• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিন সফরে  “পথের কাঁটা” জেনারেল ওয়াকার  ইউনূসের ওপর প্রবল ক্ষেপলো যুক্তরাষ্ট্র!

চিন সফরে  “পথের কাঁটা” জেনারেল ওয়াকার ইউনূসের ওপর প্রবল ক্ষেপলো যুক্তরাষ্ট্র!

Raja Majumder by Raja Majumder
8 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২১ আগস্ট পিপলস লিবারেশন আর্মির আমন্ত্রণে চিনের রাজধানী বেজিংয়ে উড়ে গিয়েছিলেন। ২৭ আগস্ট রাতে তিনি ঢাকায় ফেরেন। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাপ্রধান চিনের পিপলস লিবারেশন আর্মির গ্রাউন্ড ফোর্সের পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই-সহ ঊর্ধ্বতন চিনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, জেনারেল ওয়াকারের এই চিন সফর নিয়ে ক্ষুব্ধ ওয়াশিংটন। কারণ, বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অপ্রাকাশযোগ্য সমঝোতা হয়েছে, তাতে বাংলাদেশের আধিকারিকরা সাক্ষরও করেছেন। জানা গিয়েছে, ওই নন-ডিসক্লোজার চুক্তি মোতাবেক বাংলাদেশ চিন ও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত কোনও চুক্তি বা অস্ত্র কিনতে পারবে না। এই আবহেই বাংলাদেশ সেনাপ্রধানের বেজিং সফর। যা নিয়ে আপত্তি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জেনারেল ওয়াকারের এই চিন সফর নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতুহল ছিল। কারণ, এই মুহূর্তে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হয়ে কাজ করছে। অন্যদিকে শুল্ক যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে সম্পর্ক অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই নন-ডিসক্লোজার বাণিজ্য চুক্তিও চিনের নজরে রয়েছে। যেখানে চিনের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত কোনও লেনদেন করা যাবে না বলেই উল্লেখ রয়েছে বলে দাবি। কিন্তু আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল ওয়াকারের আলোচনায় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে সম্ভাব্য চিনা সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। এমনকি সেনাপ্রধান ওয়াকার উজ জামান চিনের প্রতিরক্ষা শিল্প সংস্থা নরিনকো গ্রুপের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও বর্তমানে ব্যবহৃত বিভিন্ন নরিনকো-সরবরাহকৃত সামরিক সরঞ্জামের আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি তাঁর সফরকালে, সেনাপ্রধান বেজিং এবং জিয়াংয়ে অবস্থিত নরিনকো গ্রুপের বিভিন্ন কারখানা এবং গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও জেনারেল ওয়াকার উন্নত অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনে নিয়োজিত চায়না অ্যারোস্পেস লং-মার্চ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এবং আইশেং ইউএভি ফ্যাক্টরিগুলিও পরিদর্শন করেন।

 

এখানেই রয়েছে টুইস্ট। বেজিং বলছে, দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে চিন।  এই আবহে যখন সেনাপ্রধান বেজিং সফরে গিয়েছেন, বাংলাদেশ ও চিনের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যাবতীয় যোগাযোগ রাখছেন ইউনূস। বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের দাবি, এই মুহূর্তে টেকনাফ, কক্সবাজারে কয়েকশো মার্কিন সেনা ঘাঁটি গেড়েছে। অন্যদিকে, চট্টগ্রামের পাহাড়ি এলাকা ও কক্সবাজারের মিয়ানমার সীমান্তের বিস্তৃর্ণ এলাকায় বাংলাদেশের আইন-শৃঙ্খলাবাহিনীর কোনও নিয়ন্ত্রণ নেই। সেখানে কট্টরপন্থী মৌলবাদী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি তাঁদের আধিপত্য বিস্তার করে ফেলেছে ইতিমধ্যেই। যা ভারত ও চিনের জন্য অত্যন্ত ঝুঁকির বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এই আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিংপিনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। তার আগেই অবশ্য ভারত ও চিনের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চিন সফর করেছেন। সবমিলিয়ে দক্ষিণ এশিয়ার মার্কিন আধিপত্য কোনও ভাবেই বরদাস্ত করবে না ভারত, একই উদ্দেশ্য চিনের। অন্যদিকে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে ঠিক হয়ে আছে। সবদিক বিবেচনা করে জেনারেল ওয়াকার উজ জামানের চিন সফর মুহাম্মদ ইউনূসের সরকারকে প্রবল চাপে ফেলল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ‘ভারতের জামাই’ জে ডি ভান্স? ট্রাম্প সরলে সুবিধা ভারতের!

Next Post

উত্তাল বাংলাদেশে, কোন পথে সেনাপ্রধান? ইউনূসের সপ্তরথীর বিদায় অথবা বিদেশ!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
উত্তাল বাংলাদেশে, কোন পথে সেনাপ্রধান?  ইউনূসের সপ্তরথীর বিদায় অথবা বিদেশ!

উত্তাল বাংলাদেশে, কোন পথে সেনাপ্রধান? ইউনূসের সপ্তরথীর বিদায় অথবা বিদেশ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি