• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দূর্বল ইউনূসের বাংলাদেশে  জ*ঙ্গিবাদের বাড়বাড়ন্ত  এবার রেড অ্যালার্ট জারি

দূর্বল ইউনূসের বাংলাদেশে জ*ঙ্গিবাদের বাড়বাড়ন্ত এবার রেড অ্যালার্ট জারি

Rupendu Das by Rupendu Das
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 বাংলাদেশে আগে ভালো ধান চাষ হতো। পদ্মার ইলিশ যে কতটা সুস্বাদু, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই বাংলাদেশের মাটিতে এখন জঙ্গি চাষ হচ্ছে। চাষ হচ্ছে মৌলবাদী শক্তির। যে হাসিনার আমলে এরা মাটির তলায় গুটিয়ে থাকত, যেভাবে সাপ গুটিয়ে থাকে, এখন তারাই ফনা তুলতে শুরু করেছে। আর এর জন্য দায়ী তদারকি সরকার প্রধান ইউনূস। সরকার এখন জঙ্গিদের বিরাট বড়ো স্পনসর। আর উস্কানি দিচ্ছে পাকিস্তান। কোনও কোনও প্রান্ত থেকে বলা হচ্ছে, ডিপস্টেটও এই কুচক্রে সামিল।

ADVERTISEMENT

বাংলাদেশে যে নানা প্রান্তে জঙ্গি শিবির তৈরি হয়েছে, তারা একটা তালিকা নিউজ বর্তমান কিছুদিন আগেই প্রকাশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের গোয়েন্দা সংস্থা র-য়ের এক শীর্ষ কর্তা ভারতে একটি গণমাধ্যমের কাছে তালিকা তুলে দিয়েছেন। সেই তালিকা রয়েছে তদারকি সরকার প্রধান ইউনূসের বাড়ির ১০০ মিটারের মধ্যে একটি জঙ্গি শিবির তৈরি করা হয়েছে। সেই শিবিরের ওপর চক্কর কাটছে ড্রোন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগে দক্ষিণ এশিয়া সহ বিশ্ব জানত পাকিস্তান জঙ্গি কার্যকলাপে মদত দেয়। তার প্রমাণও পাওয়া গিয়েছে। কিন্তু বাংলাদেশ কখনও জঙ্গিবাদ বা মৌলবাদকে প্রাধান্য দেবে সেটা কোনওদিন বোঝা যায়নি। অনেকের মনে হয়েছিল জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন সূর্যের উদয় হবে। নতুন সূর্য উঠেছে ঠিক। তবে সূর্যের বলয় ঢেকে রেখেছে বিভিন্ন অপশক্তি। আর তারাই এখন দেশটাকে চালাচ্ছে।

আসলে এটা হওয়ার ছিল। আজ হোক বা কাল। কারণ, কোনও দেশের সরকার যদি দূর্বল হয় তাহলে তাঁকে ঘিরে ধরে হিংস্র হায়নার দল। একটি গণতান্ত্রিক দেশে সেই হায়নারা হলে বিরোধী রাজনৈতিক দল। আর বাংলাদেশের ক্ষেত্রে এরা হল মৌলবাদী শক্তি। সরকার থেকে তো তাদের উৎসাহ দেওয়া চলছে। আগামীদিনে তদারকি সরকারের তরফে উৎসাহ ভাতা ঘোষণা করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। অবাক হওয়ার থাকবে না যদি সরকারের তরফ থেকে তাদের অবসরকালীন একটা মোটা টাকা এবং বেশ কিছু সুযোগ সুবিধে দেওয়ার কথা ঘোষণা করা হয়। কারণ, সরকার তো জঙ্গিবাদ এবং মৌলবাদকে সমর্থন করে। যদি না করে, তাহলে কী করে তাদের এই রকেট গতিতে উত্থান ঘটল ?

গত ১৪ মাস আগে এই সব অশুভশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেখা যায়নি। এখন তারা শুধু মাথা তুলে দাঁড়িয়ে নেই, কী করে এই দক্ষিণ এশিয়া অশান্ত করা যায়, তার একটি নীল নকশা তৈরি করছে। গত জুলাই-অগাস্ট আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র লুঠ হওয়ার খবর পাওয়া যায়। সূত্রের খবর, সেই সব অস্ত্র এই জঙ্গিদের হাতে চলে গিয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে বাংলাদেশ একটি তালিবানে রাষ্ট্র রূপান্তরিত হতে পারে। মহিলাদের ঘরে থাকতে হবে। হাসিনা আমলে যেভাবে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিলেন, আগামীদিনে তাদের সঙ্গে সাংস্কৃতিক জগতের বিচ্ছেদ ঘটবে। চাকরি করা যাবে না। রাস্তার বাইরে  একা বেরোতে পারবেন না। যদিও বা ঘরের উঠোন টপকে রাস্তায় তাদের আসার ক্ষেত্রে ছাড় মেলে তাহলে কী ধরনের পোশাক পরতে হবে তার একটা গাইডলাইনও হয়তো আগামীদিনে সরকারিস্তরে প্রকাশিত হবে।

আর এই অপশক্তিকে মদত দিচ্ছে এনসিপি, বিএনপি, জামায়াত। এরা সকলেই কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষশক্তি। তারা চাইছে বাংলাদেশে আরও অন্ধকারে ডুবে যাক। তাতে তাদের আরও লাভ হবে। কিন্তু একটা বিষয় হয়তো তারা বুঝতে পারছে না। বাংলাদেশের মানুষ যদি একবার উপলব্ধি করে যে, কষ্ট করে অর্জন করা স্বাধীনতা তারা হারাতে চলেছে, তাহলে গত বছরের মতো তারাও আবার রাস্তায় নামতে দ্বিধা করবে না।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

নতুন সমীকরণে বাংলাদেশ ইউনূসের বিরুদ্ধে হচ্ছে মহাজোট কারা কারা চলে গেলেন বিরুদ্ধে?

Next Post

ইউনূসের সাজানো সংলাপ! ট্রাইব্যুনাল কোর্টের ‘রায়দান’-এ রনংদেহি হাসিনার বার্তা….

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ইউনূসের সাজানো সংলাপ!  ট্রাইব্যুনাল কোর্টের ‘রায়দান’-এ  রনংদেহি হাসিনার বার্তা….

ইউনূসের সাজানো সংলাপ! ট্রাইব্যুনাল কোর্টের 'রায়দান'-এ রনংদেহি হাসিনার বার্তা....

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি