• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা বিহীন বাংলাদেশে  জামায়াত-এনসিপির ষড়যন্ত্রে  আ*তঙ্ক বাড়ছে তারেকের?

হাসিনা বিহীন বাংলাদেশে জামায়াত-এনসিপির ষড়যন্ত্রে আ*তঙ্ক বাড়ছে তারেকের?

Rupendu Das by Rupendu Das
1 week ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার প্রধান মুহাম্মদ ইউনূস কলকাঠি নেড়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি দলের প্রতীক ফ্রিজড করে নেয়। ফলে, নতুন সংসদ আওয়ামী বিহীন। এটা কি তারেক রহমানের কাছে আশীর্বাদ না অভিশাপ?

ADVERTISEMENT

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের না থাকাটা তারেক সরকারের কাছে শুধু অভিশাপ নয়, একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। আওয়ামী লীগ এবং হাসিনাকে নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। দলটি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি দলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর একটা প্রশ্ন ঘুরতে শুরু করে- আওয়ামী লীগের দেখানো পথেই কি হাঁটবে বিএনপি? এককথায় না।

RelatedPosts

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

তারেক রহমানকে সম্প্রতি একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার বিষয়ে তাঁর বা তাঁর দলের অবস্থান কী? প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক একবারের জন্য আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। তবে জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিকদলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতি নন।

তাঁর মুখে এই বক্তব্য শুনে রাজনৈতিকমহল নিশ্চিত হয়ে গিয়েছিল, প্রধানমন্ত্রী চাইছেন জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। শুধু তিনি কেন, তার দলের প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে। তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। পরবর্তী কালে রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত”।

এখানেই শেষ নয়, আলমগীরকে বলতে শোনা যায়, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিকসটাকে চলতে দিন, লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে…। লেট ইট মুভ, কাজ করুক না।’

আলমগীর যেটা বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে। সেই অবস্থান থেকে এই মুহূর্তে তাদের সরকারের সরে আসার প্রশ্ন উঠছে না। তবে আওয়ামী লীগের যে সব শাখা সংগঠন আছে, তারা চাইলে রাজনীতি করতেই পারে। কেন, তাঁর বা প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা দলটি জাতীয় রাজনীতিতে ফিরে আসুক। এর অন্তর্নিহিত কারণ রয়ে গিয়েছে সংসদের অভ্যন্তরে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এনসিপিও কয়েকটি আসনে জয়ী হয়েছে। কয়েকজন জুলাই যোদ্ধাও সংসদে ঢুকে গিয়েছেন। ফলে, বিরোধী শিবির একজোট হলে তারেক রহরমান যে মসৃণভাবে সরকার চালাতে পারবে না, তা বলাই বাহুল্য। তার একটি ইঙ্গিত কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই  পাওয়া গিয়েছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জামায়াত সহ বিরোধী দলের নেতারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দিতে শুরু করে সরকার বিরোধী স্লোগান। একসময় তারা সংসদ ওয়াকআউট করে। পরে জামায়াতে আমির সংবাদমাধ্যমকে যা বলেছেন, তার থেকে স্পষ্ট যে তারা বিএনপি সরকারকে খুব মসৃণভাবে চলতে দেবে না। জামায়াতের আমির শফিকুর রহমান তো তারেক সরকারের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন। কারণ, বিএনপি জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ফলে, বিরোধীদল কিন্তু গোপনে একজোট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় তারেক রহমান বা তাঁর সরকারের কাছে একটাই রাস্তা খোলা রয়েছে, যে কোনও উপায়ে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনা। রাজনৈতিক দৃষ্টিভঙ্গীতে দুটি দল সম্পূর্ণ ভিন্ন মেরুর হলেও একটি ক্ষেত্রে তাদের মিল রয়েছে। দুটি দল গণতন্ত্রে বিশ্বাস করে। জণগনের দাবি মেনে তারেক এবং বিএনপি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Hasina Jamaat NCP Tarique BNP Govt
Previous Post

ডানে বামে মীরজাফরে ভর্তি। চরম বি*পদে তারেক সরকার। পিছনে চলছে ভ*য়ঙ্কর ষড়যন্ত্র!

Next Post

বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত ২৬ মার্চ বাংলাদেশে হাসিনা

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
2
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
2
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
7
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
12
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more

হাসিনাকে মানছেন আসিফ-নাহিদরা। ডিপ স্টেটের বয়ান ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
9
আসিফ মাহমুদের বি*স্ফোরণ। ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান?

ডিপ স্টেট। এটা একটি শক্তি। যে শক্তিকে দেখা যায় না, ধরা যায় না,  অনুভব করা যায় না। কিন্তু তাঁর ক্ষমতা...

Read more
Next Post
বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত ২৬ মার্চ বাংলাদেশে হাসিনা

বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত ২৬ মার্চ বাংলাদেশে হাসিনা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি