• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
AI ফাঁদে বাংলাদেশ। ছাড় পেলেন না তারেক থেকে ইউনূস

AI ফাঁদে বাংলাদেশ। ছাড় পেলেন না তারেক থেকে ইউনূস

administrator by administrator
3 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

যুগটা তথ্যপ্রযুক্তির তো বটেই। আরও সুস্পষ্টভাবে AI যুগের। এটা এমন একটি প্রযুক্তি, যা দিয়ে হেন কিছু নেই যা করা যায় না। ছোটবয়সে  বাংলা রচনার অন্যতম বিষয় থাকত বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? আধুনিক প্রযুক্তির যুগে সেটা ঘুরিয়ে বলা যেতে পারে AI আশীর্বাদ না অভিশাপ? একদিকে এই প্রযুক্তি মানবজীবনে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। আবার কিছু ক্ষেত্রে সেটা অভিশাপ। AI দিয়ে অনেকে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কেরিয়ারের চূড়া তারা স্পর্শ করেছে। এই প্রযুক্তির সাহায্যে মানুষ আয় করতে পারে, আবার এই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে মানুষ বিভ্রান্ত তৈরি করতে পারে। এই প্রযুক্তি মানুষকে আবার প্রতারিত করেছে।

ADVERTISEMENT

AI প্রযুক্তি কী? AI পুরো কথা Artificial Inteligence. বাংলা করল দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল, তখন কোনও কোনও প্রান্ত থেকে বলা হচ্ছিল এটা বোকা বাক্সের আধুনিক সংস্করণ। এটা শুধু মানুষের নির্দেশ মেনে কাজ করে। কিন্তু এখন এমন এক প্রযুক্তি এসেছে যে প্রযুক্তি মানুষের মতো লিখতে পারে, শিখতে পারে, বলতে পারে, এমনকী ছবিও বানাতে পারে। বলা যেতে পারে মানুষের বিকল্প এখন Artificial Inteligence. সে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে। AI প্রযুক্তি কোনও সিদ্ধান্তহীনতায় ভোগে না। বরং, মানুষের দ্রুততম সময়ের মধ্যে সে সিদ্ধান্ত নিতে পারে। প্রতিটি সিদ্ধান্ত নির্ভুল। এটা কম্পিউটারকে শেখায়, তাকে নির্দেশ দেয়। আমরা যেমন দেখে, শুনে অভিজ্ঞতা থেকে শিখি, AI প্রযুক্তিকে শেখানো হয় বিপুল পরিমাণ ডেটা দিয়ে। ধরা যাক কেউ একজন ফেসবুক ব্যবহার করছে। সে দেখছে কারও পোস্ট বা কারও ভিডিও। এসবের পিছে কাজ করে  AI প্রযুক্তি। এই প্রযুক্তি শিখতে পারে মানুষের কণ্ঠস্বর, মুখের ভাব এমনকী লেখার স্টাইল পর্যন্ত।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে কিছুদিন আগে এই প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছিল একটি প্রতারণার ফাঁদ। সেখানে দেখা গিয়েছিল বাংলাদেশের তারেক রহমানকে। সেই ভিডিও ভাইরাল। যদিও নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি একটি বিজনেস প্ল্যাটফর্মে দাড়িয়ে দেশবাসীকে সেখানে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছেন। তিনি ওই বিজনেস প্ল্যাটফর্মের প্রশংসা করছেন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। দেশবাসী কার্যত বিস্মিত। প্রধানমন্ত্রীর দফতর থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। দেখা যায়, ওই ভিডিওটি AI প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। কে করেছে, কারা করেছে, তা নিয়ে এখন তদন্ত চলছে। তবে ঘটনা যে রীতিমতো শিহরণ তোলার মতো তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু তারেক রহমান নন। বলা হচ্ছে, তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তি।  মধ্যেপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। তার মধ্যে বহু ভিডি এই AI প্রযুক্তি দিয়ে তৈরি। ফলে, কোনটা আসল আর কোনও নকল, তা বোঝা রীতিমতো কষ্টসাধ্য। বাংলাদেশে একজন ফুটবলারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শুরু করে দেশের শীর্ষ গণমাধ্যমের লোগো ব্যবহার করে তৈরি করা হয়েছিল বিরাটর একটি প্রতারণার ফাঁদ বিনিয়োগ প্ল্যাটফর্ম। তার জন্য তদারকি সরকারের এক প্রাক্তন উদেষ্টার ডিপ ফেক ভিডিও তৈরি করে প্রচার করা হয়।

এই প্রযুক্তির যাত্রা শুরু হয় ২০২৪ সালে। এই প্রযুক্তি আমাদের হাতে তুলে দিয়েছে এক অসাধারণ শক্তির চাবি কাঠি। এখানে সেই বহু চর্চিত প্রশ্নটা ঘুরে আসছে AI প্রযুক্তি আশীর্বাদ না অভিশাপ। বাংলাদেশের ঘটনার নিরিখে বিচার করলে এই প্রযুক্তি অভিশাপ। বাংলাদেশে এই প্রযুক্তি ব্যবহার করে কী ধরনের অপরাধ সংগঠিত হয়েছে, সে দিকে একবার চোখ রাখা যাক। ২০২৬ সালের ২২ জানুয়ারি। ফেসবুকে ভাইরাল হল একটি ভিডিও। সেখানে দেখা গেল ড. মহম্মদ ইউনূসকে। তিনি সেখানে দেশবাসী আহ্বান জানাচ্ছে একটি AI প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে। সেটা এতটাই নিখুঁত যে বোঝার উপায় ছিল না যে আসল না নকল। কারণ ভিডিও তৈরি হয়েছে অত্যাধুনিক AI প্রযুক্তির সাহায্যে। তদন্ত করে দেখা যায়, ইউনূসের ভিডিও ২০১৮ সালের একটি পুরনো বক্তৃতা থেকে নেওয়া। AI voice cloning দিয়ে তাঁর বক্তব্য পরিবর্তন করা হয়েছে। এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল ভিয়েতনাম এবং আমেরিকা থেকে।

ঠিক এক মাস পর আরও একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় তারেক রহমানকে। তিনি বলছেন, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি বিনিয়োগ প্রকল্প চালু হয়েছে। সেখানে মানুষ নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে। মাত্র ১৮ হাজার টাকা বিনিয়োগ করে মানুষ লাখপতি হতে পারে। রিউমার স্ক্যানারে ধরা পড়ে এটি ভুয়ো।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: AI BangladeshBNP Tarique Yunus
Previous Post

জ্বালানি সংকটে বাংলাদেশকে সাহায্য ভারতের তারেকের পাশে রয়েছে মোদি

Next Post

ট্রাম্পের শুল্ক, ইরানের যুদ্ধ। বাংলাদেশে বন্ধ হচ্ছে একের পর এক কলকারখানা।

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
26
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ট্রাম্পের শুল্ক, ইরানের যুদ্ধ। বাংলাদেশে বন্ধ হচ্ছে একের পর এক কলকারখানা।

ট্রাম্পের শুল্ক, ইরানের যুদ্ধ। বাংলাদেশে বন্ধ হচ্ছে একের পর এক কলকারখানা।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি