• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভিক্ষাবৃত্তি তো অনেক হল, এবার বাংলাদেশকে বিক্রির ফন্দি ইউনূসের!

ভিক্ষাবৃত্তি তো অনেক হল, এবার বাংলাদেশকে বিক্রির ফন্দি ইউনূসের!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি যে ভারতের নজর এড়ায়নি তা নয়। তবুও ভারত ইউনুসকে ভারতে আসার অনুমতি দেয়নি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা চিন সফরে যাওয়ার আগে নাকি ভারতে আসতে চেয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। এই আবেদন জানিয়ে ঢাকা চিঠি দিয়েছিল নয়া দিল্লিকে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক সেই বিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি। এমন দাবি করেছিলেন বাংলাদেশের প্রেস সচিব স্বয়ং। যা নিয়ে কূটনৈতিক মহলে যথেষ্টই হইচই শুরু হয়েছে। মুহাম্মদ ইউনূসের চিন সফর যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী হতে পারে সেটাও জানা, তাও ভারত এই বিষয়ে খুব একটা পাত্তা দিচ্ছে না। তাহলে কি ভারত আর বাংলাদেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে? মুহাম্মদ ইউনূস চিনে গিয়ে দেখা করেছেন চিনা রাষ্ট্রপতি শি জিনপিনের সঙ্গে। একাধিক চিনা মন্ত্রী ও ব্যবসায়ীক সংগঠনের সঙ্গে আলোচনা করেছেন। জানা যাচ্ছে, মুহাম্মদ ইউনূস চিনের সঙ্গে একটি চুক্তি ও আটটি মৌ স্বাক্ষর করে ফিরেছেন। এমনকি তিস্তা নদী মহাপ্রকল্প নিয়েও চিনকে বড় প্রস্তাব দিয়ে এসেছেন তিনি। যা ভারতের কাছে আশঙ্কার বিষয় বৈকি। তবুও কেন নীরব ভারত?

ADVERTISEMENT

কূটনৈতিক মহলের মতে, মুহাম্মদ ইউনূস এমন একটা সময় চিন সফর করলেন যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে। এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতের প্রতি অসন্তুষ্ট। তাঁদের বক্তব্য, আওয়ামী লীগ ও নেত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের অতিরিক্ত ঘনিষ্ঠতা, সীমান্ত হত্যা এবং গঙ্গা ও তিস্তা নদীর জলের হিস্যা না পাওয়ার কারণে জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ দিন দিন বেড়ে চলছে। এই পরিস্থিতিতে ইউনূসের চিন সফরের আগেই ঢাকায় চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছিলেন, এই সফর সফল করার জন্য চিন প্রস্তুতি নিয়েছে। কার্যক্ষেত্রেও দেখা গেল চিন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বাড়তি গুরুত্ব দিলেন। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর দাবি, প্রধান উপদেষ্টার সফরে চিন বাংলাদেশকে ২১০ কোটি ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কার্যত ভেঙে পড়া বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে যা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই সঙ্গে চিনা ঋণের ফাঁদে পা দিয়ে ইউনূস কার্যত যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেললেন, সেটাও দাবি করছে একটা অংশ। এবার জেনে নেওয়া যাক, চিন থেকে বাংলাদেশ কি কি পেল।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রথম আলো জানাচ্ছে, চিনের প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চিনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১০০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। পাশাপাশি, মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ৪০ কোটি ডলার ঋণ প্রদান, চট্টগ্রামে চিনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫ কোটি ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫ কোটি ডলার বরাদ্দ প্রদানের পরিকল্পনা করেছে শি জিংপিনের প্রশাসন। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে। সেই সঙ্গে চিন বাংলাদেশকে তাঁদের উচ্চাকাঙ্খি প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ বা বিআরআই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করেছে। পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনার পরে দুই দেশের প্রতিনিধিরা অর্থনৈতিক ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতার একটি চুক্তি এবং সাস্কৃতিক আদানপ্রদান, সংবাদ মাধ্যম, খেলাধুলো ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতার ৮টি মৌ চুক্তি স্বাক্ষর করেন। ওয়াকিবহাল মহলের দাবি, বিশ্বের বহু দেশ এর আগে চিনের মহাজনী ঋণ ব্যবসার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে। যেমন, মলদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ইত্যাদি। এবার বাংলাদেশও সেই ফাঁদে পা দিল। বিশেষজ্ঞদের দাবি, চিনা ঋণ নিয়ে অর্থনীতিবিদেরা পূর্ববর্তী হাসিনা সরকারকে সতর্ক করলেও তাঁরা বেজিংয়ের কাছ থেকে ঢালাও ঋণ নিয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে অনুদানের অর্থও ঋণ খাতে যোগ করে দিয়েছে চিন। এবার বাধ্য হয়েই সেই সুদের হার কমাতে দরবার করতে হচ্ছে ইউনূসকে। তবুও চিনা ঋণ পেতে আবদার করছেন মুহাম্মদ ইউনূস।

ভারতের সমস্যা হতে পারে, মোংলা বন্দর হাতছাড়া হলে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমস্যা তৈরি হবে মোংলা বন্দর চিনের হাতে চলে গেলে। কারণ বঙ্গোপসাগরে চিনের প্রভাব আরও বাড়বে। চিন কার্যত মরিয়া এই বন্দরের দখল নিজের হাতে নিতে। কারণ মিয়ানমার ও পাকিস্তানে চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ মুখ থুবড়ে পড়েছে। মিয়ানমারের কুইপেই বন্দরে আরাকান আর্মি বিপুল বোমা বর্ষণ করেছে বলেই খবর, অন্যদিকে পাকিস্তানের গয়াদার বন্দর হয়ে আসা মূল সড়ক এখন বালুচ লিবারেশন আর্মির দখলে। ফলে ওই বন্দর থেকে পণ্য আদানপ্রদান বন্ধ রাখতে হয়েছে চিনকে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চিনকে উৎসাহিত করেছেন বঙ্গোপসাগরের টোপ দিয়ে। উল্লেখ্য, চিনে গিয়েও মুহাম্মদ ইউনূস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মৃদু ভাষায় হুমকি দিয়ে চিনা বাণিজ্যের জন্য উন্মুক্ত বঙ্গোপসাগরের প্রসঙ্গ তুলে ধরেন।
বাইট – মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা-বাংলাদেশ
এখন দেখার, এটাই তাঁর কাল হয়ে না দাঁড়ায়। কারণ, একদিকে মোংলা, অন্যদিকে লালমনিরহাট বিমানঘাঁটি নিয়ে বাংলাদেশ যদি চিনের দিকে বেশি ঝোঁকে, তাহলে ভারত যে ছেড়ে কথা বলবে না, এটা বলাই বাহুল্য। আর এর জন্য ভারত পাশে পাবে মার্কিন যুক্তরাষ্ট্রকেও। ফলে অতিরিক্ত চিন প্রীতি আবার মুহাম্মদ ইউনূসের জন্য বিড়ম্বনা হয়ে না দাঁড়ায়। সেটাও ভাবতে হবে বাংলাদেশকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

পথে নামছে হাসিনার “জয় বাংলা ব্রিগেড” ঈদের পরই ভয়ঙ্কর রূপে ফিরছে আওয়ামী লীগ

Next Post

চীনে ইউনূস, যেন কাবুলিওয়ালার দেশে ভিখারী কাবুলিওয়ালা।

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি