বাংলাদেশে আত্মপ্রকাশ হল নতুন রাজনীতিক দলের। জাতীয় নাগরিক কমিটি বা এন সি পি। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসাবে নাম ঘোসনা করা হয়েছে নাহিদ ইসলামের। দলটির সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন। তার আগেই নাহিদ ইসলাম অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার পদ থেকে পদত্যাগ করেছেন। যা নিয়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা। যদিও নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, নতুন দল গঠনের জন্য তিনি পদত্যাগ করলেন।
এদিকে নাহিদ ইসলামের জায়গায় বসানো হচ্ছে মাহফুজ আলম। যে কট্টর ভারত বিরোধী বলে পরিচিত। এই মাহফুজ আলমই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অখণ্ড বাংলার একটি মানচিত্র। ভারতের কিছু অংশ বাংলাদেশের দাবি করেছিলেন তিনি। যদিও তার পোস্ট ঘিরে সমালোচনা শুরু হলে, সেই পোস্ট তিনি ডিলিট করে দেন।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার মানিকনিয়া এভিনিউতে বিশাল সমাবেশ করে প্রতিষ্ঠা হল জাতীয় নাগরিক কমিটি। দলের শীর্ষ পদে বসানো হয়েছে নাহিদ ইসলামকে। আহ্বায়ক পদে রাখা হল তাকে। সমাজবিদ্যার ছাত্র নাহিদ। ২ বছর হল, ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। বাংলাদেশে কেন কোনও ছাত্র আন্দোলন শেষ লক্ষ্যে কেন পৌঁছতে পারে না, সেই বিষয়ে গবেষণা করেছেন ২৬ বছরের নাহিদ।
আহ্বায়ক হিসাবে নাহিদের সঙ্গে যুগ্ম হিসাবে সামান্থা শারমিন। নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিতে হবে। তার দাবিকে মান্যতা দিয়ে সামান্থা কে যুগ্ম পদে বসানো হয়েছে। দলের সচিব আখতার হোসেন। প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পটওয়ারি, মুখ্য সংঘটক হিসাবে সর্জিস আলম।তার সঙ্গে থাকছেন হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণ অঞ্চল দেখবেন হাসনাত এবং উত্তরাঞ্চল দেখবেন সার্জিস।
জাতীয় নাগরিক কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে বাংলাদেশের জন্ম হয়েছে আরও একটি ছাত্র সংগঠনের। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বুধবার তুমুল অশান্তির পর ঠিক হয় ২০৫ সদস্যের যে কমিটি তৈরি হচ্ছে, তার নেতৃত্ব দেবে আবু বাকের মজুমদার। এই সংসদ গঠন করা নিয়ে নতুন করে উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর।












Discussion about this post