জাতীয় গোয়েন্দা সংস্থার নবনিযুক্ত পরিচালক তুলসী গ্যাবার্ড। যাকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। তিনি নাকি ইসকনের সদস্য। ফলে সব মিলিয়ে তুলসি এখন চর্চায়।
তুলসীকে মনোনয়ন করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজে। সিনেটে ৫২-৪৮ ভোটে তুলসী গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত হয় বলে জানা গিয়েছে। খবর উঠে আসছে, তুলসীকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার কাজ দেখভালের দায়িত্বও। এমনকি গোয়েন্দা বিষয়ে ট্রাম্পকে পরামর্শ দেবেন। তুলসীর পক্ষে পড়া ৫২ ভোটের সব কটিই রিপাবলিকান পার্টির সদস্যদের। তবে গোপন সূত্রে খবর, এক রিপাবলিকান সদস্য ট্রাম্পের মনোনয়নের বিরোধিতা করেছেন। তিনি হলেন মিচ ম্যাককনেল।
জানা যাচ্ছে, সিনেটে অনুমোদনের আগে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তুলসীকে। এমনকি তার অভিজ্ঞতা না থাকায় তাকে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
এর মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিওভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বন্দুক নিয়ে তাক করে রয়েছে গ্যবাদ। কিন্তু প্রশ্ন উঠছে, কাকে টার্গেট করেছেন মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান?
এরমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন সফরে গিয়ে ডোনাল্ড ট্রপের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশাপাশি তুলসী গ্যাবাদের সঙ্গেও দেখা করেন নরেন্দ্র মোদি। তুলসীর সঙ্গে মোদীর পরিচয় বহু দিনের। নতুন দায়িত্ব নেওয়ার পর তাকে শুভেচ্ছা জানান নমো। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদি। সেখানে লেখেন, আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে দেখা হল। এই গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন। তিনি লেখেন, ভারত আমেরিকার বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে। তিনি এই সম্পর্কের সর্বদা একজন দৃঢ় সমর্থ।












Discussion about this post