বাংলাদেশের রাজনীতিতে ফের মাইনাস টু ফর্মুলার আলোচনা শুরু হয়েছে। এক এগারোর সময় ২০০৭ সালে দেখা গিয়েছিল, মাইনাস টু করার একটা চেষ্টা চলেছে। অর্থাৎ আওয়ামী লীগ ও বিএনপি দুই নেত্রীকে মাইনাস করে একটি পরিশুদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপি তৈরি করার চেষ্টা ছিল। সেই চেষ্টাতে দুই দলের অনেক নেতাই অংশগ্রহণ করেছিলেন। আওয়ামী লীগের বড় নেতারা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন বলে অভিযোগ শোনা গিয়েছিল। সেই আলোচনাটা একবার গত এক বছরে বিক্ষিপ্তভাবে শোনা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে নাকি মাইনাস টু শোনা যাচ্ছে। ইতিমধ্যেই আওয়ামী লীগকে মাইনাস করে দেওয়া গিয়েছে। এবার বিএনপি’র বিরুদ্ধে সেই চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। আসলে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি? অনেকে আবার বলছেন, মাইনাস করতে গিয়ে হয়তো শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করে দিচ্ছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সেই তত্ত্ব মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। এখন বিএনপি বিরোধী যে কর্মকাণ্ডগুলো চলছে, বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আলোচনা হচ্ছে যে, সেই দলগুলির সঙ্গে সরকারের সঙ্গে এক ধরনের সম্পর্ক রয়েছে। যারা সম্মিলিতভাবে বিএনপিকে দুর্বল করে দেওয়ার দিকে এগোচ্ছে। এরমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে রয়েছেন। তার দেশে ফেরা পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আলোচনা চলছে দেশে। কিন্তু এই মুহুর্তেও তার বিরুদ্ধে যে সমস্ত মামলা গুলি চলছে, সেগুলি এখনও সমাধান হয়নি। তবে সরকার যদি ভাবে, খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করে দিয়ে বিএনপিকে কোণঠাসা করে দেবে, তবে সেই ক্ষমতা সরকারের নেই। পাশাপাশি বিএনপিকে দুর্বল ভাবলে বিপদে পড়বে সরকার। বলছেন বিশেষজ্ঞরা।
কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সব থেকে বড় দল বাংলাদেশে। সেখানে দাঁড়িয়ে কয়েকটি ছোট রাজনৈতিক দল বিএনপিকে কোণঠাসা করবে, এমন পরিস্থিতি তৈরি হওয়া কঠিন। বলছেন বিশেষজ্ঞরা। এবং এক্ষেত্রে সরকারও করতে সাহস পাবে না। কারণ নির্বাচনের পরে সরকারেরও একটি সেফ এক্সিট প্রয়োজন। কারণ সরকারে যারা রয়েছেন তারা প্রত্যেকেই বিদেশে পাড়ি দেবেন না। ফলে দেশে থাকতে গেলে সবথেকে বড় রাজনৈতিক দল বা যে দল ক্ষমতায় থাকবে, তাদের সঙ্গে সমঝোতা করা।
অনেকে বলছেন, বিএনপির এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ভোটের রাজনীতিতে তারা এগিয়ে। তাই মাইনাস টু নয়, বরং প্লাস টু ফর্মুলাতে এই সরকার যেতে বাধ্য হবে। এবং সরকার বাধ্য হবে নির্বাচন করাতে। এখন দেখার, শেষমেষ বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।












Discussion about this post