বাংলাদেশে এখন দুর্বল খুঁটিতে ভর করে আছে সেদেশের অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সম্প্রতি এলেক্স সোরষের সঙ্গে বারবার বৈঠকের পরেও কার্যত তিনি কোনঠাসা বৈষম্য বিরোধী ছাত্রদের চাপে।
উল্লেখ্য আগেই জানানো হয়েছিল ১৫ ই ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের কথা। শোনা যাচ্ছে, নতুন দলের নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। যা মহম্মদ ইউনুসকে আরও চাপে ফেলছে। তবে ঠিক ৬ মাস আগে হাসিনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল এবার তার পুনরাবৃতি হল, তাও আবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে।
বিদায়ী বছরের ৫অগাস্ট কোটা সংস্কারে আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানে শেষমেশ দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় আসেন মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই ইতিহাস যে এতো তাড়াতাড়ি নিজের পুনরাবৃত্তি ঘটাবে তা বোধহয় ভাবতেও পারেননি শান্তির নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখলের মাত্র কয়েকমাস পর ফের শুরু হলো সেই ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্রদলের হাতে এবার নিজের বাসভবনে ঘেরাও মুহাম্মদ ইউনূস। সোমবার সকাল থেকে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, ইতিহাস ফের ঘুরে একই স্থানে দাঁড়িয়ে বাংলাদেশে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা উত্তাল হয়ে ওঠে ছাত্র আন্দোলনের জেরে। কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলনের জেরে শেষপর্যন্ত ৫ আগস্টে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইউনূসকে দেশের শাসন ক্ষমতায় বসায়। তারপর সময় কেটেছে ঠিক ছয় মাস। আর এরমধ্যেই বাংলাদেশে ফের একই পরিস্থিতি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭ কলেজ নিয়ে জটিলতা। বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের হতে চেয়ে ওইসব কলেজের পড়ুয়ারা আন্দোলনে নামে। এদিকে, বৈষম্য বিরোধী পড়ুয়ারা নিজেদের দাবিদাওয়া নিয়ে আলাদা রাজনৈতিক দল গড়তে চান। তাঁদের অন্যতম দাবি, মুজিব আমলের সংবিধান বাতিল করা হোক। তবে তাতে নারাজ ইউনূস সরকার।
এবার গত রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও করে রেখেছে পড়ুয়াদের একাংশ। আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে, ছ’মাস আগে ঢাকার বঙ্গভবনের সেই চেহারা। আগস্টে হাসিনা দেশ ছাড়ার ঠিক পরই বিক্ষোভকারীরা তাঁর বাসভবনে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছিল। এবার অন্তর্বর্তী প্রধানের বাড়ির বাইরে ছাত্রদের ভিড় সেই পথে যায় কিনা এখন দেখার তাই।
প্রসঙ্গত, ছাত্র নেতাদের তরফে জানানো হয়েছে প্রথমে আহ্বায়ক কমিটি নতুন দল ঘোষণা করবে। কমিটির সদস্যসচিব হতে চলেছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে।












Discussion about this post