• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চীনে ইউনূস, যেন কাবুলিওয়ালার দেশে ভিখারী কাবুলিওয়ালা।

চীনে ইউনূস, যেন কাবুলিওয়ালার দেশে ভিখারী কাবুলিওয়ালা।

Susanta Khan by Susanta Khan
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মহাধুমধাম করে প্রচার করা হল যে, ইউনূস সাহেব চীনে যাচ্ছেন, ভাবটা এমন যেন চীন থেকে ফিরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।এবং ভারতকে বিভিন্নভাবে যব্দ করা যাবে,এক কথায় টাইট দেওয়া আরকি। কিন্তু বাংলাদেশের মানুষরা কি সত্যিই বোকা, নাকি ভারত বিদ্বেষ তাদের অন্ধ করে দিয়েছে। ভুলে যাবেন না দেশটার নাম চীন।

চীনে ডঃ মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণা নিয়ে যথেষ্ট কৌতূহল এবং আলোচনার জন্ম হয়েছে। চীন, যাকে অনেক সময় “ঋণের দৈত্য” বলা হয় তাদের বৃহৎ ঋণনীতির জন্য, সেখানে ডঃ ইউনূসের সাম্প্রদায়িক অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যক্তিগত ঋণের উপর ভিত্তি করে গড়ে ওঠা মডেলটি একটি বিপরীতমুখী পন্থা হিসেবে বিবেচিত হয়। চীনের ঋণদান নীতি ও ডঃ ইউনূসের ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্যে একটি দারুণ ভিন্নতা বিদ্যমান, যেখানে একদিকে বৃহৎ ঋণ নেওয়ার প্রবণতা এবং অন্যদিকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে আর্থিক ক্ষমতায়নের প্রচেষ্টা দেখা যায়।বাংলাদেশকে চীনের সাহায্য করার বিষয়টি আলোচনা করার আগে চীন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।চীনের মোট ঋণের পরিমাণ তার মোট দেশজ উৎপাদনের, মানে জিডিপির প্রায় ৩০০ শতাংশ ছাড়িয়ে গেছে। এটি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। চীনের কর্পোরেট সেক্টর এবং ব্যাংক ঋণের বিশাল সংখ্যক অংশ এই ঋণ বৃদ্ধির জন্য দায়ী। COVID-19 মহামারীর সময় ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পায়, যা চীনের অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টি করেছে।এই পরিস্থিতি সামাল দিতে চীন সরকার বিভিন্ন নীতি গ্রহণ করছে, তবে ঋণের এই উচ্চ পরিমাণে দেশটির অর্থনৈতিক ভবিষ্যতের উপর অনিশ্চয়তা তৈরি করছে।অর্থাৎ যারা নিজেরাই অর্থনৈতিকভাবে বিদ্ধস্ত তারা অন্যকে কিভাবে উপরে তুলবে। কাবুলিওয়ালা চীন বিভিন্ন দেশকে ঋণ দেয় মূলত নিজেদের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংক্ষেপে(BRI)-এর একটি অংশ, যার মাধ্যমে তারা উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করে। এই প্রকল্পের আওতায় চীন মহাসড়ক, রেলপথ, বন্দর এবং বিদ্যুৎ প্রকল্পের জন্য ঋণ প্রদান করে। বুদ্ধিমানেরা এই ঋণগুলোকে “ঋণের ফাঁদ” হিসেবে উল্লেখ করেন। কারণ, ঋণগ্রহীতা দেশগুলো প্রায়ই এই ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়ে। এর ফলে চীন তাদের কাছ থেকে কৌশলগত সুবিধা আদায় করে, যেমন গুরুত্বপূর্ণ বন্দর বা অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়া। আর উল্টো দিকে থাকা দেশটি যদি দুর্বল হয়,তহলে তো কথাই নেই।উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনের কাছে ৯৯ বছরের জন্য ইজারা দিতে বাধ্য হয়েছিল, শ্রীলঙ্কার সরকার। আসলে চীন এই ঋণগুলোকে তার অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থে ব্যবহার করে, যা অনেক সময় ঋণগ্রহীতা দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে চীন দাবি করে যে, তারা এই ঋণগুলো উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রদান করে, চীন বাংলাদেশকে সাহায্য করার পেছনে বেশ কিছু কৌশলগত এবং অর্থনৈতিক উদ্দেশ্য আছে। চীন সাধারণত উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করে, যা তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর অংশ। এর মাধ্যমে চীন তার আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করে।
বাংলাদেশের ক্ষেত্রে, চীন বিভিন্ন খাতে বিনিয়োগ এবং ঋণ প্রদান করতে চাইছে, যেমন মোংলা বন্দর আধুনিকীকরণ, শিল্প অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, এবং প্রযুক্তিগত সহায়তা। এই বিনিয়োগগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হলেও, চীনের জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ, অর্থাৎ বাংলাদেশে অস্থিতিশীল সরকার থাকায় তারা তাদের ফাঁদ পাতছে। এখানে চীন আসলে বাণিজ্যিক এবং কৌশলগত স্বার্থ রক্ষা করতে চায়, যেমন ভারত মহাসাগরে তার উপস্থিতি শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বৃদ্ধি করা। জেনে নেওয়া যাক ভারতের কি কি সমস্যা হতে পারে।
প্রথমত কৌশলগত প্রতিযোগিতা, বাংলাদেশে চীনের উপস্থিতি ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে, কারণ এটি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দেয়।
এটির সঙ্গে যেটি আসে সেটি হল বাণিজ্যিক প্রতিযোগিতা, চীন যদি বাংলাদেশের সাথে গভীর অর্থনৈতিক সম্পর্ক তৈরি করে, তা ভারতের সাথে বাণিজ্যিক প্রতিযোগিতা বাড়াতে পারে। সর্বশেষ কৌশলগত অংশীদারিত্বে বাধা, চীনের ভূমিকা ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে।
তবে বাংলাদেশের জন্য চীনের সাহায্যকে কীভাবে ব্যবহার করা হবে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। যদি এই বিনিয়োগগুলো দীর্ঘমেয়াদি এবং স্বচ্ছ উন্নয়নের জন্য কাজে লাগানো হয়, তবে এটি বাংলাদেশের জন্য অনেক বেশি ইতিবাচক হতে পারে। ভারতের ক্ষেত্রেও, ইতিবাচক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতিকে নতুন সুযোগে পরিণত করা যেতে পারে। এবার দেখে নেওয়া যাক আসল বিষয়, বাংলাদেশের কি কি লাভ এবং ক্ষতি হতে পারে। প্রথমে আসি কি কি লাভ হতে পারে চীনের বিনিয়োগ বাংলাদেশের রেলপথ, সড়ক, বন্দর ও বিদ্যুৎ খাতের উন্নয়ন ঘটাতে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।অর্থাৎ অবকাঠামোতে প্রভূত উন্নয়ন হবে।বিদেশী বিনিয়োগে চীনের সহায়তা আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারে, যা শিল্পাঞ্চল এবং উৎপাদন খাতে প্রভূত বৃদ্ধি আনবে। সঙ্গে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশকে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে।এবং শেষে চীনের উন্নত প্রযুক্তি ও দক্ষতা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে কাজে লাগতে পারে। অর্থাৎ প্রযুক্তির দিকে বাংলাদেশ অগ্রসর হতে পারে।এবার আসি কি কি ক্ষতি হতে পারে। প্রথমত ঋণের বোঝা বৃদ্ধি, বড় প্রকল্পগুলোর জন্য নেওয়া ঋণ অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, এবং সময়মতো ঋণ পরিশোধের অক্ষমতা তৈরি হলে দেশের উপর কৌশলগত ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আসতে পারে।অর্থাৎ যে দ্বীপটি নিয়ে আমেরিকার আগ্রহ বেশী সেই সেন্ট মার্টিন দ্বীপটি চীন লিজের নামে দখল নিতে পারে। সেক্ষেত্রে চীন এবং আমেরিকার মাঝে পড়ে চিড়ে চ্যাপটা হবে বাংলাদেশ।এরপরে আসবে চীনের অতিরিক্ত অর্থনৈতিক প্রভাব, যা বাংলাদেশের নীতি স্বাধীনতাকে সীমিত করতে পারে।চীনের অর্থনৈতিক প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা ও আঞ্চলিক ভূরাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। পরিশেষে চীনা বিনিয়োগ এবং পণ্যের প্রবেশাধিকারে স্থানীয় ছোট শিল্প এবং ব্যবসার প্রতিযোগিতা কঠিন হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের খুদ্র শিল্প চিরত্বরে ধ্বংস হতে পারে । চীন বাইরে থেকে যা দেখায় আসলে তাদের ভিতরে অন্য রকম খেলা চলে। শ্রীলঙ্কা এবং পাকিস্তান তার সবচেয়ে বড় উদাহরণ।

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভিক্ষাবৃত্তি তো অনেক হল, এবার বাংলাদেশকে বিক্রির ফন্দি ইউনূসের!

Next Post

মোথাবাড়ির দোষীদের শাস্তির দাবীতে বিজেপির অবরোধ

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি