• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জ্বালানি সংকটে  বাংলাদেশকে সাহায্য ভারতের  তারেকের পাশে রয়েছে মোদি

জ্বালানি সংকটে বাংলাদেশকে সাহায্য ভারতের তারেকের পাশে রয়েছে মোদি

Sumana Sarkar by Sumana Sarkar
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
36
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এসে পড়েছে ভারত, বাংলাদেশের মতো দেশগুলির উপর। ইতোমধ্যেই জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ৫ হাজার টন ডিজেল সরবরাহ করেছে ভারত। আগামী চার মাসে আরও ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশকে সরবরাহ করার কথা। যা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। অর্থাৎ দীর্ঘ ১৮ মাস ধরে ভারত বিরোধিতা থেকে সরে এসে তারেক রহমান সরকার একটি ভালো সম্পর্ক স্থাপন করতে চাইছে ভারতের সঙ্গে। যেটা হচ্ছে, ভারত বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের মাধ্যমে। কী এই মৈত্রী পাইপ লাইন? সেটা নিয়ে যেমন আমরা আলোচনা করব, পাশাপাশি আমরা আলোচনা করব, তারেক রহমান প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে একটি ব্যালেন্স করার চেষ্টা করছে। যেটার বিষয়ে একেবারেই ভুল সিদ্ধান্ত নিয়েছিল অন্তবর্তীকালীন সরকার। যা মূলে ছিলেন নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস। কিন্তু সেই পথে হাঁটেননি বিএনপির চেয়ারম্যান তথা প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথমে দেখা যাক, ভারত বাংলাদেশের মৈত্রী পাইপ লাইনের দিকে। যার শিলান্যাস হয়েছিল, ২০১৮ সালে। যেটা কার্যকর হয়েছে, ২০২৩ সালে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এটি করা হয়। আসামের নিউমুলীগড় থেকে বাংলাদেশে এই ডিজেল সরবরাহ করা হয়। প্রথমে শিলিগুড়িতে আসে। তারপর বাংলাদেশের দিনাজপুরে এই ডিজেল সরবরাহ করা হয়। দুই দেশের মধ্যে এই প্রকল্পের জেরে বহু মানুষ, বড় বড় ব্যবসায়ীর উপকার হয়েছে। এই জন্যে প্রায় ১৫০ কোটি টাকা খরচ হয়, যার ৭৫ শতাংশ ভারত সরকার বহন করে। যখন এই পাইপ লাইন করা হয়, তখন এটা নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। কিন্তু এখন বোঝা যাচ্ছে, কতটা কার্যকর এই পাইপ লাইন। অনেকে বলছেন, সাময়িকভাবে ভারতের সাহায্যে, বাংলাদেশের সমস্যা মিটলেও ভারতের সমস্যা রয়েছে। কারণ ভারতের বেশিরভাগ জ্বালানি ইরান থেকে আসে। কিন্তু তারপরও বাংলাদেশের পাশে রয়েছে ভারত। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই মৈত্রী পাইপ লাইন দিয়ে ভারত থেকে বাংলাদেশে ১ লক্ষ ১০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করার কথা ছিল। কিন্তু ১৮ মাস ধরে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে বিরোধিতা করেছে, তাতে তারা এই পাইপ লাইন দিয়ে ডিজেল সরবরাহ করতে অনাগ্রহ ছিল। অথচ এই পাইপলাইনে ভারত সরকার বিপুল পরিমাণে খরচ করেছে। খরচ করেছে বাংলাদেশও। কিন্তু কূটনৈতিক এবং রাজনৈতিক কারণে এই পাইপ লাইনের কার্যকারিতা বন্ধ করা হয়েছিল। সেটা অবশ্যই বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্তে। কিন্তু এর প্রভাব কিছুদিন হলেও নির্বাচিত সরকারকে খেসারত দিতে হয়েছে। এমনকি ইউনূসের আমলেও এই পাইপ লাইন নিয়ে নানারকম আলোচনা তৈরি হয়। শেখ হাসিনা ভারতের আধিপত্যবাদকে সব সময় প্রাধান্য দিয়ে এসেছে, এমন আলোচনাও চলেছে। কিন্তু শেষমেষ জ্বালানি পরিস্থিতি সংকট হলে কার্যত দেখা গেল, ভারতই তাদের পাশে রয়েছে। এমনকি এই পাইপলাইন এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এক্ষেত্রে একটি পরিসংখ্যান তুলে ধরা যেতে পারে। যেমন, ২০১৬ সালের হিসেব দেখলে বোঝা যায়, বাংলাদেশের মোট জ্বালানি যে খরচ হয়, সবমিলিয়ে ৬৩ শতাংশ ডিজেল। সেই সময় মাত্র ১ শতাংশ ভারত থেকে বাংলাদেশ আমদানি করত। কিন্তু সেই পরিমাণটা আজ ১৫ থেকে ১৬ শতাংশে গিয়ে ঠেকেছে। এবং বাংলাদেশ এই মুহূর্তে যে যে দেশগুলি থেকে ডিজেল আমদানি করে, ভারত তৃতীয় স্থানে রয়েছে। এই আলোচনা চলছে। কারণ তারেক রহমান যখন ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, তখন আওয়ামী লীগের মতো তাঁকে ট্যাগ দেওয়া হচ্ছে, বিএনপি ভারতের আধিপত্যবাদকে আমল দিচ্ছে। কিন্তু বাস্তব কথা বলছে অন্য। প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা রেখে কোনও দেশ এগোতে পারেনি। যেটা বারবার এই ১৮ মাসে প্রমাণ পেয়েছে বাংলাদেশ। তাই ডিজিট্যালই বিরোধীতা করলেও, বাস্তবতা যে অন্য, সেটা বুঝতে দেরি করছে পদ্মাপাড়ের উঠতি নেতারা।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

আমেরিকার গোলামীর চুক্তি ইউনূসের আজও খেসারত দিচ্ছে বাংলাদেশ!

Next Post

AI ফাঁদে বাংলাদেশ। ছাড় পেলেন না তারেক থেকে ইউনূস

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
43
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
43
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
41
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
56
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
29
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
20
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
24
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
35
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
61
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
22
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
AI ফাঁদে বাংলাদেশ। ছাড় পেলেন না তারেক থেকে ইউনূস

AI ফাঁদে বাংলাদেশ। ছাড় পেলেন না তারেক থেকে ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি