• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বলির পাঁঠা হচ্ছেন ইউনুস?  ওয়াশিংটনে খলিলুরকে ট্রাম্পের সাইলেন্ট মেসেজ!

বলির পাঁঠা হচ্ছেন ইউনুস? ওয়াশিংটনে খলিলুরকে ট্রাম্পের সাইলেন্ট মেসেজ!

Raja Majumder by Raja Majumder
3 months ago
in bangladesh
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনেই ওয়াশিংটন উড়ে গিয়েছিলেন। তখনও টের পায়নি বাংলাদেশি মিডিয়া। ভারতের গুটিকয় সংবাদ মাধ্যম যখন এই খবর প্রকাশ করল, তখন বাংলাদেশের রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন শুরু হয়। এরপরই বাংলাদেশের প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয় খলিলুর রহমানের মার্কিন সফরের বিষয়টি। জানানো হয়, বাণিজ্যক ও অর্থনৈতিক বিষয়ে বৈঠক করতেই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। জানা গিয়েছে ওই বৈঠকে অংশ নিয়েছেন দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরও। অর্থাৎ কেবলমাত্র বাণিজ্য বা অর্থনৈতিক বিষয়ে নয়, এই সফর অন্য কোনও কারণে। সূত্র বলছে, খলিলুরকে তলব করা হয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই। যদিও আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠক হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি।

ADVERTISEMENT

ঠিক কি হচ্ছে ওয়াশিংটনে? ওয়াকিবহাল মহলের অভিমত বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব ও পরিকল্পনা কি সেটা যেমন তাঁরা জানবেন, তেমনই হোয়াইট হাউসের মতামত জানিয়ে দেওয়া হবে খলিলুর রহমানকে। রাজনৈতিক ও‌ কূটনৈতিক মহলের একাংশের মতে, আওয়ামী লিগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। একাধিক সূত্র জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার এই দাবি করেছেন। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের মার্কিন প্রবাসী শাখা সে দেশের একাধিক সাংসদ ও উচ্চপদস্থ কর্তার সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ইউরোপীয়ো দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আওয়ামী লীগকে রাজনীতির আঙিনায় নিষিদ্ধ করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। অনেকে যেমন ইউ নূস সরকারকে সরাসরি চিঠি দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ গ্রহণের ব্যবস্থা করতে বলেছে, তেমনই ব্রিটেন সরাসরি ইউনূস সরকারের প্রতি ক্ষোভ ব্যক্ত করেছে। এছাড়া ইউরোপীয়ো ইউনিয়নও বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে সওয়াল করেছে। সবমিলিয়ে চাপ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। উল্লেখ্য, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও বিগত কয়েকদিন ধরে স্লোগান তুলছেন “নো বোট, নো ভোট”। অর্থাৎ আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা চিহ্নের কোনও প্রার্থী না থাকলে আওয়ামী সমর্থকরা যেন ভোট না দেন। জানা যাচ্ছে হাসিনার আহ্বানে বাংলাদেশের রাজনৈতিক মহলে আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছে ওয়াশিংটনে। সেই রিপোর্টেও এই আশঙ্কা জানানো হয়েছে। এরপরই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে জরুরি তলব করল ওয়াশিংটন।

জানা গিয়েছে, ৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি মিস অ্যালিসন হুকার ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলাদা বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেখানে বাংলাদেশের আসন্ন নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, ভিসা বন্ড এবং আঞ্চলিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়। আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে জানান। জবাবে অ্যালিসন হুকার আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। জানা গিয়েছে এই বৈঠকে খলিলুর রহমান একটি গুরুত্বপূর্ণ চাল চালেন। তিনি গাজায় মোতায়েনের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিবাহিনীতে নীতিগতভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের আগ্রহের কথা জানান যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারিকে। ওয়াকিবহাল মহল বলছে, পাকিস্তানি গাজায় সেনা নিয়ে যেখানে এখনও অনিশ্চয়তা রয়েছে, সেখানে বাংলাদেশের সেনা পাঠানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রের মনে ধরবে। অন্যদিকে আলাদা বৈঠকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে ড. খলিলুর রহমান বাংলাদেশে আসন্ন নির্বাচন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মার্কিন ভিসা বন্ড নিয়ে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে বাংলাদেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাতেও মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। ‌ বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দাবী করেছে শুধু গত ডিসেম্বর মাসেই সে দেশে ১০ জন হিন্দু সম্প্রদায়িক হিংসার বলি হয়েছে। ৫০টির বেশি পরিবারের উপর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটেছে। ‌ এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পল কাপুর। এই বৈঠকে অংশ নেন দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। ফলে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে খুব শীঘ্রই বড় কোনও আপডেট সামনে আসবে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

হাদিকে প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধুর নাম বদলাচ্ছে বাংলাদেশ! মৌলবাদীদের কোপে আর কত?

Next Post

স্মরণীয় ১০ ই জানুয়ারি  জাতির পিতা বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন। আদৌ কি ইতিহাস জানেন ইউনূস সাহেব?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
স্মরণীয় ১০ ই জানুয়ারি   জাতির পিতা বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন।  আদৌ কি ইতিহাস জানেন ইউনূস সাহেব?

স্মরণীয় ১০ ই জানুয়ারি  জাতির পিতা বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন। আদৌ কি ইতিহাস জানেন ইউনূস সাহেব?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি