• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তারেকের গলার কাঁটা গঙ্গাজল বন্টন চুক্তি! ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি কতটা হবে?

তারেকের গলার কাঁটা গঙ্গাজল বন্টন চুক্তি! ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি কতটা হবে?

Raja Majumder by Raja Majumder
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দীর্ঘকাল পর বাংলাদেশে এমন একটি সরকার গঠিত হতে চলেছে যেখানে আওয়ামী লীগ বিরোধী দল তো দূরের কথা কোনও চিত্রেই নেই। ফলে এই বিএনপি সরকারের ওপর সাধারণ মানুষের প্রত্যাশা আরও বেশি। বিগত ১৮-১৯ মাসে মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার একাধিক দেশের সঙ্গে চুক্তি বা অধ্যাদেশ জারি করেছে যা কিনা বেশ বিতর্কিত। ইউনুস সরকার ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। যেটাও এই নতুন সরকারের জন্য বিড়ম্বনার সামিল। ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের সামনে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কিভাবে ঢাকা ও নয়া দিল্লির মধ্যে সম্পর্কে উন্নতি করা যায়। অথবা ইউনূসের মতোই নয়া দিল্লিকে এড়িয়ে অন্যান্য দেশের উপর নির্ভরশীল হয়ে তারেক রহমান তাঁর বিদেশনীতি পরিচালনা করবেন, সেটাও এখন দেখার। তবে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে বেশ চাপে পড়েছেন। যেহেতু এখনও বাংলাদেশের ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব তাদেরই।

ADVERTISEMENT

বাংলাদেশে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারি। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত ছাড়াও পাকিস্তান, চিন, মলদ্বীপ, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রুনেই, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানের রাষ্ট্রপ্রধানকে। জানানো হয়েছে বিএনপি-র সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই ১৩টি দেশের তালিকা প্রস্তুত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যদিও ওই সময় দিল্লি ও মুম্বইতে একটি আন্তর্জাতিক সম্মেলনে ব্যস্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা, এমনটাই স্পষ্ট করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। তার সঙ্গে ঢাকায় যাবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। কাহানি মে টুইস্ট এখানেই। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের বিদেশমন্ত্রী এর জয়শঙ্কর, যেভাবে ঢাকায় উড়ে গিয়ে সদ্য মাতৃহারা তারেক রহমানের পাশে দাঁড়িয়ে ছিলেন তা কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। সে সময় তিনি তারেকের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত শোক বার্তা তুলে দিয়েছিলেন। মাত্র চার ঘণ্টার ওই সফরে ভারতের বিদেশমন্ত্রী সৌজন্য সাক্ষাতটুকু করেননি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে। কূটনৈতিক বার্তা স্পষ্ট ছিল অরাজনৈতিক ও অনির্বাচিত এই সরকারকে ভারত সরকার মান্যতা না দিলেও বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি’র প্রতি ভারতের আস্থা রয়েছে। যেমনটা ছিল আওয়ামী লীগের ক্ষেত্রেও। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এটাই ছিল নরেন্দ্র মোদির একটা মাস্টারস্ট্রোক। ভারত যে বিএনপি’র পাশেও দাঁড়িয়েছে সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের আম জনতাকে। কিন্তু এবার তারেকের শপথ অনুষ্ঠানে মোদি বা জয়শঙ্কর কেউই যাচ্ছেন না।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিন্তু যেটা জানা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ওই চিঠিতে। ঘটনাচক্রে, বাংলাদেশ নির্বাচনে তারেকের দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ও ইংরেজিতে পোস্ট করে তারেক রহমানকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলেন। এরপর নির্বাচনী ফলাফল প্রকাশের পর মোদি সরাসরি ফোন করেন তারেক রহমানকে। সেটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। পাল্টা সৌজন্য দেখিয়েছিল বিএনপিও। জানা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তারেক রহমানকে ফোন করেন ও শুভেচ্ছা জানান। ফলে এখন দেখার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তারেক রহমান প্রথম কোন দেশে সফর করেন। জানা যাচ্ছে, ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইতিমধ্যেই তারেক রহমানকে তাঁর দেশে সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। এবার ভারতের আমন্ত্রণ যাচ্ছে তারেকের হাতে। ফলে দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক প্রথম কোন দেশে যাবেন তা নিয়ে জল্পনা রয়েছেই। উল্লেখ্য দীর্ঘ শিথিলতার পর ভারত চাইছে দ্রুত দু-দেশের সম্পর্ক মেরামতি করতে। তাই, সেই প্রত্যাশা বাস্তবায়িত করতেই প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পরই তারেক রহমান যাতে ভারত সফরে আসেন সে ব্যাপারে আগেভাগে তৎপর হয়েছে নয়াদিল্লি। কিন্তু এটাই এখন তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি কোন দেশে যান সেটাই কূটনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন।

দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন আবর্তিত হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করেই। ইউনূস সরকারের বিদায়ের পর, বাংলাদেশ একটি নির্বাচিত সরকার আসতে চলেছে। যার প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি শপথ নেবেন। শপথ নেওয়ার পর, তিনি প্রথম কোন দেশে সরকারি সফরে যান তা নিয়ে কৌতূহল অবশ্যই থাকবে। চিন, পাকিস্তান নাকি নিকট প্রতিবেশী ভারত? নাকি এই সাময়িক দ্বন্দ্ব পাশ কাটিয়ে তারেক রহমান মধ্যপ্রাচ্য বা পশ্চিমা বিশ্বের কোন দেশে প্রথম সরকারের সফর করেন সেটাই দেখার। তবে ভারতের হাতে রয়েছে সবচেয়ে বড় অস্ত্র। সেটা হল গঙ্গাজল বন্টন চুক্তি, যা চলতি বছরে ডিসেম্বরে শেষ হবে। ফলে তারেক রহমানকে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেই হবে এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। গঙ্গা জল বন্টন চুক্তি এই মুহূর্তে বাংলাদেশের গলার কাঁটা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সেই কাঁটা কিভাবে ওপড়ান, সেটাই এখন দেখার। কারণ ভারত যা রাজনৈতিক ও কূটনৈতিক চাল চেলে রেখেছে সেটা সামলাতেই তারেক রহমানকে যথেষ্ট কসরত করতে হবে। তারেক কী পারবেন সেই সাহস জোগাড় করতে?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

তারেকের শপথে নেই মোদি-জয়শঙ্কর! তবুও শপথ নিয়েই দিল্লি আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক

Next Post

তারেকের মন্ত্রিসভায় ইউনূসের বিতর্কিত উপদেষ্টারা? কোন মাস্টারপ্ল্যানে ইউনূস রাষ্ট্রপতি!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
তারেকের মন্ত্রিসভায় ইউনূসের বিতর্কিত উপদেষ্টারা? কোন মাস্টারপ্ল্যানে ইউনূস রাষ্ট্রপতি!

তারেকের মন্ত্রিসভায় ইউনূসের বিতর্কিত উপদেষ্টারা? কোন মাস্টারপ্ল্যানে ইউনূস রাষ্ট্রপতি!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি