• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
একে একে বিয়ে করছেন ছাত্র নেতা-সমন্বয়করা, জুলাই আন্দোলনের আহতরা প্রশ্ন তুলছেন এত টাকা আসছে কথা থেকে?

একে একে বিয়ে করছেন ছাত্র নেতা-সমন্বয়করা, জুলাই আন্দোলনের আহতরা প্রশ্ন তুলছেন এত টাকা আসছে কথা থেকে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
42
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

নতুন জীবনের পথে পা রাখলেন সারজিস আলম। এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয়তম ব্যক্তিদের মধ্যে অন্যতম সারজিস বিয়ে সারলেন অতি গোপনে। কাক পক্ষীও টের পেত না, যদি না বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সারজিসের বিয়ের খবর জানাতেন। জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি তিনি বিয়ে সেরেছেন। তবে কাকে তিনি জীবনসঙ্গী হিসেবে বরণ করলেন তা জানতে আরও দুই দিন লেগে যায়। উল্লেখ্য, সারজিসের আগে হাসনাত আবদুল্লাহর বিয়ের খবর সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল। গত ১১ অক্টোবর হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন বলেই খবর। এখানেই প্রশ্ন উঠছে, যে ছাত্র নেতা, সমন্বয়ক বা উপদেষ্টাদের রোজ নিয়ম করে সংবাদ মাধ্যমে দেখা যায় গরম গরম বক্তৃতা দিতে, তাঁরা কেন অতি গোপনে বিয়ে সারছেন? অতি উৎসাহী কেউ কেউ এই প্রশ্নও তুলছেন যে, কী এমন রোজগার করেন ওই ছাত্র নেতারা, যে পালা করে বিয়ের পিঁড়িতে বসছেন!

ADVERTISEMENT

গত বছরের জুন জুলাইয়ের গণ আন্দোলনের ছয় মাস পেরোতে চলল। তবু বাংলাদেশে এখনও আন্দোলনের হিড়িক চলছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এখনও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছে। অপরদিকে বন্ধ কল-কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। এই তালিকার সর্বশেষ যুক্ত হল, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। যারা গত রোববার কার্যত পুলিশের সমস্ত ব্যারিকেড ভেঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ঘেরাও করে বসেন। জুন জুলায়ে যে সহিংস আন্দোলন হয়েছিল তাতে বহু লোক হতাহত হয়েছিল। তদারকি সরকার ক্ষমতায় এসে ওই আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও সুচিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আহতদের দাবি তারা এখনো ঠিকঠাক চিকিৎসা পাননি ক্ষতিপূরণও পাননি। ফলে তারা গত শনিবার থেকে ঢাকার রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেন এবং রোববার মধ্যরাতে মুহাম্মদ ইউনূসের বাড়ি ঘেরাও করে বসেন। ছাত্রনেতা তথা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কোনরকমে পরিস্থিতি সামাল দিয়ে আহতদের সেখান থেকে সরিয়ে দেন। কিন্তু তারা এখনো ঢাকার রাস্তায় অবস্থান করছেন। আহত ব্যক্তিরা ঠিকঠাক পরিসেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়ছেন। তারাই প্রশ্ন তুলছেন এই ছাত্র নেতারা কি এমন রোজগার করেন যে একে একে বিয়ে-সারছেন?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত ৫ আগস্টে গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল। পরবর্তী কয়েকমাসে সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা মাহফুজ আলমের মতো ছাত্র নেতাদের সর্বত্র দেখা গিয়েছিল। কেউ কেউ বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা পদে আসীন, আবার কেউ কেউ সমন্বয়ক বা গুরুত্বপূর্ণ কোনও পদে বসেছেন। জুলাই গণ আন্দোলনে শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য জুলাই শহিদ স্মৃতি ফাঊন্ডেশনের গঠন হয়েছিল। অভিযোগ, সেই দফতরে গিয়ে বহু অসহায় মানুষ বিফল হয়েছেন। অনেকেই ঠিক মতো চিকিৎসা পরিষেবা পাননি। ফলে তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন।

আহতদের অনেকেই চলতশক্তি হারিয়েছেন। তবুও শ্যালাইনের চ্যানেল হাতে নিযেই তাঁরা রাস্তায় এসে বসেছেন। তাঁরাই এবার অভিযোগের আঙ্গুল তুলছেন সারজিস, নাহিদ, হাসনাতের মতো ছাত্র নেতাদের বিরুদ্ধে।

জানা যাচ্ছে, গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে সারজিস আলমের। শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমানের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। তবে পেশাগত কারণে তিনি পরিবার নিয়ে এখন ঢাকায় থাকেন। এবং সারজিসের স্ত্রী একজন কোরআনের হাফেজা। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিতান্তই ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠিকে। সেই সময় তিনি দাবিও করেছিলেন তিনি টিউশন পড়িয়ে ও কোর্স বিক্রি করে কোটি টাকা রোজগার করেন। কিন্তু সারজিস আলমের রোজগার সম্পর্কে অনেকেই অজানা। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, এরা বিয়ে করার টাকা পাচ্ছেন কোথা থেকে?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

নয়া দিল্লির প্রতি ঘনিষ্ঠতার বার্তা বিএনপি নেতৃত্বের! কোন অঙ্কে কাছে আসছে ভারত-বিএনপি?

Next Post

সেনা বিক্ষোভের মাঝেই বড় ঘোষণা, ইউনূসের সিদ্ধান্তে তোলপাড়, মূল ক্ষমতায় সেনাপ্রধান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি