• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড ভাঙল জুলাই অভ্যুত্থানের আহতরা! এবার কোথায় যাবেন ইউনূস?

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড ভাঙল জুলাই অভ্যুত্থানের আহতরা! এবার কোথায় যাবেন ইউনূস?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অস্বস্তি বাড়িয়ে ঢাকার একাধিক রাস্তার দখল নিয়েছে জুলাই আন্দোলনের আহত ও তাঁদের পরিবার-পরিজনেরা। আর এই ঘটনা ঠিক এমন সময়ে ঘটল, যখন মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পূর্ণ করতে চলেছে। উল্লেখ্য, গত আগস্ট মাসের ৫ তারিখ যখন গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। তার আগে জুন জুলাই মাস ধরে চলে বড় সর আন্দোলন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতায় আসে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। এরপর পদ্মার বুকে বয়ে গিয়েছে বহু জল, কিন্তু বাংলাদেশ আছে বাংলাদেশেই। জুন ও জুলাই মাসে সহিংস আন্দোলনের জেরে বহু মানুষ নিহত ও আহত হয়েছিলেন। বহু মানুষের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। ক্ষমতায় এসে ইউনূস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছিলেন জুন জুলাইয়ের আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তরা সরকারের থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ পাবেন। এও দাবি করা হয়েছিল গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে।

কিন্তু প্রায় ছয় মাস হতে চলল, কিন্তু বহু আহত ঠিকঠাক সাহায্য পাননি বলেই অভিযোগ। এর জন্য কয়েকদিন ধরেই ক্ষোভ জমছিল। এবার তা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল ঢাকার রাস্তায়। শুধু তাই নয়, পুলিশ ও সেনার বাঁধা টপকে তাঁরা পৌঁছে গেলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার একেবারে সামনে। যা নিয়ে রবিবার গভীর রাত পর্যন্ত তীব্র উত্তেজনা দেখা গেল বাংলাদেশের রাজধানী ঢাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ বহু কষ্টে আন্দোলনকারীদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেন। না হলে বড় লজ্জার মুখে পড়তে হত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শান্তির নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে।

প্রসঙ্গত, গত ৫ অগাস্ট গণ-অভ্যুত্থান ও তার আগের সহিংস আন্দোলনের জেরে যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁদের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরকারি পৃষ্ঠেপোষকতায় এই ফাউন্ডেশন কাজ শুরু করে। কিন্তু অভিযোগ, বহু আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই ফাউন্ডেশনের দরজায় কড়া নেড়েও কোনও সাহায্য পাননি। এর জন্য ক্ষোভ জমতে শুরু করেছিল তাঁদের মনে। ধীরে ধীরে ক্ষেপে উঠছিলেন সাধারণ মানুষও। আরও অভিযোগ আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন। তাঁরাও নাকি আহত ও ক্ষতিগ্রস্ত আন্দোলনকারীদের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। এমনকি শনিবার রাত থেকে তাঁরা রাজধানীর রাস্তায় প্রতিবাদে শামিল হলেও প্রশাসনের তরফে কেউ খোঁজ খবর নিতে আসেননি।
রবিবার রাত থেকে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। প্রথমে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্ট মহম্মদ ইউনুসের সরকারি বাড়ি ঘেরাও করার জন্য এগোতে থাকেন। অভিযোগ, পুলিশ সরিয়ে দেয়। বাঁধা পেয়ে প্রথমে কিছুটা পিছিয়ে আসেন আন্দোলনকারীরা। তাঁরা ঢাকার সাত তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয়ে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উদ্দেশ্য সেখানে থাকা বিদেশী অতিথি ও কূটনৈতিকদের দৃষ্টি আকর্ষণ করা। বিক্ষোভকারীদের মূল বক্তব্য, সরকারের অমানবিকতা সব সীমা ছাড়িয়েছে।

এরপর রবিবার রাত পৌনে ১২টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগিয়ে আসেন বিক্ষোভকারীরা। কার্যত ওই এলাকা জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দখলে চলে যায়। সেনা ও পুলিশ কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। গভীর রাতে সেখানে উপস্থিত হন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং আরও কয়েকজন ছাত্রনেতা। তিনি কোনও রকমে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধদের তুমুল চিৎকার ও হট্টগোলের কারণে ১৫ থেকে ২০ মিনিট হাসনাত আবদুল্লাহ কোনও কথা বলতে পারেননি। পরে তিনি বলেন, “আমরা চাইছিলাম কি, দেশটা সুন্দরভাবে চলুক। এ জন্যই তো সৎ উপদেষ্টাদের আইন্যা দিলাম। কিন্তু সৎ উপদেষ্টারা যে এত আমলানির্ভর হবেন, তা আমরা বুঝি নাই। এখনও দেখি তাঁরা আরও বেশি নিয়মতান্ত্রিক। নিয়ম কী, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার এই স্লিপ কী কাজে লাগবে?”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিজেই তাঁদের সরকারকে দায়ী করছেন। এটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছিল তাঁর সাধারণ সম্পাদক হয়েছিলেন আরেক ছাত্র নেতা সারজিস আলম। কিন্তু গত মাসেই তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। জানা যাচ্ছে, এই হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিরোধের জেরেই নাকি সারজিস সরে গিয়েছেন। এবার হাসনাত আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পেতে দেরির পিছনে আমলাতন্ত্রকেই দায়ী করে দায় সারলেন। অপরদিকে আন্দোলনকারীরা কোনও মতেই পিছু হঠতে নারাজ। তাঁরা বলেই দিচ্ছেন যতক্ষণ না সুরাহা না হচ্ছে, ততক্ষন তাঁরা পথ থেকে সরবেন না। অর্থাৎ আন্দোলন চলবে। রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, এটা মুহাম্মদ ইউনূস ও তাঁর সরকারের কাছে যথেষ্ট চাপের কারণ।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ইউনূসের, চরম ঝটকা হাসিনার! পরিবর্তনের ডাক সেনাপ্রধানের

Next Post

ডাস্টবিনে হাসিনার ছবি! কোন নোংরা খেলায় মাতলেন বাংলাদেশের উপদেষ্টারা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি