• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ত্রিপুরার চাই ‘চট্টগ্রাম’, শিলিগুড়ির চাই ‘রংপুর’ তৈরি ভারতীয় সেনা….

ত্রিপুরার চাই ‘চট্টগ্রাম’, শিলিগুড়ির চাই ‘রংপুর’ তৈরি ভারতীয় সেনা….

administrator by administrator
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
55
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশ মহাসাগরের অবিভাবক! নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। যিনি সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন। সেখানেই তিনি একটি অনুষ্ঠানে চিনের বাণিজ্যমহলকে আকর্ষিত করতে এ হেন বক্তব্য রেখেছিলেন। চিনের বাণিকদের বাংলাদেশে ডেকে আনতে তিনি ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকেও উপেক্ষা করতে ছাড়লেন না। চিনকে বাংলাদেশের বন্দর দান করতে তিনি ভারতের সাতটি রাজ্যের প্রসঙ্গও তুলে আনলেন। যে সেভেন সিস্টার্স ভারতের অবিচ্ছেদ্য অংশ। তবে বর্তমানে ভারত সরকার আর এটাকে সেভেন সিস্টার্স বলে না, বরং ডাকা হয় অষ্টলক্ষ্ণী নামে। কারণ, উত্তর-পূর্বের সাতটি রাজ্যের সঙ্গে এখন সিকিম যুক্ত হয়েছে। ফলে আটটি রাজ্য বা অষ্টলক্ষ্মী।
মুহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পর ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ এই বক্তব্যে রেগে কাঁই, কেউ আবার হেসে কুটিপাটি। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, যিনি আবার এখন একটি রাষ্ট্রের অস্থায়ী প্রধান, তিনি কিভাবে এরকম বক্তব্য রাখেন সেটা ভেবেই অস্থির কূটনৈতিক মহল। মুহাম্মদ ইউনূস চিনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তাঁর প্রেস সচিব দাবি করেছিলেন বাংলাদেশ ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছিল নরেন্দ্র মোদির সঙ্গে একটা বৈঠকের আয়োজন করতে। কিন্তু ভারত এর কোনও উত্তর দেয়নি। এমনকি থাইল্যান্ডে আসন্ন বিমসটেকের সম্মেলনের ফাঁকে যে দ্বিপাক্ষিক বৈঠকের আর্জি জানানো হয়েছিল সেটাও কার্যত খারিজ করে দিয়েছে ভারত। অর্থাৎ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি নন। আর তিনি যে কূটনৈতিক সিদ্ধান্তে অনেকটাই দক্ষ, সেটা প্রমান হচ্ছে মুহাম্মদ ইউনূসের চিনে দেওয়া এই বক্তৃতায়।
বেজিংয়ে দেওয়া ওই বক্তৃতায় মুহাম্মদ ইউনূস ফের একবার ভারতের সেভেন সিস্টার্সকে কার্যত হুমকি দিলেন। তাঁর দাবি, ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওই সাতটি রাজ্য ল্যান্ডলক, বা ভূমি দ্বারা পরিবৃত্ত। সেই সঙ্গে তাঁর দাবি, বাংলাদেশ এখন মহাসমুদ্রের অবিভাবক বা রাজা। ফলে তিনি চিনকে আহ্বান করেন তাঁর অঞ্চল যেন প্রসারিত করে। এই বক্তব্যের অর্থ হল, চিন যেন ভারতের সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্য যেন দখল নেয়। আর বাংলাদেশের মধ্যে দিয়ে সমুদ্র বন্দরের সুবিধা নেয়। কারণ, বাংলাদেশের সমুদ্র বন্দরগুলি, বিশেষ করে চট্টগ্রাম বা মোংলা বন্দর ব্যবহার করতে হলে চিনকে ভারতের সাতটি রাজ্য অতিক্রম করতে হবে, নতুবা মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকতে হবে। এই মুহূর্তে যা কোনওটাই সম্ভব নয়। তাহলে কেন এ কথা বললেন ইউনূস?
ওয়াকিবহাল মহলের দাবি, ইউনূস জানেন তিনি বেশিদিন প্রধান উপদেষ্টা থাকতে পারবেন না। কারণ, তিনি মার্কিন ডিপ স্টেট এবং পাকিস্তানের পরিকল্পনায় বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। আসলে তিনি একজন কর্মচারি। ফলে যতক্ষণ না তাঁর কাজ শেষ হচ্ছে, ততক্ষণ তিনি পাকিস্তানের স্বার্থ দেখে যাবেন। যদিও ইউনুসের চিন ঘনিষ্ঠতা আমেরিকার জন্য কিছুটা হলেও চিন্তার। এ ক্ষেত্রে উল্লেথ করা যায়, সম্প্রতি মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি ভোয়েলের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের যে বৈঠক হয়েছিল, তাতে বাংলাদেশের সামরিক চ‌্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নিরাপত্তাজনিত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। তারপরেই আমেরিকার তরফে বাংলাদেশ সেনাকে সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আমেরিকার প্রতিদ্বন্দ্বী চিনও চায় প্রতিবেশী বাংলাদেশকে নিজেদের ‘হাতের পুতুল’ করে রাখতে। যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহজে বাংলাদেশকে বাগে আনতে না পারে। আবার সে কথা মাথায় রেখেই বাংলাদেশ সেনাকে সাহায্যের অঙ্গীকার করে, সে দেশের সামরিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে চাইছেন ট্রাম্প প্রশাসন। মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি ভোয়েল আচমকাই ঢাকায় পদার্পন করেছিলেন ইউনূসের চিন সফরের কয়েক ঘণ্টা আগে। তিনি কেবলমাত্র বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গেই বৈঠক করেন।
সূত্রের খবর, মার্কিন সেনা কর্তার এই বাংলাদেশ সফর সম্ভবত ভারতের অজানা ছিল। তাই ভারত এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। আসলে মুহাম্মদ ইউনূস চিনকে পাশে নিয়ে এগোতে চাইছেন শুধুমাত্র অর্থ সাহায্যের আশায়। আবার বাংলাদেশের সেনাপ্রধান চাইছেন, চিনকে দূরে ঠেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে। আর ভারত যেন বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে না পারে। কিন্তু ইতিমধ্যেই ভারতের একটা বড় অংশ চাইছে এবার সময় এসেছে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার। এই মুহূর্তে ভারতের সেই শক্তি আছে, একাধারে চিনকে হাতে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার। কারণ, একমাত্র ভারতই পেরেছে ট্যারিফ যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঠেকিয়ে রাখতে। এবার ভারত একাই বাংলাদেশকে সবক শেখাতে উদ্যোগী হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুহাম্মদ ইউনূসের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি ফেসবুকে এক পোস্টে জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের এই মন্তব্যের তীব্র বিরোধীতা করছি। আমি মনে করি এটা ভারতের চিকেন নেকের জন্য এক ভয়ানক হুমকি। মুহাম্মদ ইউনূসের এই মন্তব্যকে মোটেই হালকাভাবে নেওয়া উচিৎ হবে না বলেই লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর মতে, ভারতের সেভেন সিস্টার্স চিনের হাতে তুলে দেওয়ার ইচ্ছাপ্রকাশকারী ইউনূসের সামনে বড় বিপদ। ওয়াকিবহাল মহল বলছে, ভারত চাইলেই চট্টগ্রাম ত্রিপুরার এবং রংপুর শিলিগুড়ির অংশ হয়ে যেতে পারে। আর তাহলে এই সেভেন সিস্টার্স আর ল্যান্ডলক থাকবে না। এই সাতটি রাজ্যও সরাসরি সমুদ্র বন্দরের সুবিধা পেয়ে যাবে। ভারতের জণগনের একটা বড় অংশই এটা চায়। তৈরি আছে ভারতীয় সেনাও। মোদি সরকার কি চাইছে সেটাই এখন দেখার।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারতের “সেভেন সিস্টার্স” চিন-কে বেচে দিল মুহাম্মদ ইউনূস! বঙ্গোপসাগরের রাজা হওয়ার দিবা-স্বপ্ন দেখছেন নোবেলজয়ী?

Next Post

ঈদের পরেই পরিস্থিতি ঘুরে যাবে বাংলাদেশে। রাষ্ট্রপতির সাথে হাত মিলিয়ে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে সেনাপ্রধান!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
68
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
65
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
70
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
41
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
26
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
30
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
35
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
47
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
81
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি