• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কষে লাথি খেল ইউনূসের “প্রপাগান্ডা” গং! এবার কি করবেন ইলিয়াস-পিনাকীরা?

কষে লাথি খেল ইউনূসের “প্রপাগান্ডা” গং! এবার কি করবেন ইলিয়াস-পিনাকীরা?

administrator by administrator
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরওয়ার, জুলকারনাইন সায়ের হোক বা অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য। প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেছিলেন বাংলাদেশে জামায়াতের সরকার গঠন করে দেওয়ার। কিন্তু জনগণের রায়ে বিশাল জনমত নিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসতে চলেছে বিএনপি। কিন্তু এত বড় নির্বাচন, নির্বাচনের ফলাফল দেখার পরও যদি আপনি ফেসবুক বা ইউটিউবে একটি পোল বা ভোটের ব্যবস্থা করেন, যে আপনি ক্ষমতায় কাকে দেখতে চান বিএনপি না জামাতকে? দেখবেন, ৮০ শতাংশ বা তার বেশি ভোট পড়বে জামাতের দিকেই। যদিও আসল গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া ভোটের ফলাফল অন্য কথা বলে দিল। এর থেকে একটাই ব্যাপার স্পষ্ট, এই ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা তৈরি করা যায়, সেটাকে আরও আরও উঁচুতে নিয়ে যাওয়া যায়। মানুষের কল্পনার ফানুস আরও বড় করে দেওয়া যায়। কিন্তু বাস্তবের মাটিতে সেই কল্পনার ফানুস চুপসে গিয়ে মুখ থুবড়ে পড়ে। আর সেটাই আরও একবার প্রমান হল বাংলাদেশে। রঙিন চশমা লাগানো মিথ্যার জগত এবং কঠিন বাস্তব যে এক নয়, সেটা হয়তো এখন অনেকেই বুঝতে পারছেন।

ADVERTISEMENT

ঘটনা হল, বিদেশে নিরাপদ দুরত্বে বসে একদল মানুষ কোটি কোটি ডলার খরচ করে ক্রমাগত বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভুলপথে পরিচালনা করে গিয়েছে। তাঁরা নিজেদের অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক বা সাংবাদিক হিসেবে দাবি করে, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে এসে নানা ধরণের পরামর্শ, হুমকি, ধমকি দিয়ে গিয়েছেন দিনের পর দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পরিকল্পিত প্রচারণা বা ক্যাম্পেইন মূলত বাস্তবতাকে অস্বীকার করেই চালানো হচ্ছিল। তাঁদের কু-পরামর্শ একটা দেশকে কার্যত ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল প্রায়। সুদূর ফ্রান্সে বসে পিনাকী ভট্টাচার্য, কিনবা যুক্তরাষ্ট্রে বসে ইলিয়াস হোসেন, কনক সারওয়ারের মতো মানুষজন আন্দোলনরত ছাত্রদের কার্যত হাইজ্যাক করে তাঁদের দিয়ে একের পর এক জঘন্য কাজ করিয়ে গিয়েছে। গণঅভ্যুত্থানের পরই আমরা দেখেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের ভিতর ঢুকে একদল উশৃঙ্খল যুবক-যুবতীর উদ্দাম নৃত্য এবং লুটপাট। এমনকি বর্ষীয়ান মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে উল্লাসের দৃশ্য দেখে তো গোটা বিশ্বের লজ্জায় মাথা হেঁট হয়েছিল। কিন্তু এই প্রপাগান্ডা গংয়ের তাতে কোনও হেলদোল ছিল না। বরং তাঁরা সেটাকে বিজয়ের উল্লাস প্রমান করে আরও সব জঘন্যা কাজ করতে উদ্বুদ্ধ করেছিলেন বাংলাদেশের নবীন প্রজন্মকে। এরপর আমরা দেখেছি ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে ঐতিহাসিক বাড়িটির উপর উন্মত্ত জনতার ঝাপিয়ে পড়ার দৃশ্য। সেদিনও এই ইলিয়াস, পিনাকীরা ফেসবুকে অনলাইন থেকে একের পর এক নির্দেশ দিয়েছিলেন। এমনকি ফ্রান্সে বসেই পিনাকী সেদিন আন্দোলনকারীদের নির্দেশ দিয়েছিলেন কোথায় পে লোডার রাখা আছে, কিভাবে তা নিয়ে এসে ৩২ নম্বর বাড়িটি ধ্বংস করতে হবে। সেটাও গোটা বিশ্ব দেখেছিল। একবার নয়, একাধিকবার বঙ্গবন্ধু শেথ মুজিবর রহমানের স্মৃতি বিজরিত বাড়িটিতে আক্রমণ হয়েছে। আর প্রতিবারই তাতে ইন্ধন দিয়েছেন এই ইলিয়াস-পিনাকী গং। আবার ইউনূসের জমানায় সবচেয়ে বেশি যেটা মাথাচাড়া দিয়েছিল, সেই মব সন্ত্রাসও এই মহান বাংলাদেশি ইউটিউবারদের মস্তিষ্কপ্রসুত বলেই দাবি করেন অনেকে। এমন অনেক ভিডিও রয়েছে, যেখানে পিনাকী বা ইলিয়াস কোথায় মব সৃষ্টি করে কি কি করতে হবে তা বলে দিচ্ছেন। আবার বাংলাদেশে ভারতবিরোধিতার হাওয়া জোরদার করতেও এই ইউটিউবাররা উঠেপড়ে লেগেছিলেন। এক পর্যায়ে অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছিল ভারত সরকার। পিনাকী ভট্টাচার্য সেসময় তাঁর ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তাঁর শত্রুদেরকে চিনে’। ফলে বোঝাই যাচ্ছে, কি পরিমান ফলস প্রপাগান্ডা চালিয়েছিল এই ইউটিউবাররা। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা যে খুব একটা সফল হয়েছেন, তা বলা যাবে না। কিন্তু রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, পুরোপুরি সফল না হলেও ইলিয়াস, কনক, পিনাকীরা খুব একটা ব্যর্থও হননি। কারণ, তাঁরা যে বিদ্বেষ ও হিংসার অঙ্কুর গ্রথিত করে দিয়েছেন বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে, বিশেষ করে যুব সামাজের মধ্যে। তা আগামীদিনে বটবৃক্ষের রূপ নিতে পারে। আর ইলিয়াস, পিনাকীরা আংশিক দমে গেলেও যে থেমে যাবেন তা নয়। তাঁরা তাঁদের প্রপাগান্ডা চালিয়ে যেতেই পারেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বিএনপি’র কাছে ‘শাঁখের করাত’ আ. লীগ! তারেক প্রধানমন্ত্রী হলেই হাসিনাকে ফেরাতে বাধ্য!

Next Post

শপথ পরানোর লোক খুঁজছে সরকার! তারেকের শপথ দেরিতে হলেও কাটবে না “সংকট”

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
শপথ পরানোর লোক খুঁজছে সরকার! তারেকের শপথ দেরিতে হলেও কাটবে না “সংকট”

শপথ পরানোর লোক খুঁজছে সরকার! তারেকের শপথ দেরিতে হলেও কাটবে না “সংকট”

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি