প্রায়শই বারেবারে ইউনুস সরকারকে তোপ দাগেন শেখ হাসিনা। এবার একেবারে সরাসরি মহম্মদ ইউনুসের সম্বন্ধে তোপ দাগেন,যে এত টাকা কোথা থেকে আসে? এর উৎস কি? প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা।
একটি অডিও বার্তার মাধ্যমে এই সমস্ত প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা ইউনুসের বিরুদ্ধে। অডিও বার্তায় শেখ হাসিনা কি বললেন শুনবো –
ঘরে বাইরে বিরোধীতার চাপ বাড়ছে মহম্মদ ইউনুসের। তাই এবার সরাসরি মোঃ ইউনুসকে টার্গেট করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেজায় চাপে পড়া মোহাম্মদ ইউনুসের এখন সব থেকে বড় ধাক্কা হল USAID বাতিলের নির্দেশ।
আওয়ামী লীগের অফিসিয়াল পেজে একটি পোস্টে অডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন ইউনূসের বিরুদ্ধে যে, এত প্রচুর পরিমাণ অর্থ মহম্মদ ইউনুস কোথা থেকে পেয়েছেন? যে ব্যক্তি ৬০০০ টাকা মাসিক বেতনে গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন, সেই ব্যক্তি ২০২৩ সালে কিভাবে ১১৮ কোটি টাকা তার ব্যক্তিগত ব্যাংক থেকে এসেছিল? একটি কোম্পানিকে ন’ কোটি টাকার ঋণ দিয়ে আবার সেটি মুকুব করেও দিয়েছিলেন। এবার তার অর্থের যে সংস্থান সেটা নিয়েই মূলত প্রশ্ন তুলে দিয়েছেন শেখ হাসিনা












Discussion about this post