• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাষ্ট্রপতি চুপ্পুকে দেখে মারমুখী জামায়াত! কী ঘটতে চলেছে বাংলাদেশে?

রাষ্ট্রপতি চুপ্পুকে দেখে মারমুখী জামায়াত! কী ঘটতে চলেছে বাংলাদেশে?

Rupendu Das by Rupendu Das
1 month ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

যে কোনও দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান। কিন্তু বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের যে দৃশ্যপট তৈরি হল, তা দেখে বোঝার জো নেই যে সে দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান। বিশৃঙ্খলা হতে পারে, তার একটা আন্দাজ আগেই পাওয়া গিয়েছিল। অধিবেশন শুরু হওয়ার আগের দিন জামায়াতে বৈঠক বসে। মূলত সংসদে তাদের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জামায়াতে ইসলামির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, “আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে  ভাষণ দেওয়ার কোনও অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। কিন্তু বিএনপি কী কারণে এটি করছে, সেটা আমরা জানি না। ”

ADVERTISEMENT

নায়েবে আমির আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে ভাষণ পাঠ করাচ্ছে সেটা তাদের কাছে পরিষ্কার নয়। তবে বিষয়টি নিয়ে দল কিছু সিদ্ধান্ত নিয়েছে। যা সংসদ অধিবেশনের সময় জানিয়ে দেওয়া হবে। তাদের নেতৃত্বে বিরোধী দলের একটি পৃথক বৈঠক হয়। বিএনপির তরফে কিন্তু আগে থেকেই একটি বার্তা দিয়ে রাখা হয়েছিল। জামাতের জন্য তাদের বার্তা ছিল, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে, জামায়াত বা এনসিপির মতো দলের সব কথা শুনে সংসদ চালাবার কোনও প্রয়োজন নেই। বিএনপি কোনও নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি যার জন্য তারা জামায়াতের ব্ল্যাকমেলের রাজনীতির শিকার হবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিন্তু রাষ্ট্রপতির বিরোধিতা করতে গিয়ে “জুলাই জঙ্গী” হাসনাত আবদুল্লা যে সাহাবুদ্দিন চুপ্পুর দিকে রে রে করে তেড়ে যাবেন, সেটা কল্পনার উর্ধ্বে। তার দৌড় দেখে এটা বুঝতে বিন্দুমাত্র কারও অসুবিধে হওয়ার কথা নয় যে রাষ্ট্রপতিকে শারীরিকভাবে হেনস্তা করাই তাঁর একমাত্র লক্ষ্য ছিল। তখন জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের তাকে কোনওমতে আগলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে অভিসংশন করে গ্রেফতার করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদভবনের দক্ষিণ প্লাজার সামনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। সেখানেও সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে সরব হতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফকে। সংসদ সদস্যদের উদ্দেশ্যে তাঁর বার্তা , “সংসদ সদস্যরা যদি এলাকায় ফিরে গিয়ে জনগণের সামনে বুক ফুলিয়ে মাথা উচু করে বলতে চান, তাহলে অবশ্যই ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন, সর্বশেষ যে প্রতীক এই রাষ্ট্রপতি যিনি এখানে আছেন, তাঁকে অপসারণ করতে হবে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুরতে জামায়াতে এবং জাতীয় নাগরিক পার্টির ভীষণ এলার্জি রয়েছে।  এই প্রসঙ্গে একটি দিনের কথা স্মরণ করা যেতে পারে। দিনটি ছিল রবিবার। তারিখ ১ মার্চ। সেদিন এনসিপির তরফে তাদের যুবসংগঠন জাতীয় যুবশক্তি একটি ইফতার পার্টির আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে অভিশংসনের দাবি তোলেন। একই দাবি শোনা গিয়েছিল দলের মুখপাত্র আসিফ মামুদ সজীব ভুঁইয়ার গলাতেও। তিনি কার্যত হুঁমকি দিয়ে বসেন। সজীব ভুঁইয়া বলেন, “এই সংসদকে যদি আপনারা অপবিত্র হতে না দিতে চান, আপনারা যদি এই সংসদ অধিবেশন শেখ হাসিনার ফ্যাসিবাদের এক্সেটেনশন হিসেবে শুরু করতে না চান, তাহলে অবশ্যই প্রথম অধিবেশনেই সেই রাষ্ট্রপতিকে  অভিসংশন করতে হবে। যিনি গণহত্যার সময় চুপ ছিলেন এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও নানা ধরনের ষড়যন্ত্র করেছেন।”

অর্থাৎ বারুদ আগে থেকে মজুত করা ছিল। দরকার ছিল একটা জ্বলন্ত দেশলাই কাঠির। জাতীয় সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ আসলে সেই জ্বলন্ত দেশলাই কাঠি।

 

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

বাংলাদেশিদের দুঃসংবাদ জানালো স্পেন। আতঙ্কিত বাংলাদেশ

Next Post

ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি