• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভাঙছে পাকিস্তান! ভয়ানক বার্তা দিলেন বাংলাদেশের জন্য…

ভারতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভাঙছে পাকিস্তান! ভয়ানক বার্তা দিলেন বাংলাদেশের জন্য…

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
125
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারত সফরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ড। তিনি নয়া দিল্লিতে এক বহুজাতীক গোয়েন্দা সম্মেলনে যোগদান করতে এসেছেন যার আয়োজক ভারত। বলতে গেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সভাপতিত্বে এই আন্তর্জাতিক গোয়েন্দা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আর এই সম্মেলন এমন একটা সময়ে হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় একটা বড় ভূ-রাজনৈতিক অচলাবস্থা চলছে। একদিকে আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, পাকিস্তানের অভ্যন্তরে বেলুচিস্তানে বিদ্রোহ চরম পর্যায়ে পৌঁছেছে, সেখানে বালুচ লিবারেশন আর্মি আস্ত একটা ট্রেন হাইজ্যাক করেছিল। পাকিস্তান ভেঙে টুকরো হওয়ার মুখে। অন্যদিকে মিয়ানমারেও বিদ্রোহী গোষ্ঠীগুলি জোরদার লড়াই চালাচ্ছে সেনাশাসকদের থেকে মুক্তি পেতে। আবার বাংলাদেশের অভ্যন্তরেও জঙ্গিবাদ, ইসলামী মৌলবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হতে চাইছে। যা ভারতের কাছে বড়সড় হুমকি বলেই মনে করা হচ্ছে। ঠিক এই আবহেই নয়া দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বড়সড় গোয়েন্দা সম্মেলন। যেখানে উপস্থিত আছেন মার্কিন জাতীয় গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ড, যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধান রিচার্ড মুর, কানাডার গুপ্তচর প্রধান ড্যানিয়েল রজার্স-সহ অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড এবং আরও বেশ কয়েকটি মিত্র দেশের গোয়েন্দা প্রধানরা। মোট ২০টি দেশের গোয়েন্দা প্রধান এই বৈঠকে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করলেন। এই সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তুলসী গ্যাবার্ডের যোগদান। কারণ তিনি সম্মেলনের ফাঁকে আলাদা করে দুটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রথমটি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এবং দ্বিতীয়টি হল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে।
কূটনৈতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, দুটি বৈঠকেই পাকিস্তান ও বাংলাদেশের প্রসঙ্গ আসবে। উল্লেখযোগ্য, এই গোয়েন্দা সম্মেলনে পাকিস্তান বা বাংলাদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি। ফলে বোঝাই যাচ্ছে তাঁরা এই মুহূর্তে কতটা গুরুত্বহীন। কারণ এই ধরণের সম্মেলন আনেক আগেই ঠিক হয়ে থাকে এবং আলোচনার বিষয়বস্তুও ঠিক হয়ে থাকে। তাই ধরেই নেওয়া যায়, সম্মেলনে পাকিস্তান বা বাংলাদেশের বর্তমান প্রসঙ্গ ও জঙ্গিবাদের উত্থান নিয়ে জোরালো আলোচনা হবে। এমনকি বড় কোনও পরিকল্পনাও হতে পারে।
দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এখন এক নতুন সমস্যা হিসেবে মাথাচাড়া দিয়েছে বাংলাদেশ। গত বছরের ৫ আগস্টের পর শেখ হাসিনার পতন এবং মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে জঙ্গিদের ছাড়পত্র দেওয়া শুরু হয়। একের পর এক শীর্ষ জঙ্গিনেতাকে যেমন জেল থেকে ছেড়ে দেওয়া হয়, তেমনই জঙ্গি সংগঠনগুলির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা তুলে কড়াকড়ি কমিয়ে আনা হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে আলোচনায় তুলেছেন বলেই সূত্রের খবর। পাকিস্তানের উস্কানিতেই কার্যত মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার পরিচালিত হচ্ছে। বাংলাদেশকে মুসলীম দেশ করতে তৎপর জামায়তে ইসলামী এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই। অন্যদিকে পাকিস্তান নিজের দেশকে বাঁচাতে না পেরে ফের ভারতের ওপর দোষারোপ করা শুরু করেছে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি ভারতকেই দায়ী করছে পাকিস্তান। তুলসী গ্যাবার্ডের সঙ্গে আলোচনায় সেই প্রসঙ্গও উঠবে এটা বলাই বাহুল্য।
অজিত ডোভালের সঙ্গে বৈঠক এবং গোয়েন্দা সম্মেলনের ফাঁকে তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে এক সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, তাতেই বাংলাদেশের হৃদকম্পন বেড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। তুলসী পরিস্কার বলেন, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের অরাজক চরিত্র নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। সেই সঙ্গে কার্যত হুঁশিয়ারির সুরেই তুলসী বলেন, গোটা বিশ্বে ‘ইসলামিক জঙ্গি কার্যকলাপ’ রুখতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুলসী আরও বলেছেন, ভারতের প্রতিবেশী দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন। নির্যাতন, খুন করা হচ্ছে তাঁদের। এই ঘটনায় উদ্বিগ্ন আমেরিকা। ওয়াকিবহাল মহলের মতে, এই ধরণের উদ্বেগ বরাবরই ভারত করে আসছে। এমনকি ঢাকাকে নানাভাবে ভারত সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করার পরামর্শও দিয়ে এসেছে। কিন্তু ইউনূস প্রশাসন তা মানতে নারাজ। এবার মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ড নিজেও একই বার্তা দিলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এবং উদ্বিগ্ন। ফলে অচিরেই বাংলাদেশের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যে নেওয়া হতেই পারে এটা তাঁরই পুর্বাভাস।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

রাষ্ট্রপুঞ্জ নাকি পাড়ার ক্লাব? ‘পক্ষপাতদুষ্ট’ আন্তোনিও গুতেরেস কতটা সুবিধা করে দিলেন ইউনূসকে?

Next Post

সেনাপ্রধানকে গ্রেফতারের ষড়যন্ত্র টিম ইউনূসের। জামাতের ভয়ঙ্কর প্ল্যান ভেস্তে দিল ডোভাল

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
43
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
43
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
39
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
55
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
29
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
24
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
19
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
23
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
34
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
59
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি