• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগের বড়ো খেলা। হাসিনার টার্গেট সরাসরি তারেক ।

আওয়ামী লীগের বড়ো খেলা। হাসিনার টার্গেট সরাসরি তারেক ।

Rupendu Das by Rupendu Das
1 month ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

প্রশ্নটা আগেও ছিল। বিএনপি সরকার গঠনের পর প্রশ্নটা গতি পেয়েছে। প্রশ্ন হল আওয়ামী লীগকে কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফেরাতে চায় বিএনপি? আলোচনা কিন্তু আজও অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগের অফিস একটার পর একটা খুলতে শুরু করেছে। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরব নানা মহল। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে কোনও খবর এখনও প্রকাশিত হয় ন। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে হাসিনাকে নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। আগামীদিনেও যে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে হাসিনার দেওয়া একটি সাক্ষাৎকার নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে। হাসিনার বক্তব্যকে উদ্ধৃত করে  সাক্ষাৎকারের শিরোনাম করা হয়েছে। সাক্ষাৎকারের একটি অংশে হাসিনা জানিয়েছেন, “আমার সময়েও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি। ” সাক্ষাৎকারের শিরোনামে সেটাই রাখা হয়েছে। আর এখানেই জল্পনা আর প্রশ্নের জন্ম। তবে কি হাসিনার টার্গেট এখন আর ইউনূস নন , তারেক? কারণ, বাংলাদেশ ভোট নিয়ে হাসিনার বিবৃতি আমাদের সকলের স্মরণে রয়েছে। হাসিনা বলেছিলেন, ভোটের নামে প্রহসন হয়েছে। খাতাকলমে ভোট ১২ ফেব্রুয়ারি হলেও আগের রাত, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয় ছাপ্পা। বিএনপি যাতে ক্ষমতায় আসীন হতে পারে, সে কারণেই তদারকি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়নি। আর এর পিছনে তারেক রহমানের প্রচ্ছন্ন সমর্থন ছিল।

ADVERTISEMENT

সম্প্রতি বিএনপির একটি জনসভায় তারেক রহমানের দেওয়া ভাষণ ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিরও সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে তারেককে বলতে শোনা যায়, “ আজ শেখ হাসিনা যে কথা বলেছে, শেখ হাসিনার এই জবাব আমি দেব। হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে।  ”

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মনে করা হচ্ছে তারেক রহমানের এই ভিডিও বার্তা কানে গিয়েছে হাসিনার। তাই, এখন তাঁর নিশানায় ইউনূস নন, তারেক রহমান। হাসিনা প্রতিনিয়ত বলে চলেছেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে। সরকারে পরিবর্তন হয়েছে। কিন্ত দেশজুড়ে ধ্বংসযজ্ঞ আর হত্যালীলা বন্ধ হয়নি। বন্ধ হয়নি আওয়ামী লীগের ওপর অত্যাচার। তাদের ওপর লাগাতার আক্রমণ, সন্ত্রাস চলছে। আমরা প্রতিটি ঘটনার বিচার করব। কেউ রেহাই পাবে না। এমনকী তারেক রহমানের দেশে ফেরা নিয়েও মুখ খুলেছেন হাসিনা। বলেছেন, “আমি সব জানি। ” একই সঙ্গে সারা দেশে মামলা করারও নির্দেশ দিয়েছেন হাসিনা। বলেছেন, দলের যে সব নেতা কর্মী হামলার শিকার, তারা আদালতে ইউনূসকে জড়িয়ে মামলা দায়ের করুক। আগামীদিনে এই সব নথি কাজে আসবে। এছাড়াও যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হল চলতি মাসের তিনটি দিন ৭, ১৭ এবং ২৬ মার্চ কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন হাসিনা। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই তিনটি দিনের বিশেষ গুরুত্ব রয়েছে।

প্রথমে আসা যাক ৭ মার্চের কথায়। ১৯৭১-য়ের এই দিনে ঢাকার রমনায় সোহরাওয়ার্দি উদ্যানে এক জনসভায় ভাষণ দেন মুজিবুর রহমান। ওই ভাষণ মঞ্চ থেকে স্বাধীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। সেই ভাষণে তিনি উচ্চারণ করেছিলেন – “ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ”  ১৭ মার্চ শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী। অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়মী লীগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকায় ধানমণ্ডি ৩২ এ মুজিবুর রহমানের বাড়ি যেটা জাতীয় সংগ্রহশালা ছিল, সেটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই বাড়িতে কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। ‌ব্যক্তিগত উদ্যোগে যাওয়া কয়জন নারী ও পুরুষ হেনস্থার শিকার হন। ফুল নিয়ে একজন রিকশচালক চালক শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।‌  আর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস। ‌হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লিগ ও তাদের সহযোগী সংগঠনগুলি স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্যত্র দিনটি উদযাপনের সুযোগ পায়নি। স্মৃতিসৌধে এবং অন্যত্র স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হন আওয়ামী লিগের বেশ কিছু নেতা-কর্মী।

ওয়াকিবহাল মহলের মতে, চিন্তাভাবনা করেই ওই তিনটি দিন নির্বাচন করেছেন হাসিনা। ওই তিনটি দিনের সঙ্গে আওয়ামী লীগের আবেগ জড়িয়ে রয়েছে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: BANGLADESHHasinaTarique
Previous Post

দিল্লির বার্তা নিয়েই ঢাকায় ট্রাম্পের দূত। বড়ো খেলা শুরু ঢাকায়

Next Post

ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা। কী ভাবছে বিএনপি’র সরকার ?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা।  কী ভাবছে বিএনপি’র সরকার ?

ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা। কী ভাবছে বিএনপি’র সরকার ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি