• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাদিকে প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধুর নাম বদলাচ্ছে বাংলাদেশ!  মৌলবাদীদের কোপে আর কত?

হাদিকে প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধুর নাম বদলাচ্ছে বাংলাদেশ! মৌলবাদীদের কোপে আর কত?

Raja Majumder by Raja Majumder
3 months ago
in bangladesh
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৪ সালের আগস্ট মাস থেকেই পিছন দিকে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। বলা ভালো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গণঅভ্যুত্থানের পর যাদের কাজ ছিল আইনশৃঙ্খলা ব্যবস্থা পুর্বহাল করে বাংলাদেশে একটা সুষ্ঠ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করিয়ে বাংলাদেশকে স্থিতিশীল একটা নির্বাচিত সরকার উপহার দেওয়া। কিন্তু আদতে হল ঠিক উল্টো। বাংলাদেশ আরও অরাজক এক দেশে পরিণত হল, সেখানে আইনশৃঙ্খলা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ল, পুলিশ ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, মবের হাতে দেশ চলে গেল। অভিযোগ, জামাতের নেতৃত্বে কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলির হাতে তৈরি এই মবের মূলকে আক্রান্ত হলেন আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকরা। সেই সঙ্গে আক্রান্ত হলেন ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুরা। চোখ বুজে থাকলেন মুহাম্মদ ইউনূস। তিনি কার্যত জামাতের হাতের পুতুল হয়ে বিগত ১৫-১৬ মাস কাটিয়ে দিলেন। এখন পরিস্থিতি ভিন্ন। গোটা দেশের সিস্টেম, পুলিশ, প্রশাসন এবং সেনাবাহিনীর একটা অংশের দখল নিয়ে নিয়েছে জামায়তে ইসলামী। ইউনূসের আর করার কিচ্ছুটি নেই। সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুজিবুর রহমান হলের নাম বদল করার প্রস্তাব পাস হল ওই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামাঙ্কিত ওই ঐতিহাসিক হলের নাম এবার  শহিদ ওসমান হাদি হল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। উগ্র ইসলামপন্থী এবং ভারত বিরোধী তরুণ নেতা মাস খানেক আগেই ঢাকার রাস্তায় দিনে-দুপুরে গুলিবিধ্ধ হয়েছিলেন। পরে মারা যান। বঙ্গবন্ধুকে ইসলামপন্থী এই নেতাই যেন প্রতিষ্ঠিত করতে চাইছে বাংলাদেশের এই উগ্র ইসলামিক শক্তি। ওয়াকিবহাল মহল বলছে, এর পিছনে আসল কারণটা হল ধীরে ধীরে বাংলাদেশকে উগ্র ইসলামিক এক দেশে পরিণত করার নেপথ্য প্রচেষ্টা।

ADVERTISEMENT

তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা একসময় চরমে ওঠে। সে সময় পরিকল্পিতভাবে ভারত-বিরোধী জিগির তুলে দেওয়া হয়েছিল। আবারও আক্রান্ত হয় বঙ্গবন্ধু ঐতিহাসিক ৩২ ধানমণ্ডির বাড়িটি। আক্রান্ত হয়েছিল ছায়ানটের মতো বেশ কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়। এছাড়া আক্রমণ শানানো হয়েছিল রাজশাহী ও খুলনায় ভারতের উপ হাইকমিশনের দফতরেও। সবমিলিয়ে সে সময় ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন একেবারেই তলানিতে চলে যায়। অন্তর্বর্তী প্রশাসনের তরফেই দাবি করা হয়, হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। এখন কার্যত বন্ধ ভিসা দেওয়ার প্রক্রিয়াই। অন্যদিকে, হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ এবং ইসলামিক ঐক্য মঞ্চ মূল অপরাধীদের গ্রেফতারের দাবিতে এখনও রাজপথে। তাঁদের হুঁশিয়ারি, হত্যাকারীদের ধরা না গেলে তারা নির্বাচন বানচালের পথে নামবেন। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এই সুয়োগকে কাজে লাগিয়ে আসলে বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচাল করতে চাইছে ওই অংশটি। এই অস্থির পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ঐতিহাসিক মুজিব হলের নাম বদলে সদ্য নিহত তরুণ নেতার নামে রাখার সিদ্ধান্ত নিল। এ ক্ষেত্রে উল্লেথ করা যেতে পারে, সম্প্রতি বাংলাদেশের ওই প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দখল করেছে জামায়াতে ইসলামির সংগঠন ইসলামিক ছাত্রশিবির। বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে, ওসমান হাদি পৃথক সংগঠন করলেও তার পেছনে মূল প্রেরণা ছিল জামায়াতে ইসলামির। তাই তাঁকে শহীদের মর্যাদা দিতে এত তৎপর জামায়েত। আর এই সুযোগে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলার চেষ্টাও করছে জামাতের ছাত্রশিবির। যদিও জাতির পিতা বঙ্গবন্ধুর নামাঙ্কিত হলের নাম বদলে হাদির নামে রাখার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত, কেউ কেউ প্রতিবাদও করছেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অন্যদিকে, ইসলামি মৌলবাদীদের কোপ পড়ল হিন্দুদের আরেকটি অন্যতম উৎসব মকর সংক্রান্তি বা পৌষ পার্বণে। পৌষ শেষে জমিতে নতুন ধান ওঠার উদযাপন হিসেবে পৌষ পার্বণ উৎসব এতদিন দুই বাংলার বুকেই পালিত হয়ে আসছে। এবার এই আনন্দোৎসবকে এবছর ‘হারাম’ তকমা দিয়ে মকর সংক্রান্তি পালনে ফতোয়া জারি করল ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীরা। মূলত হিন্দুদের উদ্দেশেই তাঁদের ফতোয়া, নিজেদের এলাকায় কোনওরকম অনুষ্ঠান পালন করা চলবে না। দুই বাংলা এতদিন একসঙ্গে মেতে উঠত নবান্ন উৎসবে। পদ্মাপাড়ে বেশ সমারোহ করেই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ পালিত হয়ে আসছে এতদিন। কিন্তু বদলের বাংলাদেশে, মুহাম্মদ ইউনূসের বাংলাদেশে এবার হিন্দুদের যে কোনও উৎসব পালন করতে হয় কড়া নিরাপত্তার মোড়কে। এবছর বাংলাদেশের দিকে দিকে প্রচার চলছে, মকর সংক্রান্তি নাকি ইসলামের পক্ষে হারাম! তাই তাতে অংশ নেওয়া যাবে না। এর জেরে চরম আতঙ্কে সে দেশের হিন্দু সমাজ। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এতদিন জামায়তে ইসলামী বাংলাদেশে যা যা ইনভেস্ট করেছে, এবার তার ফসল তোলার কাজ শুরু করল। ভোট যত এগিয়ে আসবে, এ ধরণের নানা ফতোয়া, স্বাধীনতার স্মৃতি মুছে দেওয়ার প্রচেষ্টা সামনে আসবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বিএনপির চেয়ারম্যান হয়েই কেন তারেক বললেন, ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না?

Next Post

বলির পাঁঠা হচ্ছেন ইউনুস? ওয়াশিংটনে খলিলুরকে ট্রাম্পের সাইলেন্ট মেসেজ!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
বলির পাঁঠা হচ্ছেন ইউনুস?  ওয়াশিংটনে খলিলুরকে ট্রাম্পের সাইলেন্ট মেসেজ!

বলির পাঁঠা হচ্ছেন ইউনুস? ওয়াশিংটনে খলিলুরকে ট্রাম্পের সাইলেন্ট মেসেজ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি