• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভয়ংকর মার্চ, সর্বশক্তি দিয়ে ফিরছে আওয়ামী লীগ! হাসিনার কড়া চ্যালেঞ্জ

২৬ মার্চের আগেই ফিরছে আওয়ামী লীগ? হাসিনার নির্দেশে খেলা ঘুরছে!

Rupendu Das by Rupendu Das
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ফের মুখ খুললেন হাসিনা। তবে এবার না পূর্বতন সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে না বিএনপির চেয়ারম্যান তথা বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। তিনি তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট কয়েকটি বার্তা দিয়েছেন। সেই বার্তা ভোকাল টনিকের মতো কাজ করছে। হাসিনার বার্তা পেয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলস্তরের নেতাকর্মীরা রীতিমতো চাঙ্গা। দলীয় নেতা, যারা দেশের বাইরে বিভিন্নস্থানে রয়েছেন, তাদের দেশে স্বভূমিতে ফিরে গিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। হাসিনা সম্প্রতি দিল্লিতে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠক ছিল দলের ওয়ার্কিং কমিটির। দীর্ঘ কয়েক মাস দিল্লিতে নিভৃতবাসের পর এবার করলেন দলের ওয়ার্কিং কমিটির বৈঠক। এর আগে তিনি কখনও গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। কখনও অডিও মেসেজে দলীয় কর্মীদের বার্তা দিয়েছন। কিছুদিন আগে তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন। বাংলাদেশে পালাবদলের প্রেক্ষিতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং কমিটির বৈঠকে হাসিনা ছিলেন অত্যন্ত আত্মপ্রত্যয়ী। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, হাসিনাকে সুনির্দিষ্ট কোনও প্রান্ত থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশে রাজনীতিতে বৃহৎ পরিসরে নামার জন্য আওয়ামী লীগকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই বার্তা পাওয়ার পরেই আওয়ামী লীগ সুপ্রিমো দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করলেন।

ADVERTISEMENT

আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে কয়েকটি নির্দেশ দিয়েছেন। কলকাতায় দলের এক প্রিসিডিয়াম সদস্যের বাড়িতে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। ওয়ার্কিং কমিটির বৈঠকে শেখ হাসিনা বলেছেন, দেশের বাইরে দলের যে সব নেতা রয়েছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে দ্রুত ফিরে যেতে হবে। দেশে গিয়ে তাদের কাজ হবে দলের পদ্মাপারের নেতাদের চাঙ্গা করে তোলা। সামনেই আসছে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হবে। শেখ হাসিনা এটাও জানিয়ে দিয়েছেন, দলের যে সব নেতা-কর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকার মিথ্যে অভিযোগে মামলা দায়ের করেছে, তাদের জন্য আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তাদের জামিনের ব্যবস্থা করতে হবে। দলের যে সব নেতাকর্মী জেলে রয়েছেন, তাদের জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সুপ্রিমোর পরামর্শ দিয়েছেন বিদেশে থাকা দলের নেতাদের জন্য। তাদের জন্য দলনেত্রীর পরামর্শ তাদেরও দেশে ফিরতে হবে। দরকার হলে আদালতে আত্মসমর্পণ করতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব একটি বিষয়ে বেশ সন্দিহান। তাদের মতে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু না প্রধানমন্ত্রী না বিএনপি না সরকারের কোনও মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তারপরেও হাসিনা কী করে প্রবাসে থাকা দলের নেতাদের দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে নামার পরামর্শ দিয়েছেন। তারেক রহমান আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানাননি। তবে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছে, কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে তিনি নেই। আজ যদি তিনি বিরোধী কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন, তাহলে আগামীদিনে তাঁর দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না এমন নিশ্চয়তা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেকের এই বক্তব্যই হাসিনার মনের জোর আরও বাড়িয়েছে। মনে করা হচ্ছে খুব দ্রুত আওয়ামী লীগের ওপর থেকে বিএনপি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে নেবে। হাসিনা আরও একটি বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। সেটা হল অবৈধ সরকার তাঁর দলের ওপর যে নিষেধাজ্ঞা জারি করে, সেই নিষেধাজ্ঞার কোনও বৈধতা নেই। তাছাড়া আওয়ামী লীগকে যে কারণে আগের সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, বিএনপি সরকার সেই সব অভিযোগের একটিও প্রমাণ করতে পারবে না। কারণ, সে অর্থে কোনও বৈধ নথি নেই। যে সব নথি রয়েছে বলে দাবি করা হচ্ছে সেগুলি নকল। ভার্চুয়াল বৈঠকে হাসিনা বলেছেন, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে মাসের পর মাস, বছরের পর বছর রাজনৈতিক কার্যক্রমের বাইরে রেখে দিলে তারেক রহমানের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে। সুতরাং, তিনি চাইবেন হাসিনার দল জাতীয় রাজনীতিতে ফিরে আসুক।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: BNP TariqueHasina
Previous Post

ইউনুসে আতঙ্ক চুপ্পুর! সংবিধান লঙ্ঘনের দায়ে যাবেন কারাগারে?

Next Post

ইউনূস বিদায় নিতেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী। কী চাইছেন জেনারেল ওয়াকার?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ইউনূস বিদায় নিতেই  ব্যারাকে ফিরছে সেনাবাহিনী। কী চাইছেন জেনারেল ওয়াকার?

ইউনূস বিদায় নিতেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী। কী চাইছেন জেনারেল ওয়াকার?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি