• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাষ্ট্রপুঞ্জ নাকি পাড়ার ক্লাব? ‘পক্ষপাতদুষ্ট’ আন্তোনিও গুতেরেস কতটা সুবিধা করে দিলেন ইউনূসকে?

রাষ্ট্রপুঞ্জ নাকি পাড়ার ক্লাব? ‘পক্ষপাতদুষ্ট’ আন্তোনিও গুতেরেস কতটা সুবিধা করে দিলেন ইউনূসকে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চারদিনের বাংলাদেশ সফর করে গেলেন। তিনি এমন একটা সময়ে বাংলাদেশ এলেন, যখন বাংলাদেশে মানবাধিকার হরণ নিয়ে অসংখ্য অভিযোগ সামনে আসছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন নিয়ে বাংলাদেশের একাধিক সংগঠন ও সংবাদ মাধ্যম সরব। আবার একই সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, ক্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে সরব ভারত। ঠিক এমন একটা সময়ে বাংলাদেশে এসেছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফলে আশা করা হয়েছিল তিনি মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারকে এই জাতীয় মানবাধিকার সমস্যা নিয়ে প্রয়োজনীয় কড়া বার্তা দিয়ে যাবেন। কিন্তু আদতে হল উল্টো। অ্যান্তোনিও গুতেরেস মুহাম্মদ ইউনূসের শুধুই পিঠ চাপড়ে গেলেন তাই নয়, তিনি তাঁকে সবরকম সহযোগিতা করার আশ্বাসও দিয়ে গেলেন। অন্যদিকে তাঁর সফরকালে রাষ্ট্রপুঞ্জ ঢাকায় একটি গোলটেবিল বৈঠক করে, যাতে বিভিন্ন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডাকা হয়েছিল। আশ্চর্যজনকভাবে ওই বৈঠকে ডাক পায়নি আওয়ামী লীগ। সরকারিভাবে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, যার দিকে জনসমর্থন ৫০ শতাংশের বেশি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাষ্ট্রপুঞ্জ পক্ষপাতদুষ্ট? তাঁরাও কি পাড়ার ক্লাবের মতো আচরণ করছে?

ADVERTISEMENT

যুক্তি-তর্ক, বিচার-বিশ্লেষণ করলে এমনটাই মনে হওয়া বাস্তব। এরজন্য পরপর কয়েকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। প্রথমেই আসা যাক রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার একটা তদন্ত রিপোর্ট প্রসঙ্গে। গত বছর ৫ আগষ্টের পর মুহাম্মদ ইউনূসের আহ্বানে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার একটি তদন্তকারী দল বাংলাদেশে আসেন। তাঁরা গোটা দেশ ঘুরে, বিভিন্ন মানুষের সাথে কথা বলে, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন রিপোর্ট নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করেন। দেখা যায় ওই রিপোর্টে জুন জুলাইয়ের গণ আন্দোলনের সময়কার হিসেব-নিকেশ বেশি আর ৫ আগস্ট পরবর্তী ১০ দিনের একটা ছোটো হিসেব দেওয়া হয়েছে। ওই রিপোর্টে সরাসরি শেখ হাসিনা ও তাঁর প্রশাসনকেই দায়ী করা হয়েছে। অথচ ৫ থেকে ১৫ আগষ্টের মধ্যেকার সময়েও যে বাংলাদেশে বিপুল হারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু তাঁরা যে হিসেব নিকেশ দিয়েছে, তাতে অনুপাতিক হার লক্ষ্য করলেই বোঝা যাবে চিত্রটা কত ভয়াবহ। ইউনূস সরকার যখন পরের অংশটুকু বাদ দিয়ে প্রথম অংশকে প্রাধান্য দিয়ে জোরদার প্রচার করছে তখনই বেফাঁস বলে ফেললেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার প্রধান ভালকার টুর্ক। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেই বসলেন যে তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন যে আন্দোলনরত পড়ুয়াদের ওপর গুলি চালানো যাবে না। তাহলে রাষ্ট্রপুঞ্জ পিস কিপিং মিশন থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেবে। ফলে গোটা বিশ্বেই প্রশ্ন উঠে গেল, রাষ্ট্রপুঞ্জ কি এ ধরণের নির্দেশ বা হুমকি দিতে পারে? নাকি তাঁরাও কোনও ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করছে?
এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই বাংলাদেশ সফরে এলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরুণার্থী শিবিরগুলি পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন। এমনকি তিনি রাজনৈতিক দলগুলির সঙ্গে একটি গোলটেবিল বৈঠকও করেন। সবশেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি তাঁর বাংলাদেশে আসার কারণসমূহ ব্যাখ্যা করেন। তাঁর কথায়, নতুন বাংলাদেশে সংস্কারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত আছে জাতিসংঘ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাইট – অ্যান্তোনিও গুতেরেস, মহাসচিব – রাষ্ট্রপুঞ্জ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও এই বিষয়ে উচ্ছসিত। তাঁর কথায়, এটি বাংলাদেশ ও জাতিসংঘ উভয়ের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক রূপান্তরকে সফল করতে সাহায্য করবে।

বাইট – তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা-বাংলাদেশ

সবমিলিয়ে ধরে নেওয়াই যায়, বাংলাদেশে চলমান ডাকাতি, গণধোলাই, খুন, ধর্ষণ, নারী ও শিশুদের ওপর অত্যাচার ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব খুশি। অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্য অনুযায়ী ধরে নেওয়াই যায়, বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ দেশ, যেখানে কোনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছেই না। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমেই প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা সবচেয়ে খারাপ অবস্থায় আছে। বিশেষ করে ধর্ষণের ঘটনা এমন পর্যায়ে উঠেছে যে নতুন করে বামপন্থী সংগঠনগুলি এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আন্দোলনে নেমেছে। বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। অ্যান্তোনিও গুতেরেসের সফরকালেই ধর্ষণের শিকার এক আট বছরের নাবালিকার মৃত্যু নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ। কিন্তু রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এই বিষয়ে একটা কথাও বললেন না। উল্টে তাঁর মুখে মুহাম্মদ ইউনূসের বারংবার বলা রাষ্ট্র সংস্কার কর্মসূচির প্রশংসা শোনা গেল। যে সংস্কারের দোহাই দিয়ে তদারকি সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে নির্বাচন বিলম্বিত করে। ফলে অ্যান্তোনিও গুতেরেসের সমর্থন পেয়ে তদারকি সরকার ও জাতীয় নাগরিক পার্টি এখন নতুন করে সংস্কার প্রসঙ্গ তুলে প্রচার শুরু করেছে। মুহাম্মদ ইউনূসও ছোটো প্যাকেজ, বড় প্যাকেজ সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন। আরও একটি বিষয় উল্লেখ করা যায়, সেটা হল অ্যান্তোনিও গুতেরেসের একটি গোলটেবিল বৈঠক। যেখানে তিনি বিভিন্ন সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। জানা যাচ্ছে ওই বৈঠক ডাকা হয়েছিল রাষ্ট্রপুঞ্জের তরফেই। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বৈঠকে ডাকাই হল না বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে। বরং দেখা গেল হালে তৈরি হওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অথচ সেই দল এখনও বাংলাদেশের নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি। এটা রাষ্ট্রপুঞ্জের মতো একটা সংগঠন করতে পারে কিভাবে সেটা ভেবেই আশ্চর্য হচ্ছে কূটনৈতিক ও রাজনৈতিক মহলের একাংশ। আওয়ামী লীগের দাবি, তাঁরা অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের আগেই রাষ্ট্রপুঞ্জের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছিলেন। সেখানে তাঁরা বিভিন্ন তথ্য দাখিল করে বর্তমান বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, খুন, ধর্ষণ, সংখ্যালঘু অত্যাচার, গণধোলাই-সহ নানা অপরাধের বিবরণ জমা করেছিলেন। কিন্তু দেখা গেল রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরে এই ধরণের ঘটনা নিয়ে একটি বাক্যও শোনা গেল না তাঁর মুথে। আসলে বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মুখোশ খুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে বহু আর্থিক সাহায্যও বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। আদতে দেখা গেল তিনিই ঠিক। না হলে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বাংলাদেশ সফরে এক পক্ষ অর্থাৎ মুহাম্মদ ইউনূসের পক্ষ নিয়েই কথা বলে গেলেন, বাদ গেল মানবাধিকার ও আওয়ামী লীগ। অনেকটা পাড়ার ক্লাবের মতোই তাঁরা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করলেন, যা রাষ্ট্রপুঞ্জের মতো প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার পক্ষে যথেষ্ট।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

দিল্লির বৈঠকে মোদি তুলসী গ্যাবার্ড, বাংলাদেশ নিয়ে ভয়ংকর সিদ্ধান্ত

Next Post

ভারতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভাঙছে পাকিস্তান! ভয়ানক বার্তা দিলেন বাংলাদেশের জন্য…

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
43
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
43
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
39
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
55
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
29
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
24
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
19
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
23
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
34
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
59
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি