাইছেন চুপ্প?

বদলেছে বাংলাদেশের সরকার। এখনও ‘রাষ্ট্রপতি’র গদিতে থাকতে চাইছেন চুপ্প?

administrator by administrator
3 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
66
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দেশে সরকার বদলেছে। ক্ষমতার পালাবদল হয়েছে। রাজনীতির মানচিত্রও পাল্টে গিয়েছে। কিন্তু রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর চেয়ার কিন্তু বদলায়নি। প্রশ্নটা তাই স্বাভাবিক। রাষ্ট্রপতি কি থাকছেন? না কি সামনে বড়ো কোনও পরিবর্তন? গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজনৈতিকমহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে? কারণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি। সরকার গঠন করার পর থেকে অনেকের ধারণা ছিল। রাষ্ট্রপতির পদেও পরিবর্তন হতে পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক সূত্র বলছে, আপাতত রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে কোনও আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অর্থাৎ, রাজনৈতিক জল্পনা যতই থাকুক সরকারি সিদ্ধান্ত এখনও নেই।

ADVERTISEMENT

এর পিছনের বড়ো কারণ সংবিধান। সংবিধান অনুযায়ী সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ৫ এপ্রিল রাষ্ট্রপতি পদে আসীন হন। অর্থাৎ আইনগতভাবে তিনি ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত এই পদে থাকতে পারেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে বা সংসদের মাধ্যমে তাকে অভিসংশন না করা হলে নতুন কাউকে এই পদে বসানোর কোনও সুযোগ নেই। অর্থাৎ রাজনৈতিক ইচ্ছা থাকলেও সংবিধান বাস্তবতা ভিন্ন কথা বলছে। রাজনীতির গল্প এখানেই শেষ নয়। কারণ,  রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর রাজনৈতিক অতীত নিয়েও চলছে আলোচনা। প্রথমেই মনে করিয়ে দেওয়া যাক রাষ্ট্রপতি ছাত্রজীবনে করতেন ছাত্র লীগ। তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রাবস্থাতেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর পড়াশোনা শেষ করে সাহাবুদ্দিন চুপ্পু প্রথমে কয়েকবছর সাংবাদিকতা করেন। এরপরে যোগ দেন সিভিল সার্ভিসে। বিচার ক্যাডারের কর্মকর্তা হিসেবে জেলা দায়রা জজ হিসেবে তাঁর কর্মজীবনের প্রথম পর্যায় শেষ হয়। পরবর্তীকালে তিনি পাঁচ বছর কাজ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে। ২০২৩ সালে দায়িত্ব নেন বাংলাশের রাষ্ট্রপতির। সে সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন ওবাইদুল কাদির, জাহাঙ্গির কবির নানক ও লিটন চৌধুরি। আইনের দিকে থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনিত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও বটে। আইনগতভাবে রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন চুপ্পুর বহাল থাকার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু নীতি নৈতিককতার নিরিখে তাঁর অবস্থান কিছুটা দূর্বল করে দেয়। এই দূর্বল অবস্থান নিয়েই রাষ্ট্রপতি থেকে যেতে চান। সাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি চাইলে তিনি থাকবেন। অর্থাৎ সাহাবুদ্দিন চুপ্পু এখন বিএনপিকে সার্ভ করতে চাইছেন। কিন্তু তিনি কি আসলে বিএনপিক সার্ভ করতে পারবেন? কারণ এই বিএনপিই তো ২০০১ থেকে পরবর্তী পাঁচ বছর বিএনপি সরকারের দুর্নীতি, সন্ত্রাস অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই কমিটি বিএনপি নেতাদের জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল। এমনকী এর জন্য গেজেট প্রকাশ করা হয়েছিল। এখন তাহলে কীভাবে বিএনপির উপকার করবেন?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই অবস্থায় বাংলাদেশে ঘটে অভূতপূর্ব রাজনৈতিক পটপরিবর্তন। ২০২৪-য়ের ৫ অগাস্ট ক্ষমতাচ্যূত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে তখন শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। সেই সময় অনেকে ধারণা করেছিলেন, রাষ্ট্রপতির পদেও পরিবর্তন আসতে পারে। কিন্তু সেটি ঘটেনি। পরবর্তীতে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বলেন, সেই সংকটময় মুহূর্তে তিনি সামরিক বাহিনীর সহায়তায় দাঁত কামড়ে দায়িত্ব পালন করে গিয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অনেক বিশ্লেষকের মতে, বিএনপিও রাষ্ট্রপতি সরিয়ে দেওয়ার পক্ষপাতি ছিল না। কারণ, সাহাবুদ্দিন চুপ্পকে তাঁর পদ থেকে সরিয়ে দিলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত। তাই, রাজনৈতিক বাস্তবতায় তাঁকে মসনদে বসে থাকতে দেওয়া হয়। এর পর নতুন একটি দৃশ্য সামনে আসে। রাষ্ট্রপতিকে দেখা যায় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে। এই ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটা কি রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ? না কি শুধুই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল? সমালোচকদের মতে পদ ধরে রাখার জন্যই কি এই ভোল বদল? অবশ্য রাষ্ট্রপতি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি যদি তাঁকে রাষ্ট্রপতি পদে বহাল রাখার সিদ্ধান্ত নেয় তাহলে তিনি থেকে যাবেন। আর বিএনপি তাদের পছন্দমতো কাউকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করলে তিনি চলে যাবেন। সামনে আসছে আরও একটি রাজনৈতিক মুহূর্ত। ১২ মার্চ শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা। ভাষণের খসড়াও চুড়ান্ত। এনসিপি দাবি তুলেছে রাষ্ট্রপতিকে অভিসংশন করে গ্রেফতারের। জামাতের নীরব সমর্থন রয়েছে। বিএনপি অবশ্য এই সব দাবিকে আমল দিচ্ছে না।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: Bangladesh Prez BNP Govt Tarique
Previous Post

যুদ্ধ সংকট, তেলের আ*গুনে ছ্যাঁকা খাচ্ছে তারেকের বাংলাদেশ

Next Post

হাদির খু*নিরা ধরা পড়তে কি চাপে পড়ে গেলেন শেখ হাসিনা?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
28
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
হাদির খু*নিরা ধরা পড়তে কি চাপে পড়ে গেলেন শেখ হাসিনা?

হাদির খু*নিরা ধরা পড়তে কি চাপে পড়ে গেলেন শেখ হাসিনা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি