• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
টার্গেট ভারত? কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে পাক গুপ্তচর সংস্থা ‘আইএসআই’-এর জঙ্গি প্রশিক্ষণ

টার্গেট ভারত? কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে পাক গুপ্তচর সংস্থা ‘আইএসআই’-এর জঙ্গি প্রশিক্ষণ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পাকিস্তানের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান বন্ধুত্বের যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে সিঁদুরে মেঘ দেখছে ভারত। চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান গিয়েছিল সে দেশের সেনাবাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে। সেখানে তাঁরা পাক সেনা কর্তাদের পাশাপাশি বৈঠক করেন সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআই কর্তাদের সঙ্গেও। সম্প্রতি বাংলাদেশে পাল্টা সফরে এসেছিলেন আইএসআই-এর প্রধান। যা নিয়ে বাংলাদেশ প্রশাসন চূড়ান্ত গোপনীয়তা রাখলেও সেটা প্রকাশ পেয়ে যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি পুরো বিষয়টির উপর কড়া নজর রাখছে। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে তা যথেষ্টই চমকে দেওয়ার মতো। পাক গুপ্তচর সংস্থা আইএসআই চট্টগ্রামের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প গুলিতে গিয়ে যুবকদের জঙ্গি প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছে। আরও জানা যাচ্ছে, আইএসআই প্রধান বাংলাদেশ সফরকালে রংপুরেও গিয়েছিলেন। তার সঙ্গে ছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দীন রহমানি হাফি। উল্লেখ্য এই আনসারুল্লাহ বাংলা টিম মূলত আল-কায়েদার শাখা সংগঠন হিসেবেই পরিচিত। ফলে বোঝাই যাচ্ছে একটা বড় খেলা খেলতে চলেছে পাকিস্তান।

ADVERTISEMENT

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছে, গত ২৫ ডিসেম্বর আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, ইসলামি মাহাজ, আরাকান ন্যাশনাল ডিফেন্স ফোর্স, এবং আরাকান রোহিঙ্গা আর্মির প্রতিনিধিরা একটি শরণার্থীতে শিবিরে এক বৈঠক করেছিল। মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র জনগোষ্ঠী আরাকান আর্মির বিপক্ষে থাকা এই সংগঠন গুলি মূলত “ফোর ব্রাদার্স অ্যালায়েন্স” নামে একটি নতুন জোটের তৈরি করে ফেলেছে। সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হল, এই গোপন বৈঠকটি হয়েছে বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে। যার নেতৃত্ব দিয়েছে রোহিঙ্গা আর্মি। কক্সবাজারের কুতুপালংয়ে হাজার হাজার শরণার্থী অনুষ্ঠানটি দেখতে জড়ো হয়েছিল। সেখানে জামাত নিয়ন্ত্রিত বেশ কয়েকটি জঙ্গি সংগঠন কার্যত জোর করেই রোহিঙ্গা যুবকদের এই ক্যাম্পে নিয়ে আসে। যার কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকের পর পরই বাংলাদেশে দেখা গিয়েছে আইএসআই প্রধান অসীম মালিককে। সুত্র মারফত জানা যাচ্ছে, আইএসআই প্রধান ও কয়েকজন কর্মকর্তা বাংলাদেশের রংপুরে মিলিত হয়েছিলেন জামাত ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দীন রহমানি হাফি মত কয়েকজন শীর্ষ জঙ্গি নেতার সঙ্গে। সেখানে ঠিক হয়েছে রোহিঙ্গা ক্যাম্প থেকে সমর্থ্য যুবকদের যত বেশি সংখ্যক জোগাড় করে তাদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী সময়ে সুযোগ বুঝে ভারতে নাশকতামূলক কাজ করানোর জন্য এই যুবকদের ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

ওয়াকিবহাল মহলের মতে, আরাকান আর্মির হাতে তাড়া খেয়ে রোহিঙ্গা সালভেশন আর্মি-সহ সহযোগী সংগঠনগুলি এই মুহূর্তে আশ্রয় নিয়েছে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে। পাকিস্তান চাইছে তাঁদের জন্মভূমি পুনরুদ্ধার করতে সব ধরণের সাহায্য দিতে। আর এর জন্য রোহিঙ্গা যুবকদের জঙ্গি প্রশিক্ষণ দিতে চাইছে পাক গুপ্তচর সংস্থা। পাকিস্তান এর জন্য বাংলাদেশকেও সঙ্গে নিয়েছে একটা শক্তিশালী ফ্রন্ট গঠনের উদ্দেশ্যে। ওয়াকিবহাল মহলের মতে, এতে বাংলাদেশের দুটো লাভ। একটা হল আরাকান আর্মির সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে ঘুরপথে আরাকান আর্মিকে চাপে রাখা। দ্বিতীয়টি হল এই জঙ্গি প্রশিক্ষণ শিবির গুলি হতে বাছাই করা যুবকদের আলাদা ট্রেনিং দিয়ে ভারতে পাঠানো। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে, এই পরিকল্পনার মূলে রয়েছে পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই। কার্যত জোরপূর্বক বল প্রয়োগ করে রোহিঙ্গা শিবিরগুলি থেকে যুবকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে গোপন ক্যাম্পে। রীতিমতো ভয় দেখিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির গুলিতে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বাংলাদেশ। এই কাজটা মূলত করছে জামায়তে ইসলামী আনসারুল্লা বাংলা টিম, উজির মত নিষিদ্ধ জঙ্গি সংগঠন।

ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তান কার্যত কোনঠাসা। একদিকে তারা আফগানিস্তানের হাতে মার খাচ্ছে, অন্যদিকে ভারতীয় সেনার ভয়ে কুপোকাত। ফলে ভারতের বিরুদ্ধে ঠান্ডা লড়াইয়ে এখন পাকিস্তানের হাতিয়ার বাংলাদেশ। বাংলাদেশকে করিডোর করে এর আগেও পাক গুপ্তচর সংস্থা ভারতে নাশকতার প্রচেষ্টা চালিয়েছিল। সেবারও বাংলাদেশের ক্ষমতায় ছিল বিএনপি জোট। কিন্তু শেখ হাসিনার আমলে ভারত ও বাংলাদেশ কড়া পদক্ষেপ নেওয়ায় জঙ্গি সংগঠন গুলি গুটিয়ে গিয়েছিল। কিন্তু হাসিনার পতন ও মুহাম্মদ ইউনুসের তদারকি সরকার ক্ষমতায় আসার পর একে একে সমস্ত শীর্ষ সঙ্গী নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে। বহু জেলবন্দী জেল ভেঙে পালিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে এখন জঙ্গিদের মুক্তাঞ্চল। অপরদিকে পাক গুপ্তচর সংস্থা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ সেলার একটি অংশকে। এখন দেখার ভারত কি ব্যবস্থা নেয় এর বিরুদ্ধে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশের সংবিধান যেভাবে বারবার পরিবর্তন হয়েছে, ইউনূস কী পারবেন এবার?

Next Post

সেনাপ্রধানের চরম সিদ্ধান্তে, হাসিনার মতোই পালিয়ে দেশ ছাড়তে হবে ইউনূসকে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি