• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশিদের দুঃসংবাদ জানালো স্পেন। আতঙ্কিত বাংলাদেশ

বাংলাদেশিদের দুঃসংবাদ জানালো স্পেন। আতঙ্কিত বাংলাদেশ

Rupendu Das by Rupendu Das
1 month ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

স্পেনের সিদ্ধান্ত বেকায়দায় পড়েছে বাংলাদেশ। সে দেশের সরকার জানিয়েছে, পাঁচ লক্ষ অনিয়মিত অভিবাসীকে তারা বৈধকরণ করবে। কিন্তু তার জন্য তারা কিছু শর্ত আরোপ করেছে। একটি হচ্ছে পাসপোর্ট। দ্বিতীয়টি বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই দুটি সরকারের ঘরে জমা করতে হবে। আগামী এপ্রিলের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত এর জন্য আবেদন করা যাবে। স্পেন সরকারের এই ঘোষণায় সে দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকেরা প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ শুরু করেছেন। বিশেষ করে পাসপোর্ট এবং  আবেদনকারীর বিরুদ্ধে দেশে কোনও অপরাধমূলক রেকর্ড না থাকার সনদ বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিজেদের দেশ থেকে সংগ্রহ করতে শুরু করেছেন। তবে তাদের আশঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে তারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জোগাড় করতে পারবে না। ফলে, বাংলাদেশের ১০ হাজার নাগরিকের স্বপ্ন ধুলিসাৎ হতে চলেছে।

ADVERTISEMENT

এই বিষয়ে গত জানুয়ারিতে স্পেন সরকার সিদ্ধান্ত নিয়েছিল। বামপন্থী দলগুলির সঙ্গে আলাপ আলোচনার পর বিষয়টি নিশ্চিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর আওতায় যে সব অভিবাসন প্রত্যশী গত বছরের ৩১ ডিসেম্বরের আগে থেকে স্পেনে বসবাস করছেন এবং একসঙ্গে টানা পাঁচ মাস ধারাবাহিনী অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অভিযোগ উঠেছে, পাসপোর্ট তৈরি ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। সুযোগ বুঝে মাঠে নেমে পড়েছে এক শ্রেণির অসাধু চক্র। তাদের দিতে হচ্ছে ২০ থেকে ৫০ ইউরো। এই অর্থের বিনিময়ে তারা বাংলাদেশ দূতাবাসের অ্যাপয়েনমেন্ট করিয়ে দিচ্ছেন। একটি গণমাধ্যমের তরফে বাংলাদেশ দূতাবাসকে এই বিষয়ে অবগত করা হলেও তারা কার্যত হাত গুটিয় বসে রয়েছে বলে অভিযোগ। যদিও তারা একথা বলছে, দূতাবাসে যারা আসছেন, তাদর পরিষেবা দেওয়া হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও দূতাবাস থেকে তারা পরিষেবা পাচ্ছেন। এই বিষয়ে গণমাধ্যমের তরফে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ স্পেন সরকারের তরফে নাগরিকত্ব প্রদান করার বিষয়ে ঘোষণা দেওয়ার পরে পরে হাইকমিশনের কর্মকর্তারা নানা ধরনের কনস্যুলার সেবা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে।” তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেষিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, স্পেন সরকারের ওই ঘোষণার পর থেকে নতুন পাসপোর্টে তৈরির আবেদন প্রক্রিয়া ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য বাংলাদেশ দূতাবাসে কাজের চাপ অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।

সে দেশে অভিবাসীদের নিয়ে কাজ করে বাংলাদেশের সংগঠন ‘ভালিয়ান্তে বাংলা। ’ সংগঠনের সভাপতি মো. ফজলে এলাহি গণমাধ্যমকে জানিয়েছেন, দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য অর্থ দিতে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সহজ শর্তে বৈধ হওয়ার সুযোগকে কাজে লাগাতে পারলে এখানকার অনিয়মিত অভিবাসীরা খুবই উপকৃত হবে। বাংলাদেশেও তারা রেমিট্যান্স পাঠাতে পারবেন। তারেক রহমান সরকার দ্রুততম সময়ের মধ্যে এই সব অভিবাসীদের পাসপোর্টে ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারলে স্পেনে বসবাসকারী বাংলাদেশিরা পাবেন বৈধতা। স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনির কথায়, বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশ অভিবাসীদের জন্য কঠোর পদক্ষেপ করেছে। সে ক্ষেত্রে স্পেন সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। এই সুযোগ এল দীর্ঘ ২৫ বছর পর। এই সুযোগ কাজে লাগাতে হবে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন জানিয়েছেন, “স্পেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও পাসপোর্ট যাতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা করা যায়, সে জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীকে স্মারক লিপি দেওয়া হয়েছে। আমাদের আশা বাংলাদেশ সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ”

বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মের ফলে প্রায় ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। বৈধ শ্রমচুক্তি করতে পারবেন পর্যটন, কৃষি ও খুচরো ব্যবসা খাতে কাজ করা প্রবাসীরা। পাবেন সরকার স্বাস্থ্য পরিষেবা এবং নির্বিঘ্নে দেশে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Bangladesh citizenship Spain panic
Previous Post

চুপ্পুকে বাঁদর নাচ নাচাল বিএনপি। সংসদীয় নাটকে জামায়াত!

Next Post

রাষ্ট্রপতি চুপ্পুকে দেখে মারমুখী জামায়াত! কী ঘটতে চলেছে বাংলাদেশে?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
রাষ্ট্রপতি চুপ্পুকে দেখে মারমুখী জামায়াত! কী ঘটতে চলেছে বাংলাদেশে?

রাষ্ট্রপতি চুপ্পুকে দেখে মারমুখী জামায়াত! কী ঘটতে চলেছে বাংলাদেশে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি