• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লির বার্তা নিয়েই  ঢাকায় ট্রাম্পের দূত। বড়ো খেলা শুরু ঢাকায়

দিল্লির বার্তা নিয়েই ঢাকায় ট্রাম্পের দূত। বড়ো খেলা শুরু ঢাকায়

Rupendu Das by Rupendu Das
1 month ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ঢাকা সফর করছে পল কাপুর। তিনি দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান। ঢাকা পৌঁছে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ একটি প্রতিনিধিদল জ্বালানি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন। মঙ্গলবার রাতে দুই দিনের সফরে ঢাকা পৌঁছান পল কাপুর। ঢাকায় তিনি স্বীকৃত প্রতিটি রাজনৈতিকদলের সঙ্গে বৈঠক করেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকা এলেন ট্রাম্পের বিশেষ দূত পল কাপুর। কোনও কোনও গণমাধ্যমে বলা হচ্ছে ইউনূস আমলে হওয়া বাংলাদেশ আমেরিকা চুক্তির বিষয়ে কথা বলতেই ঢাকায় এসেছেন পল কাপুর।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে ড. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, বৈঠক হয়েছে ফলপ্রসু। এছাড়া  এই বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী, পরাষ্ট্রপ্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক যে ভালো হবে, তা নিয়ে বিস্ময়ের কিছু নেই। কারণ, পল কাপুর যা যা চান সেই সব বিষয়ে আগেই পল কাপুরের সঙ্গে খলিলুর রহমানের আগেই কথা হয়ে গিয়েছে। খলিলুর রহমান তদারকি সরকারের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ওই পদে থাকাকালীন তিনি বেশ কয়েকবার আমেরিকা সফর করেন। সেই সফরেই খলিলুরের সঙ্গে চুক্তির বিষয়ে কথা হয়েছে বলে রাজনৈতিকমহলের একাংশ মনে করছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের সঙ্গে আমেরিকা বাণিজ্যচুক্তি করে।

ADVERTISEMENT

পল কাপুর শুধু বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেননি। এই নিয়ে কোনও সন্দেহ নেই যে কাপুরের ঢাকার সফরের অন্যতম উদ্দেশ্য দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি। পাশাপাশি তিনি আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক নীতি নির্ধারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং, বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতি, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশি দেশগুলির সম্পর্ক, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের কৌশল নির্ধারণে মার্কিন যুক্তরাষ্ট্র কী চায়, সে সবের নিরিখে পল কাপুরের ঢাকা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর সফর নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্তা পদ্মাপারে নতুন সরকার গঠনের পরে পরেই বাংলাদেশ এলেন। ফলে, বাংলাদেশের জাতীয় রাজনীতিকে অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে তিনি কী মত দেন, তা নিয়েও কিন্তু কৌতুহল তৈরি হয়। মনে রাখা দরকার, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। তাদের ওপর পূর্বতন সরকার জারি করে নিষেধাজ্ঞা, যা আজও বহাল। হাসিনা কিছুদিন আগে হওয়া দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সুষ্পষ্টভাবে বলেছেন, তদারকি সরকারের আমলে জারি হওয়া নিষেধাজ্ঞা এখন তামাদি হয়ে গিয়েছে। যদিও বিএনপির তরফে এখনও এই নিষেধ নিয়ে অবস্থান স্পষ্ট নয়। তবে তারেক রহমান সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, তিনি কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতি নন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

পল কাপুরের ঢাকা সফর নিয়ে কৌতুহল তৈরির আরও বড়ো কারণ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁর সম্ভাব্য বৈঠক। তিনি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন, তা নিয়েও নানা জল্পনা তৈরি হয়। বাণিজ্যচুক্তির বিষয়টি ইউনূস আমলেই ফয়সালা হয়ে গিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই চুক্তি হুট করে নির্বাচনের তিন দিন আগে হয়নি। এক বছর আগে আমরা বাণিজ্য ঘাটতি নিয়ে কথা শুরু করি। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত টানা আলোচনা চলে।’ ‘চুক্তিতে এন্ট্রি ও এক্সিট ক্লজ আছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘নোটিফিকেশন না হওয়া পর্যন্ত এটি কার্যকর হয় না এবং চাইলে ৬০ দিনের নোটিশে বেরিয়ে আসা যায়। সুতরাং আমরা বাংলাদেশকে কোনো বিপদে ফেলিনি। ভিয়েতনাম, কম্বোডিয়া বা ইন্দোনেশিয়ার চুক্তির ভাষা খেয়াল করলে দেখবেন, আমরা ভালো অবস্থানে আছি। এই চুক্তি “বাংলাদেশ ফার্স্ট” নীতির সঙ্গে মোটেও সাংঘর্ষিক নয়।’ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি তাঁদের জানিয়েছি যে, ইতিমধ্যে দুজন বাংলাদেশি মারা গেছেন, সাতজন আহত হয়েছেন। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এই সংখ্যা বাড়তে পারে। একই সঙ্গে আমাদের মতো দেশে এই যুদ্ধের যে প্রতিক্রিয়া হবে, সেটা বহন করা দুঃসাধ্য। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনীতিকে একটা সুযোগ দিয়ে সংঘাত-সমস্যা যেন সমাধানের প্রচেষ্টা করেন, সেটা বলেছি।’

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Paul Kapur US Bangladesh Delhi
Previous Post

খলিলুরের খেলায় বিএনপি’র গলার কাঁটা ইউনূস! যুক্তরাষ্ট্রের চুক্তিতে ফাঁপড়ে বাংলাদেশ

Next Post

আওয়ামী লীগের বড়ো খেলা। হাসিনার টার্গেট সরাসরি তারেক ।

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
আওয়ামী লীগের বড়ো খেলা। হাসিনার টার্গেট সরাসরি তারেক ।

আওয়ামী লীগের বড়ো খেলা। হাসিনার টার্গেট সরাসরি তারেক ।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি